1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বন্দরে ফেন্সিডিল ও গাঁজাসহ ডিবির জালে ৩

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৭৬ Time View
dv

বন্দর প্রতিনিধি

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল ও ৩ কেঁজী গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।

 বুধবার (১১মে)  দিবাগত রাতে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডস্থ ঢাকাগামী হাইওয়ে দক্ষিন পাশে^র রাস্তায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক দ্রব্যসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সিওরা ডিমতলী এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন (২৬) একই এলাকার অহিদুর রহমান মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২৪) ও আড়াই হাজার থানার ছোট বিনাইচর এলাকার শওকত আলী মিয়ার ছেলে ইসমাইল আহাম্মেদ ওরফে শুভ (২২)।

মাদক উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শিবলী কায়েস মীর বাদী হয়ে আটককৃত ৩ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৬(৫)২২।

থানা সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শ (নিঃ) শেখ নাসিম হাবিবের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশর উপ-পরিদর্শক শিবলী কায়েস মীরসহ সঙ্গীয় র্ফোস ১১মে বুধবার রাতে মাদক উদ্ধারের অভিযান পরিচালানা জন্য বন্দরে একরামপুর এলাকায় অবস্থান করে। পরে ওই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে  ১৪০ বোতল ফেন্সিডিল ও ৩ কেঁজী গাঁজাসহ উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ডিবি পুলিশ জানিয়েছে,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবাধে ফেন্সিডিল ও গাঁজা ব্যবসা করে আসছে। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে মদনপুর বাসস্ট্যান্ডস্থ ঢাকা গামী হাইওয়ে রাস্তার পাশে^ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার সকালে মাদক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL