1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

আড়াইহাজারে গৃহবধুর ঝুলন্ত লাস উদ্ধার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩২৫ Time View
nihoto
ফাইল ফটো

আড়াইহাজার প্রতিনিধি

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আড়াইহাজার উপজেলায় নুরজাহান (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন তার স্বামী।

সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলার দয়াকান্দা এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরজাহান দয়াকান্দা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ও একই গ্রামের রফিক মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রফিক মিয়া পলাতক।

নিহত নুরজাহানের ভাই ডালিম জানান, প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে রফিকের সঙ্গে তার বোনের বিয়ে হয়। তাদের সংসারে ১৭ বছরের একটি ছেলেসন্তান আছে। সম্প্রতি রফিক প্রতিবেশী এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন।

বিষয়টি জানতে পেরে নুরজাহান প্রতিবাদ করেন। এ নিয়ে রফিকের সঙ্গে তার প্রায়ই বাগবিতণ্ডা হতো। এমনকী মারধরও করতেন।

ডালিম বলেন, ‘রফিক আমার বোনকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন। আমরা তার বিচার চাই।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হওলাদার বলেন, ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL