1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

আমের দাম শুনেই ফিরে যাচ্ছে ক্রেতা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৩২২ Time View
amm

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাজারে উঠেছে মৌসুমি ফল আম। সাতক্ষীরা অঞ্চলে উৎপাদিত গোবিন্দভোগ নামের এই আম প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

হলুদ ও সবুজ রংয়ের টসটসে আম চোখে পড়তে অনেক ক্রেতাই আগ্রহ নিয়ে দাম জানতে চাইছেন। তবে অধিকাংশই দাম শুনে শুধু দেখেই চলে যাচ্ছেন।

শনিবার (১ মে)নারায়ণগঞ্জ জেলার বৃহৎ ফলের আড়ৎ চারারগোপ,ফলপট্টি দুই নাম্বার রেলগেইট, চাষাড়া, দিগুবাবুর বাজার সহ সীমিত সংখ্যক দোকানে আম দেখা যায়।

চারারগোপের আম বিক্রেতা হাসান জানান, ২-৩ দিন আগে সাতক্ষীরা অঞ্চলের গোবিন্দভোগ বাজারে এসেছে। আগামী ২-৪ দিনের মধ্যে গোপালভোগও আসবে।

এ দুটি আম দিয়েই আমের মৌসুম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া ও ফজলি আম আসতে শুরু করে। তবে বাজারে এসব আম আসতে আরও তিন থেকে চার সপ্তাহ লেগে যাবে বলে জানান তিনি।

আমলাপাড়ার বাসিন্দা রফিকুল ১৬০ টাকা কেজি দরে এক কেজি আম কিনে নেন। এত দামে কেন কিনছেন জানতে চাইলে রফিকুল নামের ওই ক্রেতা জানান, আম তার খুব পছন্দের ফল। মৌসুমের প্রথম আমগুলো দেখে পছন্দ হলো। বিক্রেতা জানালো খুব বেশি মিষ্টি না হলেও খেতে ভালোই হবে।

দুই নং রেলগেইটের সামনে আম নিয়ে বসেছেন ফজলুল মিয়া। বেশ কয়েকজন ক্রেতা এলেও দাম শুনে চলে যাচ্ছেন। কথা বলে জানা গেল, আমের দাম একটু বেশি হওয়ায় মানুষ দাম শুনেই চলে যায়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL