1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

চাকরি হারানো ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৮৭ Time View
songabadXsommalon

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ চাকরি হারানো ও হুমকির অভিযোগ এনে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৩টায় মিতালি মার্কেট এলাকায় এক সংবাদ সম্মেলন করেছেন মোঃ আলী আক্কাস। তিনি অভিযোগ করেন, চাকরিরত অবস্থায় তার ওপর অবিচার ও অনিয়ম করা হয়েছে এবং চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আমি কাঁচপুরে অবস্থিত রহিম স্টিল মিলের ড্রাইভার হিসেবে নিয়োজিত ছিলাম এবং আমাকে অযৌক্তিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরপর থেকে আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর কিছু অসাধু ব্যক্তিরা তাকে হয়রানি করতে থাকে এবং চাকরিতে পুনর্বহাল করতে ঘুষ দাবি করে। তিনি আরো অভিযোগ করেন, তার পরিবারকেও মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও জানান, লিটন নামের একজন ব্যক্তি, যিনি রহিম স্টিল মিলের ট্রান্সপোর্ট অফিসারের দায়িত্বে আছেন। মূলত তিনিই বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন আমার কাছে থেকে টাকা আদায়ের জন্য। বিভিন্ন লোকদের মারফতে প্রথমে ২ লাখ এবং পরে ১ লাখ টাকা দাবি করেন। এর আগেও তিনি বিভিন্ন লোকজনের মাধ্যমে মোবাইলে হুমকি দিয়েছেন। এছাড়াও, লিটনের একজন ভাগিনা আছে, যিনি সমন্বয়ক হিসেবে কাজ করেন এবং তিনিও আলী আক্কাসকে হুমকি দিয়েছেন।

অভিযোগকারী আলী আক্কাস বিষয়টি নিয়ে ইতোমধ্যে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে তিনি ও তার পরিবার নিরাপদ থাকতে পারেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা তার অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL