আর্ন্তজাতিক Archives - The Bangla Express
বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার ভুয়া খবর নিয়ে যা জানাচ্ছে বিবিসি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে এক ধরণের ‘যুদ্ধং দেহি’ মনোভাব দেখা যাচ্ছে। প্রতিবেদনের ভাষা, উপস্থাপনা এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে।
বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, আবার সেগুলোই স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ-টিভিতে।
গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলছেন শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা যাচ্ছিল। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরে তা চূড়ান্ত রূপ নিয়েছে।
‘হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে’ এধরণের বাক্য প্রায়শই শুনতে পাওয়া যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে ভারতে সংগঠিত বিক্ষোভগুলো থেকে।
বিশ্লেষকরা বলছেন প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ, কাগজ-টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম– সব মিলিয়ে যে আখ্যান তৈরি করা হচ্ছে ভারতে, তা দেশটির হিন্দু-মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলছেন।
ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট ‘অল্ট নিউজ’ গত কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে, যেগুলোতে ‘বাংলাদেশের হিন্দুদের ওপরে আক্রমণ’ হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।
এইসব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে ‘সেভ বাংলাদেশি হিন্দুজ’ বা ‘অল আইজ অন বাংলাদেশি হিন্দুজ’ অথবা ‘প্রে ফর বাংলাদেশি হিন্দুজ’।
আরও একটি বাক্য এধরনের ভুয়া পোস্টগুলিতে দেখা গেছে, যার মোটামুটি বাংলা অনুবাদ হল ‘জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে অথচ বিশ্ব একেবারে চুপ করে আছে’।
ভারতের অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বিবিসি বাংলাকে বলছিলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হামলা হচ্ছে এটাও যেমন ঘটনা, তেমনই এটাও সত্য যে বহু ভুয়া খবর, অসত্য তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে মূলত দক্ষিণপন্থী সামাজিক মাধ্যমগুলোতে। এর মধ্যে অনেক ভুয়া তথ্যই আবার মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে – এটা আমরা দেখতে পাচ্ছি।
একটি সর্বভারতীয় টিভি নিউজ নেটওয়ার্কের পূর্বাঞ্চলীয় সম্পাদক বিশ্ব মজুমদারও বিষয়টি স্বীকার করলেন।
‘নেটওয়ার্ক ১৮’-এর পূর্বাঞ্চলীয় সম্পাদক মজুমদার বলছিলেন, কোনও তথ্য বা ভিডিও পেলে সেটা যাচাই বাছাইয়ের ব্যাপারটাই এখন উঠে গেছে। আমরা যে সাংবাদিকতার শিক্ষা পেয়েছি, ২৫-৩০ বছর ধরে কাজ করছি, তাদের সঙ্গে এখনকার সাংবাদিকদের কাজের ধরণটাই বদলে গেছে। এরা যে কোনও ঘটনা ঘটলে সেটা যাচাই না করেই অন্য চ্যানেলে দেখতে পেলেই তা চালিয়ে দেয়। ব্রেকিং নিউজের প্রতিযোগিতা চলছে এটা! কে কত আগে সেনসেশন তৈরি করতে পারবে, সেই লড়াই চলছে চ্যানেলগুলোর মধ্যে।বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে, তা সত্যিই সাংবাদিকতা নয়।
বিভিন্ন ভারতীয় টিভি চ্যানেলে উঁচু গলায়, চিৎকার করে কথা বলে বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনগুলি পরিবেশন করা হচ্ছে, যেন একটা যুদ্ধ বেঁধেছে বাংলাদেশের সঙ্গে! সেই ‘যুদ্ধে’ একদিকে বাংলাদেশের হিন্দুরা, অন্যদিকে মুসলমানরা – এমনভাবেই পরিবেশন করা হচ্ছে খবর।
একটা সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ আর ভারতে ‘সুসম্পর্ক’ নিয়ে অনেক খবর প্রকাশিত হত। কিন্তু পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে মূল ধারার গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছে। তারা বারবার প্রশ্ন তুলছে বাংলাদেশের সরকারের পরিচালনা নিয়ে, কারা এই সরকার ‘আসলে’ পরিচালনা করছে, তা নিয়ে।
পুণের এমআইটি এডিটি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সম্বিত পাল বলছিলেন, ভারতের মিডিয়ায় এর আগে যেভাবে ভারত-বন্ধু শেখ হাসিনার প্রতি প্রচ্ছন্ন সমর্থন দেখিয়েছে, ঠিক সেই পথেই অধিকাংশ মিডিয়া হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। কারণ, তারা মনে করছে বাংলাদেশের এই সরকার ভারতের বর্তমান শাসকদলের বিরোধী।
তার কথায়, ২০২১ সালে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে ভারতের মিডিয়া এতটা উচ্চগ্রামে খবর করেনি। কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তিনি মোদি ঘনিষ্ঠ ছিলেন। ভারতীয় মূলধারার সংবাদমাধ্যমগুলো শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তারা ওই অবস্থান নিয়েছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সংবাদমাধ্যমের ভূমিকা বদলিয়েছে।
ভারতের হিন্দু ভোট আসল লক্ষ্য?
বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরে গত দেড় সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় যত বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেখানে হিন্দুত্ববাদী নেতা-নেত্রীদের মুখে একটা কথা বারে বারে শোনা গেছে যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ভারতেও একই পরিস্থিতি হবে। হিন্দুরা যেমন বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন, ভারতেও তেমনটা হওয়ার প্রভূত সম্ভাবনা তৈরি হচ্ছে বলে একটা আখ্যান তৈরি করার চেষ্টা করছেন হিন্দুত্ববাদী নেতা-নেত্রীরা।
একটা সময়ে পাকিস্তানকে ব্যবহার করা হত ভারতের অভ্যন্তরে মুসলমান-বিরোধী আখ্যান তৈরি করার জন্য। কিন্তু এখন লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে।
সেই আখ্যানের একদিকে মুসলমানরা – তারা যে দেশেরই হোন, অন্যদিকে থাকছেন হিন্দুরা। বলার চেষ্টা করা হচ্ছে যে ‘হিন্দু খতরে মে হ্যায়’, অর্থাৎ হিন্দুরা বিপদে আছেন।
অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বলছিলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ আন্দোলন অথবা ইসরাইল বা এখন বাংলাদেশ – সব ক্ষেত্রেই ভুয়া তথ্য ছড়িয়ে আসলে ঘুরপথে ভারতীয় মুসলমানদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এখানকার মুসলমানদের ওপরে বিদ্বেষ ছড়ানো যাতে যুক্তিযুক্ত হিসাবে দেখানো যায় – সেই আখ্যান তৈরির প্রচেষ্টা চলছে।
অধ্যাপক সম্বিত পাল বলছিলেন, এক্ষেত্রে সাম্প্রদায়িক বিভাজনে যাদের লাভ হবে, তারাই এই ভুয়ো খবর ছড়াতে উদ্যোগী হয়েছে। সাম্প্রদায়িক বিভাজনের জন্য এর থেকে ভাল বিষয় আর হতে পারে না। ঠিক যেভাবে ভারতে সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের মধ্যে টেনশনকে নিজেদের পক্ষে রাজনৈতিকভাবে কাজে লাগানোর জন্য ভুয়ো খবর ছড়ানো হয়, ঠিক সে ভাবে বাংলাদেশের ঘটনা নিয়েও তাই হচ্ছে।
তার ব্যাখ্যা, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার থেকে অনেক বেশি মাত্রায় ভারতের নির্বাচনী স্বার্থ এখানে কাজ করছে।
ব্রিটিশ পত্রিকার অনুসন্ধান যুক্তরাজ্যে হাসিনা-ঘনিষ্ঠদের ৬ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী, রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে যুক্তরাজ্যে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভারের যৌথ অনুসন্ধানে জানা গেছে, এই সম্পত্তির মোট মূল্য ৪০ কোটি পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা) বেশি। এসব সম্পত্তি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দ্য অবজারভার হলো পুরোনো ও প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের সহযোগী প্রতিষ্ঠান।  শনিবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে ওই বাংলাদেশিদের সম্পত্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় ৩৫০টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা (ম্যানশন) পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের (অফশোর কোম্পানি) নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে।
অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ওই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা। এ ছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তির মালিকানা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কয়ারে সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারত্ব রয়েছে। এগুলোর বেশির ভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে ২০২২ সালের মার্চ মাসে ২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। সেখানে ৩ কোটি ৫৫ লাখ পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে।
এ ছাড়া গ্রোসভেনর স্কয়ারে এবং এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও চারটি সম্পত্তি রয়েছে। এর মূল্য ২ কোটি ৩০ লাখ পাউন্ড। অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা।
এ বিষয়ে শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলেছেন, মানি–লন্ডারিং আইনসহ আর্থিক বিধিবিধান পরিপূর্ণভাবে মেনেই সম্পত্তিগুলো কেনা হয়েছে।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বর্তমানে দেশে কারাবন্দি অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ছাড়া তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের ৩০০টির বেশি সম্পদ রয়েছে। এগুলোর মূল্য অন্তত ১৬ কোটি পাউন্ড।
এর আগে, সাইফুজ্জামান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে গত সেপ্টেম্বরে ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সেই প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পত্তির মূল্য আনুমানিক ৫০ কোটি মার্কিন ডলার।
দেশে সাইফুজ্জামান চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ। এ ছাড়া তার ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে সাইফুজ্জামান চৌধুরীর ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। পাশাপাশি অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যে সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের দুটি সম্পত্তি রয়েছে। ১ কোটি ৩০ লাখ পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এ ছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধান পেয়েছে অবজারভার।
আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের ছয় সদস্যের ওপর গত ২১ অক্টোবর সরকার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ।
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে সিআইডি। দেশটিতে তার সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনি ও তার পরিবারের সদস্যরা কীভাবে ৩ কোটি ৮০ লাখ পাউন্ডের পাঁচটি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নানা সংস্কার কাজে হাত দিয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির কারণে হারিয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইতোমধ্যে বিগত সরকারের অনেক মন্ত্রী-এমপি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব নন এমন অনেকেরও বিপুল সম্পত্তির খবর গণমাধ্যমে এসেছে। তাদের অনেকে বিপুল টাকা বিদেশে পাচার করেছেন। পাচার করা সেই অর্থের কিছু গন্তব্য হয়েছে যুক্তরাজ্যে।
দেশ থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার ‘পাচার’, শ্বেতপত্র জমা
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করা হয়েছে। রোববার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।
আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের বিস্তারিত জানানো হবে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। পরে দেশের খ্যাতিমান ১১ বিশেষজ্ঞকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
আজ প্রতিবেদন দাখিলের সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সিপিডির বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.  সেলিম রায়হান, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সিইও ফেরদৌস আরা বেগম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাশনিম সিদ্দিকী।
মার্কিন ডলারের দাম বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম বুধবার বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। অন্যদিকে জাপানি ইয়েনের দাম কমে জুলাইয়ের পর সর্বনিম্ন হয়েছে।
মূলত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডলারে দাম আরও বেড়েছে। চলতি বছরের মে মাসের পর মার্কিন মুদ্রাটির দাম বেড়ে সর্বোচ্চ হয়েছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, আসন্ন মার্কিন সরকার একদিকে যেমন ট্যাক্স হার কমাবে অন্যদিকে বাড়াবে বাণিজ্য শুল্ক। মূল্যস্ফীতি কমাতেও পদক্ষেপ নেবে নতুন প্রশাসন।
বার্কলেসের এফএক্স ও ইএম ম্যাক্রো কৌশলের প্রধান মিতুল কোটেচা বলেছেন, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের পথে রিপাবলিকানরা। ফলে প্রেসিডেন্ট এজেন্ডা বাস্তবায়নে অধিকা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
রয়টার্সের প্রতিবেদন বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য স্থির করে দেয়
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশের দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা ব্যাপক বিক্ষোভের মুখে হঠাৎ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। এতে সিদ্ধান্ত হয়, কারফিউ বলবৎ করতে সেনারা বেসামরিক লোকদের ওপর গুলি চালাবেন না। ওই বৈঠকের আলোচনা সম্পর্কে অবগত দুজন সেনা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান পরদিন সোমবার সকালে শেখ হাসিনাকে জানান, সেনারা দেশজুড়ে জারি করা কারফিউ (বল প্রয়োগ করে) কার্যকর করতে পারবেন না।
ভারতে এ বিষয়ে অবহিত হওয়া একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই ভারতীয় কর্মকর্তা বলেন, বার্তাটি ছিল পরিষ্কার : শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন নেই।
শীর্ষ সামরিক কর্মকর্তাদের রবিবার রাতের অনলাইন বৈঠকটির বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া সেনাবাহিনীর সমর্থন হারানোর বার্তা আগে প্রকাশিত হয়নি। বৈঠকসংক্রান্ত এসব তথ্য থেকেই বোঝা যায়, কী প্রেক্ষাপটে শেখ হাসিনার ১৫ বছরের শাসনকাল এমন বিশৃঙ্খল ও আকস্মিকভাবে শেষ হলো।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী রবিবার রাতের আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, এটি যেকোনো বিশৃঙ্খলার ঘটনার পর হালনাগাদ তথ্য নিতে নিয়মিত বৈঠক মাত্র। সেই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আরো প্রশ্ন করা হলেও তিনি বিস্তারিত কিছু জানাননি।
এ বিষয়ে কথা বলতে বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তাঁর ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদের মন্তব্য পাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তিনি সাড়া দেননি।
রয়টার্স শেখ হাসিনার শাসনের শেষ ৪৮ ঘণ্টার পরিস্থিতি বোঝার জন্য ঘটনাপ্রবাহ সম্পর্কে অবগত চারজন কর্মরত সেনা কর্মকর্তা এবং অন্য দুটি সূত্রসহ ১০ জনের সঙ্গে কথা বলেছে। বিষয়টি সংবেদনশীল বলে অনেকেই তাঁদের নাম প্রকাশ করতে চাননি।
শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেননি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। কিন্তু তিনজন সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিক্ষোভের মাত্রা এবং একে কেন্দ্র করে কমপক্ষে ২৪১ জন নিহত হওয়ার কারণে যেকোনো মূল্যে শেখ হাসিনাকে সমর্থন করা অন্যায্য হতো।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সেনাদের মধ্যে অনেক অস্বস্তি ছিল।
সেটিই সম্ভবত সেনাপ্রধানের ওপর চাপ সৃষ্টি করেছে। সেনারা বাইরে মোতায়েন ছিলেন। কী ঘটছে, তা তাঁরা দেখছিলেন।’
এর আগে গত শনিবার জেনারেল ওয়াকার সেনাবাহিনীর এক মতবিনিময়সভায় কয়েক শ সেনা কর্মকর্তার উদ্দেশে বক্তব্য দেন। ওই সভার কিছু বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, সেনাপ্রধান সভায় ঘোষণা করেন, প্রাণহানি এড়াতে হবে। সেনা কর্মকর্তাদের ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি। সেনাবাহিনী যে জোর করে চলমান সহিংস বিক্ষোভ দমন করবে না, এটি ছিল তার প্রথম ইঙ্গিত, যা শেখ হাসিনাকে নাজুক অবস্থায় ফেলে।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোহাম্মদ শাহেদুল আনাম খানসহ কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গত সোমবার কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছিলেন। শাহেদুল আনাম খান বলেন, ‘সেনাবাহিনী তখন আমাদের বাধা দেয়নি। সেনাপ্রধান যেমন অঙ্গীকার করেছিলেন, সেনারা সেভাবেই কাজ করেছেন।’
দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ঘোষিত কারফিউয়ের প্রথম দিন ছিল সোমবার। সেদিন শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনের ভেতরে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। শহরের রাজপথে জনতার ভিড় ক্রমেই বাড়ছিল। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনের নেতাদের গণযাত্রার ডাকে সাড়া দিয়ে লাখ লাখ মানুষ বাইরে থেকে শহরের কেন্দ্রস্থলের দিকে যেতে থাকে।
রয়টার্সের খবরে বলা হয়, উল্লিখিত ভারতীয় কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুজন বাংলাদেশির তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ৭৬ বছর বয়সী শেখ হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন। স্থানীয় একটি সূত্র জানায়, শেখ হাসিনার সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্থানীয় সময় দুপুরে তাঁরা একসঙ্গে বিমানযোগে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন।
ভারতের আরেকজন সরকারি কর্মকর্তা বলেন, শেখ হাসিনাকে ‘কূটনৈতিকভাবে’ জানানো হয়েছিল, ঢাকার পরবর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পাওে এ আশঙ্কা থাকায় ভারতে তাঁর অবস্থান হতে হবে সাময়িক। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।
রয়টার্স বলেছে, দেশ থেকে শেখ হাসিনাকে চলে যাওয়ার সুযোগ দেওয়ায় কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মধ্যে অসন্তোষ রয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোহাম্মদ শাহেদুল আনাম খান বার্তা সংস্থাটিকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, তাঁকে নিরাপদে চলে যেতে দেওয়া উচিত হয়নি। এটি একটি বোকামি।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদন বাড়তি কাপড়-চোপড়ও সঙ্গে নিতে পারেননি শেখ হাসিনা
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দেশ ছেড়ে পালানোর সময় শেখ হাসিনা বাড়তি কাপড়-চোপড় নিয়ে যেতে পারেননি। ফেলে যেতে হয়েছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও। বুধবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সরকারি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে যে দলটি ভারতে পৌঁছেছিল, তারা অত্যন্ত বেদনার মধ্যে ছিল।
কারণ, তাদের তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। ফলে অতিরিক্ত কাপড়-চোপড় ও নিত্য ব্যবহার্য জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি তারা। ঘটনার আকস্মিকতার ধাক্কা, চাপ থেকে বের হতে তাদের সাহায্য করছেন ভারতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রটোকল কর্মকর্তারা। অতিথিদের পোশাকসহ বিভিন্ন জিনিপত্র কিনতেও সাহায্য করেছেন তারা।
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল নিরাপত্তা বাহিনী। পরে একটি সামরিক প্লেনে চড়ে উড়াল দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং অন্য ঘনিষ্ঠ সহযোগীরা। তাদের বহনকারী প্লেনটি দিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।
দেশত্যাগের প্রায় তিনদিন পার হলেও এখনো হিন্দন বিমানঘাঁটির কাছে একটি সেফ হাউজে অবস্থান করছেন শেখ হাসিনা। সূত্র জানিয়েছে, তৃতীয় কোনো দেশে আশ্রয় আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতে থাকতে পারেন তিনি।
বাংলাদেশে মানবিক সংকট চলছে: জাতিসংঘ
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে মানবিক সংকট চলছে। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরও জাতিসংঘ এর অংশীদাররা সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে। বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্টিফেন ডুজারিক বলেন, আমি বলতে পারি যে, (বাংলাদেশে) বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও যে সহিংসতা আমরা দেখেছি তারপরও সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশে মানবিক সংকট চলছে। আমরা (জাতিসংঘ) ও আমাদের অংশীদারেরা ঘূর্ণিঝড়সহ বেশ কয়েকটি জরুরি পরিস্থিতির-ঘূর্ণিঝড় রেমালসহ যা বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ মানুষকে প্রভাবিত করেছে কারণে প্রভাবিত লোকজনকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছি।
বাংলাদেশে মানবিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে কাজ করতে গিয়ে জাতিসংঘ ও এর অংশীদারেরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমাদের অংশীদাররা কার্যক্রম চালানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকার পরও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এসব চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রাট, ব্যাংকিং সেবা বন্ধ ও কারফিউ অন্তর্ভুক্ত।
স্টিফেন ডুজারিক এ সময় বাংলাদেশে জাতিসংঘ ও এর অংশীদারদের দেওয়া সহায়তার কথা উল্লেখ করে বলেন, গত মাসে আমরা ও আমাদের অংশীদারেরা (বাংলাদেশের) ১২ লাখ মানুষকে সহায়তা দেওয়ার জন্য ৮ কোটি ডলার মানবিক কার্যক্রম পরিকল্পনা শুরু করেছি। এখন পর্যন্ত সেখানে মাত্র ১৮ শতাংশ তহবিল সরবরাহ করা হয়েছে।
এ সময় তিনি বলেন, গত ৫ জুন জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে ৭৫ লাখ ডলার সহায়তা দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায়। এ ছাড়া যমুনা নদীর অববাহিকার মানুষদের জন্য গত ৪ জুলাই সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে অতিরিক্ত ৬২ লাখ ডলার ছাড় করা হয়েছে।
এ ছাড়া মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ও সেখানকার স্থানীয় জনগণকে সহায়তা দেওয়ার জন্যও জাতিসংঘ ও এর অংশীদাররা কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান স্টিফেন ডুজারিক।
বিক্ষোভকারীদের গুলি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কী করতে পারে?
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে।
সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ বেশ কাছ থেকে কোন কোন বিক্ষোভকারীর দেহে একাধিক গুলি করেছে।
যখন গুলি করা হচ্ছিল তখন বিক্ষোভকারীদের হাতে কোন প্রাণঘাতী অস্ত্র ছিলনা।
পুলিশের গুলি করার বেশ কয়েকটি ভিডিও ‘বিবিসি ভেরিফাই’ যাচাই করে সেগুলোর সত্যতা পেয়েছে।
এদিকে, সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী ও মৃদু প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে”।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডেপ্রোজ মুচেনা বলেন, “বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণে সেখানকার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে।”
বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে, নিরাপত্তা বাহিনীর গুলি করার যেসব তথ্য-প্রমাণ রয়েছে সেগুলোর মাধ্যমে তারা কী করতে পারে?
এর মাধ্যমে কি আন্তর্জাতিক পরিমন্ডলে বিচারের মুখোমুখি করা সম্ভব?
কী ধরণের প্রমাণ আছে?
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বাংলাদেশে ছাত্র বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী যে অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করেছে সেগুলোর প্রমাণ রয়েছে সংস্থাটির কাছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবিসি বাংলাকে জানিয়েছে, বাংলাদেশ থেকে তারা যেসব ভিডিও এবং ছবি পেয়েছে সেগুলোকে তারা যাচাই ও বিশ্লেষন করছে। এর মাধ্যমে উদ্বেগজনক চিত্র বের হয়ে আসছে বলে তারা উল্লেখ করেছে।
“বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর গুলি, আবদ্ধ জায়গায় শিক্ষার্থীদের ওপর বিপজ্জনক টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী একে-৪৭ ধরণের রাইফেল, প্রাণঘাতী অস্ত্রের যথেচ্ছ ব্যবহার করেছে।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসবের প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করা হয়।
সংস্থাটি বলছে, “পুলিশের প্রতি কোন হুমকির কারণ ছিলনা, এমন ব্যক্তিদেরও ওপর ইচ্ছাকৃত এবং অযৌক্তিক আক্রমণ করা হয়েছে।”
“বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে, তাতে এটি প্রতীয়মান হয় যে, আইনশৃঙ্খলা বাহিনীগুলো মানুষের জীবনের প্রতি চরম উদাসীন ও অবমাননাকর আচরণ করেছে এবং তারা মানবাধিকার আইনের কোন তোয়াক্কা করেনি।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবিসি বাংলাকে জানিয়েছে, মানবাধিকার সংগঠনগুলো এসব তথ্য-প্রমাণের সাহায্যে স্বাধীন তদন্ত করার জন্য সমর্থন জোগাড় করতে পারে।
সংকটের সময় এসব তথ্য-প্রমাণ সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। এসব তথ্য-প্রমাণ ভবিষ্যতে জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক পর্যায়ে বিচার চাওয়ার সুযোগ আছে?
জাতিসংঘ নিয়োজিত মানবাধিকার বিশেষজ্ঞ এবং নরওয়ের ইউনিভার্সিটি অব অসলোর আন্তর্জাতিক আইনের অধ্যাপক সিসিলিয়া এম বাইয়ে বিবিসি বাংলাকে বলেন, যে কোন দেশে মানবাধিকার লংঘণের তথ্য-প্রমাণ জাতিসংঘের আওতায় মানবাধিকার সংক্রান্ত যেসব মেকানিজম আছে সেখানে তুলে ধরতে পারে।
তিনি বলেছেন, “এর মধ্যে একটি হচ্ছে, আমি যেখানে কাজ করি সেখানে। আমাদের কাছে তারা এসব তথ্য-প্রমাণ দিতে পারে। এরপর আমরা সংশ্লিস্ট সরকারকে বিষয়টি জিজ্ঞেস করতে পারি এবং তাদের ব্যাখ্যা চাইতে পারি।”
“আপনি হয়তো দেখেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার খুবই শক্ত একটি বিবৃতি দিয়েছেন। এর অর্থ হচ্ছে, জাতিসংঘ বিষয়টিতে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এ ধরণের তথ্য-প্রমাণ সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে,” বিবিসি বাংলাকে বলছিলেন অধ্যাপক বাইয়ে।
আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন সময় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন বিবৃতি দিয়েছে।
এবারের ছাত্র বিক্ষোভ ও সহিংসতার পরেও এর ব্যতিক্রম হয়নি। প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সংস্থাগুলো কি কোন পদক্ষেপ নিতে পারে? নাকি শুধু বক্তব্য বিবৃতির মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে?
অধ্যাপক বাইয়ে বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় যে কোন দেশের সার্বভৌমত্ব এবং স্থিতিশিলতা গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে মানবাধিকারের বিষয়টি ‘খুব ভঙ্গুর’ অবস্থায় চলে যায়।
তিনি বলেন, “বিভিন্ন দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে মানবাধিকারের বিষয়টিকে খুবই সংবেদনশীলতার সাথে বিবেচনা করতে হয়। এজন্য মানবাধিকার রক্ষার শক্তি দেশের ভেতর থেকে তৈরি হতে হয়, এটা জণগণের ভেতর থেকে আসতে হয়। এটা উপর থেকে কিংবা বাইরে থেকে চাপিয়ে দেয়া যায়না।”
এজন্য, বিভিন্ন সংস্থা তথ্য-উপাত্ত জোগাড় করার মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরছে। মাঠে কী ঘটেছে সেগুলো জণগণের সামনে তুলে ধরছে বিভিন্ন সংস্থা।
যেসব তথ্য-প্রমাণ আছে মানবাধিকার সংস্থগুলোর কাছে এর মাধ্যমে কি দোষীদের আন্তর্জাতিকভাবে বিচারের মুখোমুখি করা সম্ভব?
অধ্যাপক বাইয়ে বলেন, “আন্তর্জাতিক আদালতে বিচারের মখোমুখি করার আগে দেখতে হবে, দেশের বিচার ব্যবস্থার ভেতরে প্রতিকার চাওয়া হয়েছে কী না। আন্তর্জাতিক বিচারে যাবার আগে দেশের ভেতরে সবগুলো ব্যবস্থা দেখতে হবে।”
অনেকে মনে করেন, দেশের ভেতরে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। সেজন্য আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হতে তারা পছন্দ করেন। আন্তর্জাতিক বিভিন্ন আদালতে বিচার পাবার সুযোগ যে নেই তা নয়।
অধ্যাপক সিসিলিয়া এম বাইয়ে বলেন, সেক্ষেত্রে দেশের বিচার বিভাগ যে বিষয়টিতে দৃষ্টি দিচ্ছে না – সে প্রমাণ দিতে হবে। এ বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার সামনে তথ্য-প্রমাণ দিয়ে হাজির করতে হবে।
“ঘটনাগুলো কোন সময় থেকে কোন সময়ের মধ্যে ঘটেছে এবং এক্ষেত্রে দেশের ভেতরে কোন ধরণের প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, বিচার বিভাগের বিভিন্ন স্তরে প্রতিক্রিয়া কেমন ছিল সেগুলো মূল্যায়ন করা হবে।
“এরপর যদি দেখা যায় যে দেশের ভেতরে কার্যকর ব্যবস্থা নেবার ক্ষেত্রে ঘাটিতি ছিল,তাহলে সেক্ষেত্রে এসব প্রমাণ আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপন করা যায়। তখন আন্তর্জাতিক বিচার ব্যবস্থা নিশ্চয়ই সেটি বিবেচনায় নেবে।”
তিনি বলেন, তরুণরা মনে করে, মানবাধিকারের বিষয়টি হারিয়ে যেতে পারে না। বিশ্বজুড়ে তরুণেরা বলছে- মানবাধিকারের প্রয়োজন আছে। তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো ল’ স্কুলের অধ্যাপক এরিক পসনার গার্ডিয়ান পত্রিকায় ‘দ্য কেইস এগেইনস্ট হিউম্যান রাইটস’ শীর্ষক এক নিবন্ধে লিখেছেন, মানবাধিকার সংক্রান্ত যেসব আন্তর্জাতিক আইন আছে, সেগুলো বেশ অস্পষ্ট।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল-এর মতো যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সেখানে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যের অভাব আছে।
মানবাধিকার মেনে চলার ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলো যাতে বাধ্য করতে না পারে – সেজন্য সদস্য দেশগুলো এসব সংস্থাকে শক্তিশালী করতে চায়না।
অধ্যাপক পসনার বলেন, মানবাধিকার সংক্রান্ত আইন ও সংস্থাগুলো নিপিড়ীত মানুষকে নৈতিক সহায়তা দেয় মাত্র, তাদের কোন বিচার করার ক্ষমতা নেই।
তিনি লিখেছেন, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বেসরকারি সংস্থাগুলো মানবাধিকার পরিস্থিতি উন্নতি করার জন্য চাপ প্রয়োগ করতে পারে।
যদিও তারা দেশগুলোকে বাধ্য করতে পারে না।
সরকার কী বলছে?
বাংলাদেশের নিরাপত্তা বাহিনী যেভাবে বিক্ষোভ দমনের ক্ষেত্রে শক্তি প্রয়োগ করেছে সেটি নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সরকারের সমালোচনা করেছে।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হকের সাথে আলাদা আলাদা বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।
মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে জাতিসংঘ প্রতিনিধি বাংলাদেশ সরকারের মন্ত্রীদের কাছে জানতে চেয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ প্রতিনিধিকে জানিয়েছেন, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ইচ্ছে করে গুলি করেনি। জনগণের ‘জীবন এবং সম্পদ বাঁচানোর জন্য’ তারা গুলি করতে বাধ্য হয়েছে।
“এই যে এতাগুলো মানুষ হতাহত হলো, শুধু কি পুলিশের গুলিতে হয়েছে? আপনার খোঁজ নিয়ে দেখুন, আমরাও প্রকাশ করবো কার গুলিতে কতজন নিহত হয়েছে,” বুধবার সাংবাদিকদের বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেছেন, “পুলিশ অনেক ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। শিশু-কিশোরদের সম্মুখে আনা হয়েছিল। যারা আসল ঘটনা ঘটিয়েছে, তারা ছিল শিশুদের পিছনের লাইনে।”
“তারা (জাতিসংঘ) অনেক কিছুই জিজ্ঞেস করেছে। দুই-একজন কিশোরের কথা জানতে চেয়েছিল, কয়েকজন কিশোর নিহত হয়েছে।”
“আমরা একটা কিশোরের কথা বললাম। সে জঘন্য অন্যায় কাজ করেছে। যাত্রাবাড়ীতে পুলিশ হত্যাকান্ডের সাথে সে জড়িত ছিল। সে তো পুলিশ হত্যা করেছেই, এবং পুলিশকে ঝুলিয়ে রাখার জন্য দড়ি টানতেছিল,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
“এই কিশোরকে আমরা কোথায় নেব? তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম। বাংলাদেশের প্রচলিত আইনে কিশোর সংশোধনাগারে আমরা রেখেছি তাকে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সরকার আশঙ্কা করছে, সামনের দিনগুলোতে আন্তর্জাতিক মহলে তাদের আরো প্রশ্নের মুখে পড়তে হবে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি দিয়েছেন, তার জবাব দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই চিঠির জবাব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
চিঠিতে আন্দোলনে সহিংসতার জন্য বিএনপি এবং জামায়াতে ইসলামীকে দায়ী করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা অন্তত ২০৮ জন বলা হলেও, বাংলাদেশ সরকারের চিঠিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৪৭ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত হয়েছে।
চিঠিতে বলা হয়, “ছাত্রদের বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল। কিন্তু সেখানে ‘তৃতীয় পক্ষ’ ঢুকে যাওয়ার পর বিষয়টি সহিংসতার দিকে গড়ায় এবং আন্দোলনের নেতৃত্ব শিক্ষার্থীদের হাত থেকে বেরিয়ে যায়।”
সহিংসতার ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
পররাষ্ট্র সচিব বুধবার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যাতে গুজব এবং মিথ্যা তথ্য না যায়, সেজন্য বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে সজাগ থাকতে বলা হয়েছে।
“মৃত্যুর ঘটনাগুলো তদন্ত সাপেক্ষে তারাও হয়তো সামনে আমাদের ওপর তাদের যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক,” বলেন মাসুদ বিন মোমেন।
“একটা ভুল তথ্য ঘটছিল যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে। কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে র্যাব হেলিকপ্টার থেকে কোন গুলি করেনি।”
এ বিষয়ে ‘ভিডিও এভিডেন্স’ আছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব এবং এসব প্রমাণ কূটনীতিকদের কাছে দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
কোটা সংস্কার আন্দোলন অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের তথ্যপ্রমাণ মিলেছে: জাতিসংঘ
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্রদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। সংবাদ সম্মেলনে প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন।
এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
ডুজাররিক বলেন, বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি- বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্তি ও সংযমের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি।
ডুজাররিক জানান, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ।
এ বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় দেশ হিসেবে আমরা বাংলাদেশের মানবাধিকারের প্রতি সম্মান সমুন্নত রাখার আহ্বান জানাই। বাংলাদেশের ভেতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি। আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আবারও বলতে চাই যে, জাতিসংঘে সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে, যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদের জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যান্ডেটেড কাজ দেওয়া হয়।
ডুজাররিকের বিবৃতির পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।
এ সময় একজন সাংবাদিক তাকে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকান্ডের বর্ণনা দিতে থাকেন। তাতে বিরক্তি প্রকাশ করেন স্টিফেন ডুজাররিক। এর আগের দিন এক ব্রিফিংয়েও ওই সাংবাদিককে ডুজাররিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। ডুজাররিক তাকে বলেছিলেন, আমি বক্তব্য শুনতে চাই না। আপনার প্রশ্ন করুন। সোমবারও একই রকম অবস্থার অবতারণা হয়। ওই সাংবাদিককে থামিয়ে দেন।
তিনি বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে জানি। আমি আপনাকে ১০ সেকেন্ডও বক্তব্য দেওয়ার জন্য দেব না। আমি প্রশ্ন শুনতে চাই। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে, সব হত্যাকান্ড এবং সন্ত্রাসী কর্মকান্ডের ন্যায়বিচার করা হবে পক্ষপাতিত্বহীন এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে। বাংলাদেশ আহ্বান…
ওই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতেই তাকে থামিয়ে দেন ডুজাররিক। তিনি বলেন, নো, স্যার। আমি পরিস্থিতি সম্পর্কে জানি। আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য ১০ সেকেন্ডও সময় দেব না। প্রশ্ন চাই। এ সময় ওই সাংবাদিক বলেন, এসব পদক্ষেপের প্রেক্ষিতে আপনার পর্যবেক্ষণ কী?
জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, আমাদের পর্যবেক্ষণ হলো ঠিক দুই মিনিট আগে যেটা বলেছি সেটা। তাতে সব রকম সহিংস ঘটনার যথাযথ তদন্ত হতে হবে স্বচ্ছতার সঙ্গে এবং পক্ষপাতিত্বহীনভাবে। এসব সহিংসতায় জড়িতদের জবাবদিহিতায় আনতে হবে। একপর্যায়ে ওই সাংবাদিক আবার জানতে চান, আমার আরো জানার আছে।
সেনাবাহিনী মোতায়েনের পর ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। সরকারি-বেসরকারি সম্পদের ভয়াবহ ধ্বংসলীলার বিষয় প্রকাশিত হয়েছে। এ রকম একটি ভয়াবহ ক্ষতির বিষয়ে বাংলাদেশকে কোনো সহায়তা দেবে জাতিসংঘ?
জবাবে ডুজাররিক বলেন, সংকটের সময় যেকোনো দেশকে আমরা সবসময় সংলাপে সহায়তা করতে প্রস্তুত। বিশ্বের কোথাও প্রতিবাদ বিক্ষোভের সময় যেসব মানুষ দুঃখজনকভাবে তাদের সম্পদ হারান অথবা পরিবারের সদস্যদের হারান, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো স্কিমের সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। আপনাকে ধন্যবাদ।
একপর্যায়ে অন্য একজন সাংবাদিক জানতে চান, আপনি একটু আগে যে বিবৃতি দিয়েছেন তার জন্য ধন্যবাদ। বাংলাদেশ ইস্যুতে আমার তিনটি প্রশ্ন আছে। তা খুব দ্রুত হবে। বাংলাদেশে তরুণ নিরপরাধ জনগণের বিরুদ্ধে গুলি করে এবং তাদের নিজেদের হেফাজতে নিয়ে জোরপূর্বক বিবৃতি দেওয়ানোর কূটকৌশল (উইচ হান্ট) চালাচ্ছে আইন প্রয়োগকারী এজেন্সি। এতে তাদের ভূমিকার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের পর্যবেক্ষণ কী?
জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, মুশফিক (মুশফিকুল ফজল আনসারি) আমি পুনরাবৃত্তি করছি। জাতিসংঘ মহাসচিব বলেছেন বাংলাদেশে নিরাপত্তা রক্ষাকারীরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে। এসব রিপোর্টে উদ্বেগ জানিয়েছেন মহাসচিব। এসব নিয়ম লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত তাদের জবাবদিহিতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
আপনার দ্বিতীয় প্রশ্ন কী?
মুশফিক বলেন, এই একই বাহিনী অন্য দেশগুলোতে থাকা জাতিসংঘের পতাকাতলে এসব লোককে নিয়ে তিনি (জাতিসংঘ মহাসচিব) স্বস্তি প্রকাশ করেন? এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, এটা পরিষ্কার যে আমরা বাংলাদেশের ওপর এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের ওপর নির্ভর করি। তারা মানবাধিকার সমুন্নত রাখতে এবং এর সম্মানার্থে শান্তিরক্ষী মিশনগুলোতে কাজ করে চলেছেন। আপনার শেষ প্রশ্ন কী?
মুশফিক বলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন- তার অফিস তাদের (বাংলাদেশের) তদন্তে সহায়তা করতে প্রস্তুত। মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো, আন্তর্জাতিক বিজ্ঞজন এবং নোবেলবিজয়ীরা পরিস্থিতিতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি জানিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে মহাসচিবকে ব্যবস্থা নিতে কতটা তথ্যপ্রমাণ প্রয়োজন হবে? এ প্রশ্নের জবাবে ডুজাররিক বলেন, ম্যান্ডেন্টের অধীনে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিব।
সূত্র : জাতিসংঘ প্রেস রিলিস
ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ভারতের সঙ্গে সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-সিইপিএ) স্বাক্ষরের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরুর সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ কথা জানিয়েছে।
ইকোনমিক টাইমস বলেছে, স্বাক্ষর হলে সিইপিএ হবে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম বাণিজ্য চুক্তি। চীন ও জাপানের পক্ষ থেকে বাংলাদেশকে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হলেও ভারতকেই প্রাধান্য দিয়েছেন ঢাকার কর্মকর্তারা। চীন ও জাপানের প্রস্তাবিত চুক্তিগুলো এখনও মূল্যায়ন পর্যায়ে রয়েছে।
খবরে বলা হয়, আগামী ৬-৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে এজেন্ডার উপরিভাগে থাকবে সিইপিএ। প্রস্তাবিত এ চুক্তি বাংলাদেশের রপ্তানি আয় ১৯০ শতাংশ ও ভারতের রপ্তানি আয় ১৮৮ শতাংশ বাড়াবে বলে আশা করা হচ্ছে। এইকভাবে চুক্তির ফলে বাংলাদেশ ও ভারতের জিডিপিতে যথাক্রমে ১ দশমিক ৭২ শতাংশ ও দশমিক শূন্য ৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটবে বলে দুই দেশের যৌথ সমীক্ষায় বলা হয়েছে। সিইপিএর আওতায় থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ, মেধাস্বত্ব ও ই-কমার্স।
ঢাকার কর্মকর্তারা জানান, সাফটা চুক্তির আওতায় স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এরইমধ্যে ২৫টি পণ্য ছাড়া ভারতে সব রপ্তানি পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা ভোগ করছে। বিগত অর্থবছরে প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের রপ্তানি দুই বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশের আমদানি ছিল ১৪ বিলিয়ন ডলার।
২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে দুই প্রধানমন্ত্রী সিইপিএ চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ে যৌথ সমীক্ষার নির্দেশনা দেন। সে অনুযায়ী বাংলাদেশের ফরেন ট্রেড ইনস্টিটিউট ও ভারতের সেন্টার ফর রিজিওনাল ট্রেড যৌথ সমীক্ষা পরিচালনা করে। চলতি বছরের মে মাসে দুই প্রতিষ্ঠান নিজ নিজ দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদনে সিইপিএ স্বাক্ষরের জন্য আলোচনা শুরুর সুপারিশ করা হয়।
সমীক্ষা প্রতিবেদনের তথ্য মতে, সিইপিএ স্বাক্ষর হলে আগামী ৭ থেকে ১০ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ৩-৫ বিলিয়ন ডলার বাড়বে। একই সময়ে ভারতের রপ্তানি আয় বাড়বে ৭-১০ বিলিয়ন ডলার। চুক্তিটি উভয় দেশের জন্য বিনিয়োগের নতুন সুযোগ উন্মোচন করবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে- এ মর্মে উপসংহারে উপনীত হওয়া যায় যে, বর্তমান সম্ভাব্যতা সমীক্ষার প্রাক্কলন ও বিশ্লেষণ থেকে বুঝা যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত সিইপিএ কেবল সম্ভব তা-ই নয়, বরং পণ্য ও সেবা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিকভাবে লাভজনক হবে।
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। অন্যদিকে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। (ইকোনমিক টাইমস)