অর্থনীতি Archives - The Bangla Express
ব্রিটিশ পত্রিকার অনুসন্ধান যুক্তরাজ্যে হাসিনা-ঘনিষ্ঠদের ৬ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী, রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে যুক্তরাজ্যে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভারের যৌথ অনুসন্ধানে জানা গেছে, এই সম্পত্তির মোট মূল্য ৪০ কোটি পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা) বেশি। এসব সম্পত্তি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দ্য অবজারভার হলো পুরোনো ও প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের সহযোগী প্রতিষ্ঠান।  শনিবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে ওই বাংলাদেশিদের সম্পত্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় ৩৫০টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা (ম্যানশন) পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের (অফশোর কোম্পানি) নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে।
অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ওই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা। এ ছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তির মালিকানা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কয়ারে সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারত্ব রয়েছে। এগুলোর বেশির ভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে ২০২২ সালের মার্চ মাসে ২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। সেখানে ৩ কোটি ৫৫ লাখ পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে।
এ ছাড়া গ্রোসভেনর স্কয়ারে এবং এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও চারটি সম্পত্তি রয়েছে। এর মূল্য ২ কোটি ৩০ লাখ পাউন্ড। অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা।
এ বিষয়ে শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলেছেন, মানি–লন্ডারিং আইনসহ আর্থিক বিধিবিধান পরিপূর্ণভাবে মেনেই সম্পত্তিগুলো কেনা হয়েছে।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বর্তমানে দেশে কারাবন্দি অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ছাড়া তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের ৩০০টির বেশি সম্পদ রয়েছে। এগুলোর মূল্য অন্তত ১৬ কোটি পাউন্ড।
এর আগে, সাইফুজ্জামান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে গত সেপ্টেম্বরে ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সেই প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পত্তির মূল্য আনুমানিক ৫০ কোটি মার্কিন ডলার।
দেশে সাইফুজ্জামান চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ। এ ছাড়া তার ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে সাইফুজ্জামান চৌধুরীর ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। পাশাপাশি অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যে সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের দুটি সম্পত্তি রয়েছে। ১ কোটি ৩০ লাখ পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এ ছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধান পেয়েছে অবজারভার।
আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের ছয় সদস্যের ওপর গত ২১ অক্টোবর সরকার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ।
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে সিআইডি। দেশটিতে তার সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনি ও তার পরিবারের সদস্যরা কীভাবে ৩ কোটি ৮০ লাখ পাউন্ডের পাঁচটি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নানা সংস্কার কাজে হাত দিয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির কারণে হারিয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইতোমধ্যে বিগত সরকারের অনেক মন্ত্রী-এমপি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব নন এমন অনেকেরও বিপুল সম্পত্তির খবর গণমাধ্যমে এসেছে। তাদের অনেকে বিপুল টাকা বিদেশে পাচার করেছেন। পাচার করা সেই অর্থের কিছু গন্তব্য হয়েছে যুক্তরাজ্যে।
মার্কিন ডলারের দাম বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম বুধবার বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। অন্যদিকে জাপানি ইয়েনের দাম কমে জুলাইয়ের পর সর্বনিম্ন হয়েছে।
মূলত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডলারে দাম আরও বেড়েছে। চলতি বছরের মে মাসের পর মার্কিন মুদ্রাটির দাম বেড়ে সর্বোচ্চ হয়েছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, আসন্ন মার্কিন সরকার একদিকে যেমন ট্যাক্স হার কমাবে অন্যদিকে বাড়াবে বাণিজ্য শুল্ক। মূল্যস্ফীতি কমাতেও পদক্ষেপ নেবে নতুন প্রশাসন।
বার্কলেসের এফএক্স ও ইএম ম্যাক্রো কৌশলের প্রধান মিতুল কোটেচা বলেছেন, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের পথে রিপাবলিকানরা। ফলে প্রেসিডেন্ট এজেন্ডা বাস্তবায়নে অধিকা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
নাঃগঞ্জে পিয়াজের বাজারে আগুন
নারায়ণগঞ্জে
পিয়াজের দাম বেড়ে দ্বীগুন হওয়াতে ক্রয় কেরতে সাহস পাচ্ছে না মধ্য ও নিম্নবিত্ত আয়ের
মানুষ। প্রতিবেশী দেশ
ভারত থেকে সাময়িকভাবে পিয়াজ
আমদানী নিষিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার
পরই ফতুল্লাসহ নারায়ণগঞ্জে পেঁয়াজের দাম হু হু
করে বাড়তে শুরু করেছে। কোনভাবে
পেঁয়াজের দাম কমছে না। এক
শ্রেণীর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের বাজার
নিয়ন্ত্রণ করছেন। ওই
সিন্ডিকেট দাম বাড়িয়ে বাড়তি
মুনাফা আদায় করছেন এমন
অভিযোগ করছে ভোক্তা সাধারণ।
সব ধরনের টাটকা ও হিমায়িত পেঁয়াজ রপ্তানিতে রবিবার ২৯ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা জারি করে ভারত। এ খবর শোনার পর থেকেই ফতুল্লা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানের সিন্ডিকেট ব্যবসায়ীরা পেঁয়াজের দাম দ্বিগুণ কোথাও কোথাও তিনগুণও বৃদ্ধি করে। সংকট দেখিয়ে গত কয়েকদিনে সারাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেলেও ফতুল্লা সহ আশেপাশের এলাকার চিত্র ভিন্ন। আড়ৎগুলোতে বিপুল পরিমাণ পেয়াজ মজুদ রেখে মূল্য বৃদ্ধি করা হচ্ছে এমন অভিযোগ ভোক্তা সাধারণের।
সরেজমিনে দেখা যায়, ১ দিনের ব্যবধানে ফতুল্লা সহ নারায়ণগঞ্জের পাইকারী বাজারে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। এছাড়া শহর ও শহরতলীর অলি-গলিতে বিভিন্ন মুদি দোকানে হাইব্রীড ও ইন্ডিয়ান পেঁয়াজ কেজি প্রতি ১০০/১১০ টাকায় ও দেশী পেঁয়াজ ১৩০/১৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। ফতুল্লা বাজারে পাইকারী দোকানে হাইব্রীড ও ইন্ডিয়ান পেঁয়াজ প্রতি পাল্লা (৫ কেজি) ৪৫০/৪৬০ ও দেশী পেঁয়াজ ৫৫০/৫৬০ বিক্রি করতে দেখা গেছে। তবে পুরাতন, নষ্ট ও কিছুটা পঁচা পেঁয়াজের দাম কম। যা গতকাল পর্যন্ত প্রতি পাল্লা ( ৫ কেজি ) দেশী ৩৪০-৩৫০ টাকা এবং ইন্ডিয়ান ও হাইব্রিড ৩১০-৩২০ টাকা পর্যন্ত দাম ছিল।
ভোক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কোন ধরনের বাজার মনিটরিং না থাকার ফলে ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতা চলছে। অতি মুনাফালোভী পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের জিম্মি করে পণ্যের দাম বাড়ানোর ঘটনা নতুন নয়। এরই ধারাবাহিকতায় হঠাৎ অস্বাভাবিক দাম বেড়ে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। তারা বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানিয়েছেন।
ফতুল্লায় কাঁচাবাজার করতে আসা শাহ আলম সরকার বলেন, সব কিছুই সরকারের নিয়ন্ত্রনের বাহিরে। বাজারে কোন মনিটরিং নেই। নেই মূল্য তালিকা, ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছা মত পণ্যের দাম বাড়াচ্ছে। ৩০ টাকার পেঁয়াজ কিভাবে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এনিয়ে কোন ধরনের নজরদারি নেই। এর সাথে আসলে কারা জড়িত তা খতিয়ে দেখা দরকার। এভাবে একটি বাজার ব্যবস্থা চলতে পারে না।
বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন রবিবার ২৯ সেপ্টেম্বর ১টি জাতীয় পত্রিকার বরাত দিয়ে জানান, পেঁয়াজ নিয়ে ভারত যে এ ধরনের ঘোষণা দিতে পারে সে বিষয়ে আমরা সতর্ক থেকে আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলাম। আমরা বিকল্প উৎস্য থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে মিয়ানমার থেকে পেঁয়াজ নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। পোর্ট চেয়ারম্যানকে আমরা অনুরোধ করেছিলাম দ্রুত খালাসের সুযোগ দেওয়ার, একটি জাহাজের পেঁয়াজ খালাস করা হয়েছে। আরেকটিতেও খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া তুরস্ক ও মিসর থেকেও দুই-চার দিনের মধ্যে পেঁয়াজ এসে পৌঁছবে।
বাণিজ্য সচিব ঐ সংবাদমাধ্যমের বরাত দিয়ে আরও বলেন, ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় কেউ দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বাজার মনিটরিং গ্রুপ এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিত বাজার মনিটরিং করছে।
আসলে বাজারে পাইকারী দোকানদাররা একটা সিন্ডিকেট তৈরি করে ব্যবসা করছে বলে ভোক্তা সাধারণের অভিযোগ। সমস্ত দায়টা যেন বাজার কমিটি ও বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা-কর্মচারীদের উপরে গিয়ে পড়ছে। সত্যিকার অর্থে “কেউ দেখেও, না দেখার ভান করছে”। এব্যাপারে সাধারণ ক্রেতারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জুয়েলার্স সমিতির সিদ্ধান্তে দেশে আবারও বাড়লো স্বর্নের দাম
দাম কমানোর পর ১২
দিন যেতে না যেতেই
বাংলাদেশে স্বর্ণের দাম আবারও বাড়লো। এবার
আন্তর্জাতিক বাজারে সোনার দাম
বৃদ্ধি পাওয়ায় নয়, বাংলাদেশ
জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির
সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ
সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২২ ও ২১ ক্যারেটের
স্বর্ণের দাম ভরি প্রতি
এক হাজার ১৬৬ টাকা
বৃদ্ধি করা হয়েছে। তবে
এবার রুপার দাম বাড়ানো
হয়নি।
আজ ৬ ডিসেম্বর থেকে
বাজুস কর্তৃক নির্ধারিত স্বর্ণের
নতুন দাম কার্যকর হবে
বলে জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি দিলীপ
কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ২২
ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি
৫৪ হাজার ৫২৯ টাকায়
বিক্রি হবে। এর আগে
২২ ক্যারেটের প্রতি ভরির দাম
ছিল ৫৩ হাজার ৩৬৩
টাকা।
এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের
দাম হবে প্রতি ভরি
৫২ হাজার ১৯৬ টাকা।
বর্তমানে বাজারে ২১ ক্যারেটের
স্বর্ণের দাম রয়েছে ৫১
হাজার ৩০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ
প্রতি ভরির দাম পড়বে
৪৭ হাজার ১৮০ টাকা
এবং সনাতন পদ্ধতির সোনার
দাম হবে প্রতি ভরি
২৭ হাজার ৯৯৩ টাকা।
এবার রুপার দাম অপরিবর্তিত
রয়েছে।
পেয়াজের পাশাপাশি দরপতনে কাঁচা মরিচ
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের ঝাঁজের সঙ্গে এবার কাঁচা মরিচের ঝালও কমতে শুরু করেছে। গত ২০-২৫ দিন ধরে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার পর অবশেষে কাঁচা মরিচের দামে স্বস্তি আসছে।
শনিবার বিকালে দিনাজপুরের হিলি স্থলবন্দরের মোকামে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ ৬০-৭০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হয়েছে। তবে ভোক্তাদের কাছে এ খবর স্বস্তির হলেও বন্দরের আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে দরপতনের ফলে প্রতি কেজিতে তাদের প্রায় ৫০ টাকার মত লোকসান হচ্ছে।
এদিকে হিলি বাজারের খুচরা দোকানে দামের প্রভাব পড়ায় আমদানি করা কাঁচা মরিচ প্রতি কেজি ৮০-১০০ টাকার মধ্যে পাওয়া যাবে। যেখানে শুক্রবারও খুচরা মূল্য ছিলো ১৪০ টাকা। এতে কেজিতে মান ভেদে ৪০-৬০ টাকা করে কমেছে। অন্যদিকে, বন্দরে আমদানি করা ভারতীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ১৮-২১ টাকা কেজি দরে। আর হাট-বাজারে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
বন্দরের আমদানিকারক ব্যবসায়ীরা জানায়, গত এক মাস ধরে উত্তরের কয়েকটি জেলাসহ দেশের বিভিন্ন এলাকা বন্যা ও ভারী বর্ষণে প্লাবিত হওয়ায় অন্য ফসলের পাশাপাশি কাঁচা মরিচের আবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার আগে এলাকা ভেদে ৪০-৬০ টাকায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল। কিন্তু বন্যার পর দাম বেড়ে ১৪০-১৬০ টাকা হয়ে যায়। কোথাও কোথাও আবার ২০০ টাকাতেও বিক্রি হয়।
দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়ায় কাঁচা মরিচের দাম বেড়ে কয়েক গুণ হয়। এ অবস্থায় দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি করে পণ্যটির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। আবার পাইকাররা এখানে এসেও কিনে নিয়ে যাচ্ছেন।
বন্দরের ব্যবসায়ী আনোয়ার হোসেন বিনা জানান, ভারত থেকে আমদানি করে গত কয়েকদিন ধরে এমনিতেই প্রতি কেজিতে ৯-১০ টাকা করে লোকসান হচ্ছিল। কিন্তু শনিবার হঠাৎ করেই দাম অনেক কমে গেছে।
তিনি জানান, শনিবার হিলি বন্দর দিয়ে আমদানি করা কাঁচা মরিচ পাইকারি বিক্রি হয়েছে মান ভেদে ৬০-৭০ টাকায়। এর ফলে ব্যবসায়ীরা প্রতি কেজিতে ৪৫-৫০ টাকা করে লোকসান দিচ্ছেন। দেশের বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে ব্যবসায়ীরা এখন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় আমদানি বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, হিলি স্থলবন্দরের মোকামে এক সপ্তাহ ধরে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ পাইকারি ১০৬-১০৭ টাকায় বিক্রি হয়। আর খুচরা বাজারে বিক্রি হয় ১৩০-১৪০ টাকায়।
বন্দরের আরেক ব্যবসায়ী জানান, ভারত থেকে প্রতি কেজি আমদানি করে দেশে আনা পর্যন্ত প্রায় ৯৫ টাকা পড়ে। এরপর সরকারকে প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে প্রায় ২১ টাকা। সব মিলে প্রতি কেজি আমদানি করতে খরচ হচ্ছে ১১৬ টাকা।(নিউজ ডেক্স)
গৃহস্থালি ও গৃহ সজ্জার আন্তর্জাতিক মেলা বসেছে রাজধানীতে
গৃহস্থালি ও গৃহ সজ্জার আন্তর্জাতিক মেলা বসেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। নানা বাহারি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য কিনতে চাইলে চলে যেতে পারেন মেলায়।
শনিবার (১৩ জুলাই) দিনগত রাত ৮টায় সম্পন্ন হবে তিন দিনব্যাপী এ মেলা।
আয়োজকরা বলছেন, এ প্রদর্শনীর মাধ্যমে দেশীয় পণ্যকে বিদেশিদের কাছে তুলে ধরা হচ্ছে, তেমনি বিদেশি পণ্য স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।
মেলায় পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক হোম এপ্লায়েন্স, মর্ডান কিচেন টেকনোলজি, হোম ডেকোরেটিভ পণ্য, ফার্নিচার, পেইন্ট, কোট ও ওয়াল কভারিং, এইচভিএসিআর, গ্লাস ও গ্লাজিং, ডোমেস্টিক ওয়াটার সলিউশন ও প্লাস্টিক হাউসহোল্ড পণ্য।
মেলায় বাংলাদেশ, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০টিরও বেশি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে মিলছে নানা কোয়ালিটি পণ্য। মেলায় সনি, বাটারফ্লাইসহ নামকরা সব ব্র্যান্ডর স্টল রয়েছে।
চীনা একটি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ লি ঝু বলেন, বাংলাদেশ চীনা পণ্যের বড় একটি মার্কেট। চায়না সবসময় কোয়ালিটির ওপর গুরুত্ব দেয়। এবার মেলায় এসে বেশ সাড়া মিলছে।
বাটারফ্লাইয়ের এক্সিকিউটিভ আনজুম  বলেন, আমরা ইলেক্ট্রনিকস পণ্য নিয়ে হাজির হয়েছি। আজ শেষদিন ক্রেতাদের ভালো সাড়া পাবো বলে আশা করছি।
মেলায় আগত দর্শনার্থী তাসফিয়াহ হক বলেন, আমরা সবসময় এ ধরনের মেলার অপেক্ষায় থাকি। কারণ মেলা থেকে দেশি-বিদেশি ব্র্যান্ডের আসল পণ্য পাওয়া যায়।
কোরবানির ঈদের আগেই মসলার বাজারে আগুন
কোরবানির ঈদের এখনও প্রায় একমাস বাকি। এরইমধ্যে কোরবানির ছোঁয়া লেগে গেছে মসলার বাজারে। চাহিদা বেড়ে যাওয়ায় দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি মসলায় খুচরা বাজারে ২০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে এলাচি, জয়ত্রী, দারুচিনি, আদা, রসুন ও পেঁয়াজের দাম।
কোরবানির আগ মুহূর্তে মসলাজাতীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ভোজ্যতেলসহ প্যাকেটজাত মসলার দাম এখনও রয়েছে সাধ্যের মধ্যে।
শনিবার (১৩ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
শান্তিনগর ও খিলগাঁও বাজারে প্রতি কেজি এলাচি বিক্রি হচ্ছে দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ টাকায়। অথচ এক সপ্তাহ আগেও এলাচি বিক্রি হয়েছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ টাকা কেজি দরে। ৩০০ থেকে ৪০০ টাকা বেড়ে জয়ত্রী বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে দুই হাজার ৬০০ টাকায়, ১৫০ টাকা বেড়ে লবঙ্গ বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। কেজিতে ৫০ টাকা বেড়ে গোলমরিচ বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকায়, জিরা ৩৫০ থেকে ৪০০ টাকায়, দারুচিনি ৪৫০ টাকায়। খোলা গুঁড়া হলুদ ও মরিচ ৩০ টাকা করে বেড়ে বিক্রি হচ্ছে ২০০ ও ২২০ টাকায়।
অন্যদিকে, দেশি রসুন ১৭০ টাকা, ভারতীয় ১৯০ টাকা, আদা ১৫০ থেকে ১৬০ টাকা, পেঁয়াজ দেশি ৫৫ থেকে ৬০ টাকা, ভারতীয় ৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। যার মধ্যে গত এক থেকে দুই সপ্তাহ আগে প্রতি কেজি দেশি রসুন ১৫০ টাকা, ভারতীয় ১৭০ টাকা, আদা ১০০ থেকে ১২০ টাকা, পেঁয়াজ দেশি ৩৫ টাকা, ভারতীয় ২৫ টাকায় বিক্রি করতে দেখা যায়।
একই দামে এসব পণ্য বিক্রি হচ্ছে রাজধানীর কাঁঠালবাগান, হাতিরপুল, মতিঝিল টিঅ্যান্ডটি কাঁচাবাজারেও।
রাজধানীর কারওয়ান বাজারেও চড়া দামেই বিক্রি করতে দেখা গেছে সব ধরনের মসলা। এ বাজারে এলাচি বিক্রি হচ্ছে দুই হাজার ৮০০ থেকে তিন হাজার টাকা কেজি দরে, জয়ত্রী বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে দুই হাজার ৬০০ টাকায়, লবঙ্গ বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়, গোলমরিচ বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬২০ টাকায়, জিরা ৩৫০ থেকে ৪০০ টাকায়, দারুচিনি ৪৫০ টাকায়। এছাড়া খোলা গুঁড়া হলুদ ও মরিচ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
আবার এ বাজারে দেশি রসুন খুচরায় ১৬০ টাকা, ভারতীয় ১৮০ টাকা, আদা ১৫০ থেকে ১৬০ টাকা, পেঁয়াজ দেশি ৫৫ থেকে ৬০ টাকা, ভারতীয় ৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
মসলার দাম বাড়া নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন, মূল মোকামে মসলার দাম বেশি হওয়ায় খুচরা বাজারে দাম বেশি।
আর ক্রেতারা বলছেন, কোরবানির আগে চাহিদ বেড়ে যাওয়ায় প্রতি বছরই অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা এসব পণ্যের দাম বাড়িয়ে দেন।
কারওয়ান বাজারের মসলা ব্যবসায়ী ও জব্বার স্টোরের মালিক মোশারফ বাংলানিউজকে বলেন, দুই সপ্তাহ আগেও সব মসলার দাম ছিল স্বাভাবিক। এখন দাম বাড়তি। মোকামে বাড়তি দাম হওয়ায় খুচরা বাজারেও দাম বেশি।
একই কথা বলেন খিলগাঁওয়ের বরিশাল স্টোরের মালিক ও মসলা ব্যবসায়ী কবির হোসেন। তিনি বলেন, পাইকারি বাজারে সব মসলার দাম বেশি হওয়ায় আমাদের বেশি দামে মাল কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারে দাম বেশি।
তবে এসব ব্যবসায়ীদের সঙ্গে একমত নন শান্তিনগর বাজারের ক্রেতা বিথিকা মজুমদার। বাংলানিউজকে তিনি বলেন, প্রতি বছর অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা কোরবানি বা অন্য কোনো উৎসব এলেই মসলার দাম বাড়িয়ে দেন।
সরকারিভাবে বাজার মনিটরিং করে এসব অসাধু ব্যবসায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান বিথিকা।
কালো সোনা সাদা করতে আরও সময় প্রয়োজন: ব্যবসায়ী মহল
কালো সোনা সাদা করতে দেশজুড়ে মেলার পর ব্যবসায়ীরা বলছেন, তাঁদের আরও  সময় প্রয়োজন। সোনা ব্যবসায়ীদের দাবি, বাড়তি সময়, প্রয়োজনীয় প্রচার ও জেলা  পর্যায়ে এ মেলা আয়োজন করা হলে রাজস্ব আদায় দ্বিগুণ হতো।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) এক চিঠি দিয়ে তাদের
মাধ্যমে সরকারের কাছে এ বাড়তি সময় চেয়েছে। গত ২৬ জুন এ চিঠি দেওয়া হয়।
সরকার গত মাসে ব্যবসায়ীদের কাছে থাকা অবৈধ সোনা, রুপা ও
হিরে বৈধ করার নজিরবিহীন সুযোগ দেয়। এ নিয়ে জারি করা জাতীয় রাজস্ব বোর্ডের
(এনবিআর) এক প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ জুনের মধ্যে স্বর্ণ নীতিমালা অনুযায়ী
অনুমোদিত ডিলার বা পরিবেশক, ব্যবসায়ী ও অলংকার প্রস্তুতকারীরা নির্দিষ্ট
পরিমাণ আয়কর দিয়ে এ সুযোগ পাবেন। প্রতি ভরি সোনায় আয়কর হবে ১ হাজার টাকা।
অন্য দিকে হিরের ক্ষেত্রে ৬ হাজার টাকা ও রুপায় ৫০ টাকা কর দিতে হবে।
সোনা বৈধ করতে এনবিআরের সহায়তায় গত মাসে সারা দেশের
বিভাগীয় শহরে মেলা অনুষ্ঠিত হয়। জুন শেষে এনবিআর সোনা বৈধ করার মাধ্যমে
প্রায় ১৮৩ কোটি টাকা কর পেয়েছে। সাদা হয়েছে প্রায় ১৮ লাখ ভরি সোনা এবং হিরা
ও রুপায় কর মিলেছে প্রায় ৩ কোটি টাকা। সোনা বৈধ করার সুযোগ নিয়েছেন প্রায় ৫
হাজার ব্যবসায়ী। যদিও বাজুসের তথ্য অনুযায়ী, দেশে এখন ভ্যাট নিবন্ধিত ১৬
হাজারের বেশি সোনা ব্যবসায়ী আছেন। তাঁদের কাছে থাকা সব সোনা সাদা করা হলে
৪০০-৫০০ কোটি টাকা রাজস্ব আসবে বলে প্রত্যাশা ছিল।
জানতে চাইলে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমরা চাই, সকল ব্যবসায়ী করের আওতায় আসুক। জেলা পর্যায়ে কর মেলার  মাধ্যমে সোনা বৈধ করার সুযোগ দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীরাও সুযোগটি নিতে  পারবেন। এতে সরকারের রাজস্ব বাড়বে।’
প্রথমবার সুযোগে প্রত্যাশার চেয়ে কম রাজস্ব এল কেন, জানতে
চাইলে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমাদের ধারণা ছিল, ব্যবসায়ীর কাছে যত
মজুত আছে, পুরোটাই কর দিয়ে বৈধ হবে। কিন্তু দেখা গেল, সোনার একটা বড় অংশ
আগে থেকেই ঘোষিত ছিল। ফলে রাজস্ব কিছুটা কম হয়েছে।’
এফবিসিসিআইকে দেওয়া চিঠিতে বাজুস আরও উল্লেখ করেছে,
বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে চার দিন অগ্নিদুর্ঘটনার কারণে বিদ্যুৎ না
থাকায় ব্যবসায়ীরা নগদ টাকার সংকটে পড়েছিলেন। আগামী নভেম্বরে কর মেলায় সোনা
বৈধ করার সুযোগ দেওয়া হলে দেশের সব সোনা ব্যবসায়ী মূলধারায় আসতে পারবেন।
এতে করদাতার সংখ্যা বাড়বে। দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমরা একবারের জন্যই
সুযোগটি চাই। বারবার নয়।’
সোনা বৈধ করার সুযোগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে,
এর আওতায় ঘোষিত ও কর পরিশোধিত সোনা, হিরে (কাট ও পোলিশড) এবং রুপার অর্জন
মূল্য ও অর্জনকালের ওপর আয়কর নিয়ে কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করবে না।
জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের
(টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় স্বর্ণনীতিমালা
প্রণয়ন প্রক্রিয়া থেকে শুরু করে সোনা বৈধ করার সুযোগ প্রদানের সিদ্ধান্তের
সঙ্গে ওই খাতের ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হয়েছে। তাই তাঁরা এটা জেনেই
সুযোগটি নিয়েছেন যে এ ধরনের সুযোগ এবারই প্রথম, এবারই শেষ।
ইফতেখারুজ্জামান বলেন, আবারও এ ধরনের ছাড় দেওয়ার দাবি
অনৈতিক এবং প্রতিশ্রুতির লঙ্ঘন। এটা সম্পূর্ণ অনুচিত। বরং উচিত হবে
নীতিমালা অনুসরণ করে অবৈধ সোনা প্রযোজ্য জরিমানাসহ উদ্ধারের কার্যকর অভিযান
চালানো। একবার প্রশ্রয় দিলে আবারও দেওয়ার দাবি উঠতে পারে, যা কোনোভাবেই
গ্রহণযোগ্য হবে না।