1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২ আখের গুছাতে ব্যস্ত তারা “তিন বছরেও ঘুম ভাঙ্গেনি কর্তাবাবুদের” বন্দরে ছিনতাইকারীর হাতে যুবক নিহত                                 নাঃগঞ্জ মহানগর যুবদলের ব্যর্থতার আড়াই বছর চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক

‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৫ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ  নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক মো. জোবায়ের (১৮) নিহতের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন কালু বাদী হয়ে বন্দর থানায় এই মামলা (নং- ০৯/২২০) দায়ের করেন।

এদিকে, মামলা নিতে নিহতের পরিবারের কাছে ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এসআই মাসুদকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

‎মামলায় ২ জনের নাম উলে¬খ এবং ১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন—দক্ষিণ কলাবাগ এলাকার মেহেদী হাসান মানিক (২৫) ও কল্যান্দী খালপাড় এলাকার দিদার হোসেন নাক্কী সজিব (২৭)। মামলার প্রধান আসামি মানিক অন্য একটি মামলায় গত ৩ জুন থেকে গ্রেফতার থাকায় তাকে এই হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। পলাতক আসামি সজিব ও অজ্ঞাতনামা ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান চলছে।

‎গত ৩ জুন রাত ৯টা ১০ মিনিটে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে জোবায়েরের পথরোধ করে ছিনতাইকারীরা। তারা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জোবায়ের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামী মানিক তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে। টানা চার দিন মৃত্যুর সাথে লড়াই করে গত ৭ জুন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জোবায়েরের মৃত্যু হয়।

‎জোবায়েরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা রোববার সন্ধ্যায় বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পরদিন মামলা করতে গেলে এসআই মাসুদ তাদের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দেওয়ায় মামলা নিতে গড়িমসি করেন। এছাড়া চার দিনেও আসামি সজিবকে গ্রেফতার না করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

‎বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, “জনতার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত এসআই মাসুদকে ইতোমধ্যে ক্লোজড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

এছাড়া প্রধান আসামী মানিককে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।” ওসির আশ্বাসের পর বিক্ষোভকারীরা থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL