1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

বন্দরে র‌্যাবের জালে ৬ পরিবহন চাঁদাবাজ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩২৯ Time View
atock
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম:  বন্দরে পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী লেগুনা থেকে চাঁদা উত্তেলনের সময় চাঁদাবাজীর নগদ ১ হাজার ৩’শ টাকাসহ ৬ কিশোর পরিবহন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগর।

শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার ঢাকা ট্র চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি পেট্রোলপাম্পের সামনে থেকে চাঁদা আদায়ের সময় ওই কিশোর চাঁদাবাজদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃত চাঁদাবাজরা হলো বন্দর কুমারপাড়া এলাকার মোতালেব মিয়ার বাড়ী ভাড়াটিয়া ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৭) বন্দর কাঠপট্রি এলাকার শাহজামাল মিয়ার ভাড়াটিয়া শামীম মিয়ার ছেলে ফাহিম (১৫) বন্দর জামাইপাড়া এলাকার কেটু মিয়ার ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে মেরাজ হোসেন (১৫)  বন্দর রাজবাড়ী মিন্টু মিয়ার ভাড়াটিয়া খোরশেদ গাজী মিয়ার ছেলে সোহাগ গাজী (১৬) বন্দর সেলসারদী এলাকার আকাশ মিযার ছেলে শরিফ (১৪) ও বন্দর কুমারপাড়া এলাকার লিটন প্রধানের ছেলে আকাশ প্রধান (১৪)।

এ ব্যাপারে র‌্যাব-১১ ডিএডি পুলিশ পরিদর্শক কামাল হোসেন মোল্লা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় চাঁদাবাজী মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২(৩)২১ তাং- ২৩-৪-২১ইং। ধারা- ৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড ১৮৬০। র‌্যাব-১১ রাতেই আটককৃত চাঁদাবাজদের বন্দর থানায় সোর্পদ করে মামলা দায়েরে করলে পুলিশ আটককৃতদের শনিবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে ।

জানা গেছে, র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের ডিএডি পুলিশ পরিদর্শক কামাল হোসেন মোল্লাসহ সঙ্গীয় র্ফোস সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় টহল ডিউটি করাকালে বন্দরের মদনপুর এলাকায় একটি সংগবদ্ধ চাঁদাবাজ গ্রুপ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করছে বলে খবর পায়।

গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত র‌্যাব-১১ একটি টিম বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি পেট্রোল পাম্পের সামনে থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজী টাকাসহ উল্লেখিত কিশোর ৬ চাঁদাবাজদের হাতে নাতে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে মামলার বাদী র‌্যাব-১১ ডিএডি পুলিশ পরিদর্শক কামাল হোসেন মোল্লা গনমাধ্যমকে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে পন্যবাহী ট্রাক ও লেগুনার চালক এবং হেলপারদের নানা ভাবে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL