1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

রুপগঞ্জে বাবা’র হাতে শিশু কন্যার মৃত্যুর অভিযোগ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৩১ Time View
baby

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রূপগঞ্জে পুত্রসন্তানের আশায় মেয়ে সন্তান হওয়ায় ক্ষোভে কোল থেকে আছড়ে ফেলে ২৬ দিনের শিশুকন্যাকে হত্যা করল ঘাতক পিতা। শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও দক্ষিণপাড়া এলাকায় ঘটে এ নির্মম ঘটনা।

নিহত শিশুর মা খাদিজা আক্তার জানান, সে দক্ষিণপাড়াগাঁও এলাকার হারুনুর রশিদের মেয়ে। ২ বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার মৃত বাবুলের ছেলে কামালের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে কামাল হোসন পরিবার নিয়ে পাড়াগাঁও শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। এরপর স্ত্রী খাদিজা গর্ভবতী হলে কামাল হোসেন ছেলে সন্তানের আশা করে।

এদিকে ২৬ দিন পূর্বে মীম নামে একটি কন্যাসন্তানের জন্ম দেয় খাদিজা আক্তার। এরপর থেকেই খাদিজার সাথে অশোভন আচরণ করতে শুরু করে কামাল। এমনকি ১০ দিন পূর্বে শিশু মীমকে মেরে ফেলাতে পাষণ্ড পিতা চেষ্টা চালায়। এদিকে শনিবার ভোরে হঠাৎ শিশুকন্যা মীম কান্না শুরু করলে ক্ষিপ্ত হয়ে কোলে তুলে ঘরের ভিতর মাটিতে আছড়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে শিশু মীম।

শিশুটির মা খাদিজা আরো জানান, তার স্বামী আড়াইহাজার থানাধীন ছনপাড়া এলাকায় একটি হােটেলে চাকরি করে। তার ছেলে সন্তান হলে সেখানে জনৈক এক ব্যক্তি টাকার বিনিময় বিক্রি করে দেয়ার কথা ছিল। তার সে স্বপ্ন পূরণ না হওয়া সে ক্ষিপ্ত হয়ে শিশু মীমকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, শিশুটিকে হত্যাকারী ঘাতক পিতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL