জাতীয় Archives - The Bangla Express
রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ৪টার পর ঢাকার জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে, বিকেল তিনটায় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের গন্যমান্য ব্যক্তিসহ লাখ লাখ মানুষ অংশ নেয়।
এরপর বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদার পর এখন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বেশি রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী যাকে আপামর জনতা দেশনেত্রী হিসেবে সম্মান জনক অবস্থানে রেখেছেন তিনি সকলের প্রিয় বেগম খালেদা জিয়া। যিনি তার রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেশ ও দেশের জনগনের পক্ষে কথা বলেছেন। দেশ বিরোধী কোন কর্মকান্ডে কখনই তিনি আপোষ করেননি।
শত বাধা পেরিয়ে সব সময় শুধু দেশ ও দেশের জনগনের কথাই তার মাথায় ছিলো। আপোষ না করার কারনে তাকে মিথ্যা মামলায় কারাবাস, আদরের এক সন্তানকে হারাতে হয়েছে চিরতরে। আরেক সন্তান জীবিত থাকলেও ছিলো না মায়ের বুকে কারন সেই সন্তানকেও মিথ্যা মামলায় করা হয়ে ছিলো দেশান্তরি। তবুও তিনি দেশ ও জনগনের স্বার্থে ছিলেন অটল তাই তো তিনি দলের নেতাকর্মীদের কাছে হয়ে উঠেন দেশমাতা আর জনগণের কাছে ছিলেন দেশনেত্রী।
আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া, কারাভোগ করেছেন। চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন বেগম জিয়া। এরপর করোনার কারণে শর্তসাপেক্ষে মুক্তি দিলেও গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় বন্দি রাখা হয়।
আওয়ামী লীগের শাসনামলে চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় খালেদা জিয়ার।
এরমধ্যে ২০২৪ সালের জুলাইতে কোটা সংস্কার আন্দোলন দাবিতে দেশজুড়ে শুরু হয় আন্দোলন, যা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গড়ায়। টানা ৩৫ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে পর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল। তবে নানা রোগে জটিলতা ও শরীর–মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে ভর্তি করানো হতো।
সবশেষে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়ার মৃত্যুবরণ করেন।
শ্রমিক সমস্যার সমাধানে দ্রুত এগিয়ে আসার আহ্বান মাওলানা জব্বারের
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে চাষাঢ়াস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, ‘যখনি যেখানে শ্রমিক সমস্যায় পড়বে, সাথে সাথেই সমাধানের জন্য এগিয়ে যেতে হবে।
আল্লাহর দেওয়া অর্থ অসহায় মানুষের জন্য ব্যয় করতে হবে। মানুষ যখন তার অধিকার আদায়ে শ্রমিক নেতৃবৃন্দকে পাশে পাবে, তখন তারা মন থেকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। ময়দানে কাজের সুবিধার্থে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়, তাকে সেখানে আন্তরিকতা সহকারে কাজ করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্না।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মোশাররফ হোসাইন, মুন্সি মো. আব্দুল্লাহ ফাইসূল, অফিস সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, ইকবাল হোসাইন, এরশাদ খানসহ মহানগর নির্বাহী সদস্য ও থানা সভাপতি বৃন্দ।
বিশ্ব ইজতেমায় ডিএমপির ১৩ নির্দেশনা মুসল্লিদের
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা-২০২৫ এবং আখেরি মোনাজাত (২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ১৩ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি যে নির্দেশনাগুলো দিয়েছে-
১. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে আন্ত:জেলা বাস, ট্রাক, কার্ভাড ভ্যান ও অন্যান্য ভারী যানবাহন আব্দুল্লাহপুর, ধউড় ব্রিজ মোড় এড়িয়ে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।
২. একইভাবে নবীনগর, বাইপাইল ও আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনসমূহ কামারপাড়া/আব্দুল্লাহপুর ক্রসিং এড়িয়ে সাভার, গাবতলী দিয়ে চলাচল করবে অথবা ধউড় ব্রিজ ক্রসিং হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।
৩. ঢাকা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে আগত যানবাহনসমূহ কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে প্রগতি সরণি হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং (নিকুঞ্জ-১ ক্যাচি গেট) দিয়ে ইউটার্ন ব্যবহার করে চলাচল করবে।
৪. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪ টা থেকে ৩০০ ফিট দিয়ে আগত যানবাহনসমূহ কুড়িল ফ্লাইওভার লুপ-২ (বিমানবন্দরগামী) এড়িয়ে প্রগতি সরণি এবং কুড়িল ফ্লাইওভার লুপ-৪ (কাকলী-মহাখালীগামী) ব্যবহার করবেন। কোনোভাবেই বিমানবন্দর সড়ক ব্যবহার করা যাবে না।
৫. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/বিমানবন্দরগামী এক্সিট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।
৬. উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী, বিমান অপারেশনাল যানবাহন ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত সব ধরনের যানবাহনের চালকেরা বিমানবন্দর সড়ক এড়িয়ে বিকল্প হিসেবে মহাখালী ও বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করবেন।
৭. ঢাকা মহানগর থেকে যে মুসল্লিরা পায়ে হেঁটে বিশ্ব ইজতেমাস্থলে যাবেন, তারা তুরাগ নদীর ওপরে নির্মিত পন্টুন ব্রিজ অথবা কামাড়পাড়া ব্রিজ দিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে যাতায়াত করবেন।
৮. বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য আখেরি মোনাজাতের দিন পদ্মা ইউলুপ এবং কুড়াতলী লুপ- ২ এবং নিকুঞ্জ-১ গেট থেকে ট্রাফিক-উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য পরিবহন সেবা দেওয়া হবে।
৯. নির্ধারিত পার্কিংয়ের স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং যাত্রীরা ও চালক একে অপরের মোবাইল নম্বর রাখবেন। যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।
১০. মুসল্লিবাহী প্রতিটি যানবাহনের দৃশ্যমান স্থানে চালকের নাম এবং মোবাইল নম্বর দৃশ্যমান থাকতে হবে।
১১. ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফ্লাইওভারের নিচে আব্দুল্লাহপুর-বেইলী ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে সব যানবাহন চালকদের আজমপুর থেকে ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
১২. সড়ক দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে পায়ে হেঁটে ফ্লাইওভার দিয়ে পারাপার না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
১৩. খিলক্ষেত থেকে আব্দুল্লাপুর হয়ে ধউড় ব্রিজ পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং করা যাবে না।
ডিএমপির ট্রাফিক বিভাগ বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত ধর্মপ্রাণ নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা-
১. ঢাকা ও চট্টগাম বিভাগের পার্কিংয়ের জন্য নির্ধারিত এলাকা ১৫নং সেক্টর এলাকাধীন কদমতলী মার্কেট, ৫নং ব্রিজের ঢাল এবং ১৭ নং সেক্টর উলুদাহ মাঠ।
২. সিলেট ও খুলনা বিভাগ থেকে আসা যানবাহন পার্কিং করবে উত্তরাস্থ ১৫নং সেক্টর লেকপাড় মাঠে।
৩. রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে আসা যানবাহন পার্কিং করবে ১০নং ব্রিজ এবং ১১নং ব্রিজ লেকের পশ্চিম পাশ, ১৬নং সেক্টরের ভেতরে এবং বউবাজার মাঠে।
৪. বরিশাল বিভাগ থেকে আসা যানবাহন পার্কিং করবে ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশনে।
৫. ঢাকা মহানগরের থেকে আসা যানবাহন পার্কিং করবে ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টির খালি জায়গাতে।
ভাইভারশন সংক্রান্ত নির্দেশনা-
ডাইভারশন পয়েন্ট- শুধু আখেরি মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে ডাইভারশন স্থান ধউর ব্রিজ, ১৮ নং সেক্টর পঞ্চবটা ক্রসিং, পদ্ম ইউলুপ, ১২ নং সেক্টর খালপাড়, মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন ব্লু ক্রসিং, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে (বিশ্ব রোড নিকুঞ্জ-১ ক্যাচি গেট), কুড়াতলী ফ্লাইওভার লুপ-২, মহাখালী ফ্লাইওভার পশ্চিম পার্শ্ব, মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং। সুত্রঃ জাগো নিউজ
গণহত্যার বিচারে বড় বাধা হতে পারে রাজনৈতিক অনৈক্য
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জুলাই গণহত্যার বিচারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে রাজনৈতিক অনৈক্য। এর সুযোগ নেবে গুম ও খুনে জড়িতরা। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে গতকাল শনিবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘গুম-খুন থেকে জুলাই গণহত্যা: বিচারের চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে এই মত উঠে আসে। বক্তারা মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন ও গণহত্যার সুষ্ঠু ও স্বচ্ছ বিচার সম্পন্ন করতে রাজনৈতিক ঐক্য খুবই জরুরি।
সংলাপে গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে গণহত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচারে ধীরগতির অভিযোগ তোলেন কয়েকজন। তারা ১৬ বছর ধরে গুমের ঘটনায় র‌্যাব, সিটিটিসি ও ডিবি বিলুপ্ত করার দাবি জানান। সংলাপে গুম ও খুনে জড়িত রাজনৈতিক দলের বিচার, বিডিআর হত্যাকাণ্ডের নিরপরাধ আটকদের জামিন না দেওয়াসহ আরও নানা প্রসঙ্গ উঠে আসে।
রাজধানীর কেআইবি মিলনায়তনে সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দসহ আরও অনেকে বক্তব্য দেন। সংলাপে গুমের শিকার দু’জন ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুন, জুলাই অভ্যুত্থানে গণহত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচারে ধীরগতির অভিযোগের প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে তিনটা লক্ষ্য আছে– বিচার, সংস্কার ও নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব, এখানে কোনো রকম কোনো গাফিলতি হচ্ছে না, হবে না।’
জুলাই-আগস্টের গণহত্যাকারীদের বিচার আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রধানতম চ্যালেঞ্জ হলো, রাজনৈতিক মতৈক্য বজায় রাখা।
আসিফ নজরুল বলেন, ‘আমি যখন সরকারে ছিলাম না, তখন আমিও বলতাম, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন? এই প্রশ্নগুলো থাকা উচিত। থাকলে আমরা উত্তরটা পাই। আমি নিশ্চিত করে বলতে চাই, আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। কিন্তু বিচারটা করার সময় আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে।’
এর আগে জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ এ-সংক্রান্ত অভিযোগটি তোলেন। অনুষ্ঠানে গুমের শিকার তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা কাজী সাইফুল অভিযোগ করেন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের অধিকাংশই এখনও বহাল তবিয়তে। বড়জোর বদলি করা হয়েছে। প্রশাসনের নির্যাতনকারী কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি র‍্যাব, সিটিটিসি বিলুপ্তির দাবি জানিয়ে বলেন, সিটিটিসিতে ছাত্রলীগের নেতা ছাড়া কাউকে পদায়ন করা হতো না। এটি ছাত্রলীগেরই আরেকটি শাখা ছিল।
এ সময় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ছাত্রদলের ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। কাউন্টার টেররিজম ছিল ছাত্রলীগের একটা ইউনিট। আর কত সময় গেলে তাদের বিরুদ্ধে ন্যূনতম বিভাগীয় ব্যবস্থা নেবেন? শুধু ট্রাইব্যুনালের জন্য তো বসে থাকলে হবে না।
জবাবে আসিফ নজরুল বলেন, ‘সবার মনে হতে পারে বিচারটা এত দেরি হচ্ছে কেন? এর আগে জামায়াতে ইসলামীর নেতাদের যে বিচার হচ্ছিল, সেখানে তো তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেখানে আমরা এক মাস দিয়েছি।’
আইন উপদেষ্টা বলেন, ‘অনেকে দেখি বলে, যাদের হাজির করা হচ্ছে, তাদের হাতে হাতকড়া নেই, হাসিখুশি মুখে হাজির হচ্ছে। তখন প্রসিকিউটর তাজুল আমাকে বলেন, জামায়াতে ইসলামীর নেতাদেরও কারও হাতকড়া পরানো হয়নি। সে-ই তো জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী ছিল। অনেক জিনিস আমাদের স্মরণে থাকে না, আমরা ইম্পেশেন্ট (অধৈর্য) হয়ে যাই।’
মতিউর রহমান আকন্দের কথার জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘বিচারের কোনো কিছুই রেডি ছিল না। বিচার যে ভবনে হবে, সেই ভবন রেডি ছিল না, বিচারক ছিল না, প্রসিকিউটর টিম ছিল না, ইনভেস্টিগেশন টিম রেডি ছিল না, শূন্য থেকে শুরু করতে হয়েছে। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউটর টিম করা হয়েছে। এর চেয়ে দ্রুত কি করা যায়? সাত দিনের মধ্যে বলেছিলাম, জুলাই-আগস্টের মিথ্যা মামলা সাত দিনের মধ্যে উইথড্র করা হবে। সেখানে ১০ দিন লেগেছে।’
ত্রুটিহীন বিচার প্রক্রিয়ার চ্যালেঞ্জ তুলে ধরতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, ফ্যাসিস্ট হাসিনার প্রচুর টাকা আছে, লবিংয়ের সামর্থ্য আছে, শত্রুভাবাপন্ন দেশ আছে। তাই এমনভাবে বিচার করতে হবে, যেনে তীব্র প্রশ্ন উঠতে না পারে। আমাদের সঠিক প্রক্রিয়া বজায় রাখতে হবে।’
উপদেষ্টা জানান, আইন মন্ত্রণালয় এখন পর্যন্ত ৫১টি জেলা থেকে গায়েবি মামলার আনুমানিক হিসাব পেয়েছে। আরও ১৩টি জেলা থেকে তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শুধু একটা গণহত্যা বা একটা মানবতাবিরোধী অপরাধ হয়নি। বিদায়ী সরকারের আমলে কমপক্ষে চারটা মানবতাবিরোধী অপরাধ হয়েছে। একটা হচ্ছে জুলাই-আগস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড আর ধারাবাহিকভাবে চলা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। এই সরকার যতদিন আছে, এই চারটা গণহত্যার বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার, তা করবে।
আসিফ নজরুল আশা প্রকাশ করেন বলেন, আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ের মাধ্যমে সেলিব্রেশন করব।
সংলাপে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, জুলাই গণহত্যার বিচারে প্রধান চ্যালেঞ্জ আমার মনে হয় জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনায় ফাটল ধরা। বর্তমানে কেউ জমি দখলে ব্যস্ত, কেউ পদ-পদবি নিয়ে কাড়াকাড়ি ও কেউ ক্ষমতায় যেতে ব্যস্ত। এতে অনৈক্য সৃষ্টি হচ্ছে। যে ঐক্য নিয়ে আমরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হয়েছিলাম, সেই ঐক্যতে যে ফাটল সৃষ্টি হয়েছে, সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ।
গত ১৬ বছরে সংঘটিত অপরাধগুলোর ‘অগণিত সাক্ষী’ পাওয়া গেছে বলে মন্তব্য করে আসাদুজ্জামান বলেন, ‘আমরা স্বচ্ছ কাচের মতো সাক্ষী পেয়েছি। বিচার প্রক্রিয়া চলাকালে সে বিষয়টি আপনাদের সামনে আনা উচিত না বলে বলছি না।’
তিনি বলেন, ঐক্য ছাড়া সংস্কার সম্ভব নয়। সংস্কার ছাড়া নির্বাচন ও যৌক্তিক পথে বাংলাদেশকে পরিচালিত করা সম্ভব নয়।
অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, গুম-খুনের বিচারের জন্য রাজনৈতিক ঐক্য খুব জরুরি। বিগত ১৬ বছরকে মাথায় রাখতে হবে। শুধু জুলাই ৩৬ নিয়ে সামনে এগোলে ঐক্যে আঘাত লেগে যেতে পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আমাদের অগ্রাধিকার হচ্ছে, অপরাধগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সর্বোচ্চ পর্যায়ের বিচার করা। সেটি আগামী এক বছরের মধ্যে শেষ করতে পারব বলে আশা করি।’
সঞ্চালক মনির হায়দার চিফ প্রসিকিউটরকে প্রশ্ন করেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সক্ষমতা আছে, তা গণহত্যা, গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধের এত বড় পরিধির বিচারের জন্য কি যথেষ্ট?’
জবাবে তাজুল ইসলাম বলেন, এই ট্রাইব্যুনালের ১০ জন প্রসিকিউটর ও ১৭ জন তদন্ত কর্মকর্তা আছেন। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যারা মাস্টারমাইন্ড (মূলহোতা), যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংঘটিত করেছিলেন প্রাধান্য দিয়ে, তাদের বিচার করা। সে ক্ষেত্রে এই ট্রাইব্যুনাল হাজার হাজার মানুষের বিচার করতে পারবে না এবং সেই লক্ষ্যে অগ্রসরও হচ্ছেন না তারা।
সংলাপে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মেনিফেস্টোতে গুরুত্বসহকারে জুলাই গণহত্যা ও গুম, খুনের বিচার করার অঙ্গীকার থাকতে হবে। এক বছরের মধ্যে অন্তত বিচারিক আদালতে এর বিচার সম্পন্ন করতে হবে। রাজপথে সে পর্যন্ত সবাইকে জেগে থাকতে হবে।
এলডিপি নেতা ড. নিয়ামুল বশীর বলেন, গত ১৬ বছরে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ৭ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। এখনও সেই তালিকা প্রকাশ করা হয়নি। তিনি র‍্যাব, ডিজিএফআই, সিটিটিসি ও ডিবি বিলুপ্তির জোর দাবি জানান।
সংলাপে আরও অংশ নেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় পার্টির (কাজী জাফর) ভাইস চেয়ারম্যান কাজী নাহিদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক গুমের শিকার দিদারুল ভূঞা, মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লা আমান, ইসলামী ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি জাহিদুল ইসলাম, আইনজীবী ব্যারিস্টার তাসনুভা শেলীসহ অনেকে।
আগামীর নির্বাচন কঠিন হবে, শুধু কথায় চিড়া ভিজবে না : তারেক রহমান
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আগামীর নির্বাচন অনেক কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর ভোটই শুধু ভোট না। আগামীর নির্বাচন কঠিন নির্বাচন হবে। আগামীর নির্বাচন করেই কী আপনি ক্ষান্ত দিয়ে দেবেন। মানুষ জানতে চায় আমরা কী করব। এখন শুধু কথায় চিড়া ভিজবে না।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারী সমিতিতে এক সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এদেশে স্বৈরাচারের শুধু পতনই হয়নি, স্বৈরাচারের মাথা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই স্বৈরাচাররা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে।
জনগণে আস্থা অর্জন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন। ভোটের মাধ্যমে আস্থা আমাদের অর্জন করতে হবে। সেই ভোটে আস্থা অর্জন করতে হলে মুখে বললে তো হবে না।
মানুষ জানতে চায়, আমরা তাদের জন্য কী করব। মানুষ যখন জানতে পারে আপনি বিএনপির কর্মী, তখনই আপনাকে জিজ্ঞেস করে, তোমরা এটার কী করবে বা ওটার কী করবে? আমরা আস্থার একটা পর্যায়ে আছি। আমাদের এই আস্থাকে ধরে রাখতে হবে।
দলের ভেতরে বিতর্কিতদের সুযোগ দেওয়া যাবেনা উল্লেখ করে তিনি বলেন, দলের অনেক নেতাকর্মী জেল-জুলুমের শিকার হয়েছেন। অনেক কষ্ট করেছেন। এসব নির্যাতন সহ্য করেও জনগণের অধিকার রক্ষায় আপনারা পিছিয়ে আসেননি। এখন আপনারা এমন কাউকে কেন সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার কষ্টে পানি ঢেলে দেবে। কিছু সংখ্যক লোক নিজের স্বার্থের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে। যে বা যারা আপনার দলকে বিতর্কিত করে তাকে আপনি কেন সুযোগ দেবেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (কেন্দ্রীয় দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবারের’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচার দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চে তৈমুর আলম
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ইসকন নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ করেছে ‘ভয়েস অব ল’ইয়ারস অব বাংলাদেশ’ নামে আইনজীবীদের একটি সংগঠন। ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে শুরু হওয়া রোড মার্চটি ফেনী, কুমিল্লা, চৌদ্দগ্রাম ও মীরসরাইয়ে পথসভা শেষে এ নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির চিফ- কো অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান বলেন, আজকের রোডমার্চ আমাদের করতে বাধ্য করেছে। যারা গুজরাটের কসাই মোদির অনুসারী তারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম থাকতে দিতে চায় না। ভারতীয় র এর এজেন্ট ইসকন বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে। বর্তমান সময়ে ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগে তারা বিভিন্ন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। তারা বিভিন্ন উস্কানিমূলক কর্মসূচি পালন করেছে।
আশরাফ-উজ-জামান বলেন, এদেশে সকল শ্রেণির মানুষ বিশেষ করে ইসলামি ব্যক্তিরা পর্যন্ত পূজামন্ডপ পাহারা দিয়ে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে তা অতীতে কোন নজির নেই। বাংলাদেশে ঐতিহ্য রয়েছে। শত বছরের ঐতিহ্য রয়েছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করে আসছি। আমাদের অনেক সংগঠন রয়েছে, এরা সাম্প্রদায়িক বক্তব্য দেয় না। অথচ ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইসকন আমাদের জাতীয় পতাকা অবমাননা করছে। তাদের আমরা বরদাস্ত করতে পারিনা। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসকন। তাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব। আমাদের পরিবারের সদস্য আইনজীবী আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে তাকে আদালত থেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। ইসকন সন্ত্রাসী সংগঠন।
তিনি চট্টগ্রাম বারের আইনজীবীদের ভূমিকার প্রশংসা করে বলেন, আইনজীবীরা দুঃসময়ে জাতির পক্ষে দাঁড়িয়েছে। আইনজীবী আলিফ একজন বীর। যুগ যুগ ধরে তিতুমীরের মত সে আমাদের মাঝে বেঁচে থাকবে। এই অন্যায় অসত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে আপনারা আমদের সাথে থাকবেন। সেখানে আরও বক্তব্য রাখেন আইনজীবী ড. তৈমুর আলম খন্দকার, শামসুল আলম, ব্যারিস্টার মোহাম্মদ তাজ প্রমুখ।
গণঅভ্যুত্থানের থিমে সাজানো হচ্ছে আগামী বাণিজ্য মেলা
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯ তম আসর আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে। চতুর্থবারের মতো রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) বাণিজ্যমেলা স্থায়ী ভবনে আয়োজন করা হচ্ছে।
প্রতিবছরই বাণিজ্যমেলায় নতুন কিছু সংযোজন করা হয়েছে। এবার গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে সামনে রেখে মেলা সাজানো হচ্ছে। মেলার মূল আকর্ষণ প্রবেশ গেটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের থিম থাকবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এবিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্যমেলার পরিচালক বিবেক সরকার বলেন, আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে সশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন। প্রতিবছরই বাণিজ্যমেলায় নতুন কিছু সংযোজন করা হয়েছে। এবার আমরা গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার যে আত্মত্যাগ সেটা সামনে রেখে মেলা সাজানো হয়েছে।
মেলায় শহীদের সম্মান জানাতে শহীদ আবু সাঈদ কর্নার ও মীর মুগ্ধ কর্নার নামে দুইটি কর্নার থাকবে। একইসঙ্গে যুবকদের জন্য একটি যুবক (ইয়ুথ) প্যাভিলিয়ন থাকবে। এছাড়া সিনিয়র সিটিজেনদের বসার জন্য একটি জায়গা রাখা হবে, সেখানে শুধু বয়স্করা বসতে পারবেন। নারী উদ্যোক্তাদের জন্য একটু কম দামে স্টল বরাদ্দ দেওয়া হবে। যেখানে তুলনামূলক কম দামে তারা পণ্য বিক্রি করতে পারবেন।
বাণিজ্যমেলার পরিচালক বিবেক সরকার বলেন, এবছর মেলার প্রবেশদ্বারে ভিন্নতা আনা হয়েছে। প্রবেশ গেটে থাকছে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের থিম। এছাড়া পুরো মেলা প্রাঙ্গণে আমাদের ইপিবির কর্মকাণ্ড তুলে ধরাসহ আর্থিক খাতের নানা বিষয় তুলে ধরা হবে। আমাদের আশা দর্শনার্থীরা এবছর মেলার অন্যরকম অনুভূতি পাবে।
এবছর প্রথম মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। ই-টিকিটিং হলে দর্শনার্থীরা মোবাইলে কিউআর কোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন। ফলে দর্শনার্থী যেখান থেকে খুশি অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। এতে প্রবেশে অতিরিক্ত ভিড় এড়ানো যাবে। দর্শনার্থীদের সময় বাঁচবে।
একই সঙ্গে লাইনে দাঁড়িয়েও টিকিট কিনতে পারবেন দর্শনার্থীরা। এছাড়া বিআরটিসি বাস কাউন্টার থেকেও টিকিট যাতে করতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। গতবছরের মতো এবছরও মেলায় প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা, আর অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৫ টাকা থাকছে।
তিনি বলেন, মেলায় দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় তাদের পসরা নিয়ে হাজির হবে। এবছর ৭ থেকে ৮টি দেশ অংশ নিচ্ছে। এরমধ্যে ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এসব দেশ ১৩ থেকে ১৪টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করবে পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।
মেলার পরিচালক বলেন, এ বছর হলের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে ৩৫০ স্টল থাকবে মেলায়। আমাদের প্রায় ৯০ শতাংশ স্টল বরাদ্দ হয়ে গেছে। বাকিগুলোর জন্য রিটেন্ডার করা হবে। আশা করছি এ সপ্তাহের মধ্যে বরাদ্দ হয়ে যাবে। এবারই প্রথম অনলাইনে টেন্ডার করা হয়েছে।
এবছরও গতবছরের মতো প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন থাকবে ১০০টি, বিদেশি প্যাভিলিয়ন ১৫টি, জেনারেল স্টল, ফুডকোর্ট, মিনি স্টল, প্রিমিয়ার স্টল প্রায় ১৭০টি এবং ইউটিলিটি বুথ রাখা হয়েছে ৩০টি। এছাড়া  এখন পর্যন্ত মেলায় তিনটি ব্যাংকের এটিএম বুথ থাকবে। এরমধ্যে ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ট্যাক্স ভ্যাটের সংরক্ষণের জন্য সোনালী ব্যাংকের একটি বুথ থাকবে। এতে করে রাজস্ব আদায় ভালো হবে।
ইসলামী ব্যাংকসহ তিনটি ব্যাংকের বুথ স্থাপন হয়েছে। পাশাপাশি হলের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটরিয়া রয়েছে এক সঙ্গে ৫০০ মানুষ বসে খাবার খেতে পারবে। এছাড়া আরও ১২-১৫টি ফুড স্টল থাকবে।
দর্শনার্থীদের সুবিধার জন্য বরাবরের ন্যায় এবারও বিআরটিসি বাস রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দর্শনার্থীদের জন্য থাকছে বাস সার্ভিস। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলা পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে।
রাস্তার দুই পাশে সারাদিন এ বাস চলাচল করবে। এখানে ন্যূনতম একটা ভাড়া থাকবেই। সম্ভবত ভাড়া ২০ থেকে ২৫ টাকা হবে ১৪ কিলোমিটার রাস্তার জন্য। ফ্রি সার্ভিস দিলে আশ-পাশের স্থানীয় লোকজনই বেশি চলাচল করবে। তখন দর্শনার্থীদের চলাচল কঠিন হবে। এজন্য মিনিমাম একটা ভাড়া নেওয়া হবে। শুক্র ও শনিবার চাহিদা অনুযায়ী বাস দেওয়া হবে।
ইপিবির সচিব ও মেলার পরিচালক বলেন, মেলা আয়োজনে কিছু চ্যালেঞ্জ তো থাকবেই। সেসব বিষয় মাথায় রেখেই আমরা মেলার কাজ এগিয়ে নিচ্ছি। আমাদের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি চলতি মাস শেষেই আমাদের প্রস্তুতি শেষ করতে পারবো।
উন্নত বিশ্বে যেভাবে মেলা আয়োজন করা হয়, এ বছর আমরা সেরকম করার চেষ্টা করছি। মেলাকেন্দ্রের ভেতরে সেল স্ক্রিন দিয়ে আন্তর্জাতিক মেলাগুলোর মতো ছোট ছোট স্টলগুলোর সীমানা দিয়ে দেওয়া হবে। ভেতরে প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে প্রয়োজন অনুযায়ী ডেকোরেশন করবে।
ইপিবি সূত্রে আরও জানা গেছে, এবছর মেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যেহেতু একটা নতুন সরকার এসেছে। তারা চায় দর্শনার্থীরা নিরাপদে নির্ভয়ে মেলা পরিদর্শন করতে পারে। এজন্য পুলিশ,
র‌্যাবসহ এবছর সেনাবাহিনীর সদস্যরাও থাকবে মেলার সার্বিক নিরাপত্তায়। এনিয়ে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে সেখানে বিষয়টি চূড়ান্ত করা হবে। ফলে আশা করছি অন্য যেকোনো বছরের থেকে এবছরের বাণিজ্যমেলা আরও বেশি নিরাপদ থাকবে। এছাড়া মেলা প্রাঙ্গণে মোবাইল কোর্ট থাকবে। মেলা প্রাঙ্গণের আশপাশের এলাকাগুলো হকারমুক্ত করতে সেনাবাহিনীসহ পুলিশ ও র‌্যাব কাজ করবে।
এছাড়া মেলাকেন্দ্রে বৃহৎ পরিসরে পার্কিং সুবিধা রয়েছে। দোতলা পার্কিং বিল্ডিংয়ের মোট পার্কিং স্পেস সাত হাজার ৯১২ বর্গমিটার, যেখানে ৫০০টি গাড়ি রাখা যাবে। তবে মেলার শৃঙ্খলার স্বার্থে গাড়ি পার্কিংয়ের জন্য কেন্দ্রের পাশেই রাজউকের পানির প্ল্যান্ট ভাড়া নেওয়া হয়েছে।
সেখানেই এক হাজার গাড়ি পার্কিং হবে। ১৫শ’ গাড়ির বেশি একই সঙ্গে থাকে না। এছাড়া এক্সিবিশন বিল্ডিংয়ের সামনের খোলা জায়গায় আরও এক হাজার গাড়ি পার্কিং করার সুযোগ আছে।
প্রসঙ্গত, দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বিবিসিএফইসিতে। এবার চতুর্থবারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার ভুয়া খবর নিয়ে যা জানাচ্ছে বিবিসি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে এক ধরণের ‘যুদ্ধং দেহি’ মনোভাব দেখা যাচ্ছে। প্রতিবেদনের ভাষা, উপস্থাপনা এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে।
বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, আবার সেগুলোই স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ-টিভিতে।
গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলছেন শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা যাচ্ছিল। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরে তা চূড়ান্ত রূপ নিয়েছে।
‘হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে’ এধরণের বাক্য প্রায়শই শুনতে পাওয়া যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে ভারতে সংগঠিত বিক্ষোভগুলো থেকে।
বিশ্লেষকরা বলছেন প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ, কাগজ-টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম– সব মিলিয়ে যে আখ্যান তৈরি করা হচ্ছে ভারতে, তা দেশটির হিন্দু-মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলছেন।
ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট ‘অল্ট নিউজ’ গত কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে, যেগুলোতে ‘বাংলাদেশের হিন্দুদের ওপরে আক্রমণ’ হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।
এইসব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে ‘সেভ বাংলাদেশি হিন্দুজ’ বা ‘অল আইজ অন বাংলাদেশি হিন্দুজ’ অথবা ‘প্রে ফর বাংলাদেশি হিন্দুজ’।
আরও একটি বাক্য এধরনের ভুয়া পোস্টগুলিতে দেখা গেছে, যার মোটামুটি বাংলা অনুবাদ হল ‘জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে অথচ বিশ্ব একেবারে চুপ করে আছে’।
ভারতের অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বিবিসি বাংলাকে বলছিলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হামলা হচ্ছে এটাও যেমন ঘটনা, তেমনই এটাও সত্য যে বহু ভুয়া খবর, অসত্য তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে মূলত দক্ষিণপন্থী সামাজিক মাধ্যমগুলোতে। এর মধ্যে অনেক ভুয়া তথ্যই আবার মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে – এটা আমরা দেখতে পাচ্ছি।
একটি সর্বভারতীয় টিভি নিউজ নেটওয়ার্কের পূর্বাঞ্চলীয় সম্পাদক বিশ্ব মজুমদারও বিষয়টি স্বীকার করলেন।
‘নেটওয়ার্ক ১৮’-এর পূর্বাঞ্চলীয় সম্পাদক মজুমদার বলছিলেন, কোনও তথ্য বা ভিডিও পেলে সেটা যাচাই বাছাইয়ের ব্যাপারটাই এখন উঠে গেছে। আমরা যে সাংবাদিকতার শিক্ষা পেয়েছি, ২৫-৩০ বছর ধরে কাজ করছি, তাদের সঙ্গে এখনকার সাংবাদিকদের কাজের ধরণটাই বদলে গেছে। এরা যে কোনও ঘটনা ঘটলে সেটা যাচাই না করেই অন্য চ্যানেলে দেখতে পেলেই তা চালিয়ে দেয়। ব্রেকিং নিউজের প্রতিযোগিতা চলছে এটা! কে কত আগে সেনসেশন তৈরি করতে পারবে, সেই লড়াই চলছে চ্যানেলগুলোর মধ্যে।বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে, তা সত্যিই সাংবাদিকতা নয়।
বিভিন্ন ভারতীয় টিভি চ্যানেলে উঁচু গলায়, চিৎকার করে কথা বলে বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনগুলি পরিবেশন করা হচ্ছে, যেন একটা যুদ্ধ বেঁধেছে বাংলাদেশের সঙ্গে! সেই ‘যুদ্ধে’ একদিকে বাংলাদেশের হিন্দুরা, অন্যদিকে মুসলমানরা – এমনভাবেই পরিবেশন করা হচ্ছে খবর।
একটা সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ আর ভারতে ‘সুসম্পর্ক’ নিয়ে অনেক খবর প্রকাশিত হত। কিন্তু পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে মূল ধারার গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছে। তারা বারবার প্রশ্ন তুলছে বাংলাদেশের সরকারের পরিচালনা নিয়ে, কারা এই সরকার ‘আসলে’ পরিচালনা করছে, তা নিয়ে।
পুণের এমআইটি এডিটি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সম্বিত পাল বলছিলেন, ভারতের মিডিয়ায় এর আগে যেভাবে ভারত-বন্ধু শেখ হাসিনার প্রতি প্রচ্ছন্ন সমর্থন দেখিয়েছে, ঠিক সেই পথেই অধিকাংশ মিডিয়া হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। কারণ, তারা মনে করছে বাংলাদেশের এই সরকার ভারতের বর্তমান শাসকদলের বিরোধী।
তার কথায়, ২০২১ সালে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে ভারতের মিডিয়া এতটা উচ্চগ্রামে খবর করেনি। কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তিনি মোদি ঘনিষ্ঠ ছিলেন। ভারতীয় মূলধারার সংবাদমাধ্যমগুলো শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তারা ওই অবস্থান নিয়েছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সংবাদমাধ্যমের ভূমিকা বদলিয়েছে।
ভারতের হিন্দু ভোট আসল লক্ষ্য?
বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরে গত দেড় সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় যত বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেখানে হিন্দুত্ববাদী নেতা-নেত্রীদের মুখে একটা কথা বারে বারে শোনা গেছে যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ভারতেও একই পরিস্থিতি হবে। হিন্দুরা যেমন বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন, ভারতেও তেমনটা হওয়ার প্রভূত সম্ভাবনা তৈরি হচ্ছে বলে একটা আখ্যান তৈরি করার চেষ্টা করছেন হিন্দুত্ববাদী নেতা-নেত্রীরা।
একটা সময়ে পাকিস্তানকে ব্যবহার করা হত ভারতের অভ্যন্তরে মুসলমান-বিরোধী আখ্যান তৈরি করার জন্য। কিন্তু এখন লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে।
সেই আখ্যানের একদিকে মুসলমানরা – তারা যে দেশেরই হোন, অন্যদিকে থাকছেন হিন্দুরা। বলার চেষ্টা করা হচ্ছে যে ‘হিন্দু খতরে মে হ্যায়’, অর্থাৎ হিন্দুরা বিপদে আছেন।
অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বলছিলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ আন্দোলন অথবা ইসরাইল বা এখন বাংলাদেশ – সব ক্ষেত্রেই ভুয়া তথ্য ছড়িয়ে আসলে ঘুরপথে ভারতীয় মুসলমানদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এখানকার মুসলমানদের ওপরে বিদ্বেষ ছড়ানো যাতে যুক্তিযুক্ত হিসাবে দেখানো যায় – সেই আখ্যান তৈরির প্রচেষ্টা চলছে।
অধ্যাপক সম্বিত পাল বলছিলেন, এক্ষেত্রে সাম্প্রদায়িক বিভাজনে যাদের লাভ হবে, তারাই এই ভুয়ো খবর ছড়াতে উদ্যোগী হয়েছে। সাম্প্রদায়িক বিভাজনের জন্য এর থেকে ভাল বিষয় আর হতে পারে না। ঠিক যেভাবে ভারতে সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের মধ্যে টেনশনকে নিজেদের পক্ষে রাজনৈতিকভাবে কাজে লাগানোর জন্য ভুয়ো খবর ছড়ানো হয়, ঠিক সে ভাবে বাংলাদেশের ঘটনা নিয়েও তাই হচ্ছে।
তার ব্যাখ্যা, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার থেকে অনেক বেশি মাত্রায় ভারতের নির্বাচনী স্বার্থ এখানে কাজ করছে।
তারেক রহমানের দেশে ফেরায় বাধা যেসব মামলা
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রাজধানীতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় হাইকোর্টের রায়ে গতকাল রোববার (১ ডিসেম্বর) খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই দুই মামলায় খালাস পেলেও এখনো চারটি মামলায় সাজাপ্রাপ্ত তিনি।
তার আইনজীবীদের প্রত্যাশা, বাকি মামলাগুলোতেও ন্যায়বিচার পাবেন তিনি। বাকি মামলাগুলো হলো-
অবৈধ সম্পদ অর্জনের মামলা
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ২০২৩ সালের ২ আগস্ট সাজা দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে নয় বছর ও জোবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে পলাতক ঘোষণা করে ওই মামলার বিচারকাজ শেষ করা হয়। পলাতক থাকায় এই মামলায় আপিল হয়নি।
অর্থপাচার মামলা
২০১৩ সালের ১৭ নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় তারেকের বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দুদক তারেক রহমানকে খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগ এনে তারেক রহমানকে ১০ বছরের দণ্ড দেওয়া হয়। এই মামলায় সাজা হয় তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও।
নড়াইলে মানহানির মামলা
২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই বছরের কারাদণ্ড দেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির এ মামলা করেছিলেন এক বীর মুক্তিযোদ্ধা।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশ কিছু বক্তব্য দেন তারেক রহমান। সেই খবর প্রকাশিত হয় দেশের একটি জাতীয় দৈনিকে। এতে শেখ মুজিবুর রহমানের সম্মানহানি হয়েছে জানিয়ে সে সময় নড়াইলের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
সিলেটে দুটি মামলা খারিজ
সিলেটে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দুই ছাত্রলীগ নেতার দায়েরকৃত দুটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বাদী উপস্থিত না হওয়ায় গতকাল রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ছগির আহমদ মামলা দুটি খারিজের রায় দেন।
আদালতের অতিরিক্ত পিপি আবু ফাহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৪ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দুই ছাত্রলীগ নেতার দায়ের করা দুটি মামলার বাদী উপস্থিত না হওয়ায় গতকাল খারিজ করেছেন আদালত।
২০১৪ সালে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় মামলা দুটি মামলা করেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি শামীম মোল্লা।
‘১০ শতাংশ মানুষ ভোগ করছে ৮৫ শতাংশ সম্পদ’
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছেন বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন শ্বেতপত্র কমিটি সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে কমিটির সব সদস্য সংক্ষেপে প্রতিক্রিয়া জানান।
এর আগে রোববার বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়।
ড. দেবপ্রিয় বলেন,  চামচা পুঁজিবাদ থেকে অর্থনীতিতে ভর করেছিলো চোরতন্ত্র। বড় প্রকল্পে ৭০ শতাংশ ব্যয় বাড়ানো হতো।
দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, মোট ১২ জন নামজাদা অর্থনীতিবিদ নিয়ে শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছিল। একটি প্রতিনিধিত্বশীল কমিটির মাধ্যমে এই শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে। এই শ্বেতপত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, দুর্নীতির পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। এই কমিটির কাজ চোর ধরা না, চুরির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা।
কমিটির প্রতিটি সদস্য বিনা পারিশ্রমিকে কাজ করেছেন জানিয়ে তিনি বলেন, তিন মাস অক্লান্ত পরিশ্রম করে  এই শ্বেতপত্র তৈরি করা হয়েছে। এমনকি যতটি সভা হয়েছে সেখানে একটি পয়সা সিটিং অ্যালাউন্স নেয়া হয়নি।
তবে বিদেশি পরামর্শক এনে এই শ্বেতপত্র করা হলে ন্যূনতম ২৫ কোটি টাকা খরচ হতো বলে জানান ড. দেবপ্রিয়। তিনি বলেন, কমিটি এটি দেশের জন্য নিঃস্বার্থ অবদান হিসেবে করেছে, যা দেশের স্বার্থে উদহারণ হয়ে থাকবে।
তিনি বলেন, রিপোর্টটিকে সাবধানতার কারণে এখনো খসড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিছু পরিসংখ্যান পুনর্বিবেচনা করা হতে পারে। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে এটি ছাপার অক্ষরে প্রকাশ করা হবে। এই রিপোর্টের গ্রন্থস্বত্ব স্বয়ং বাংলাদেশ সরকার। এটিকে সরকার নিজস্ব দলিল হিসাবে স্বীকার করে নিয়েছে।
প্রথাগত গবেষণা পদ্ধতির বাইরে গিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে শ্বেতপত্র কমিটির প্রধান বলেন, অন্তর্ভুক্তিমূলক আলোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দেশি-বিদেশিদের সঙ্গে আলোচনা করে এই প্রতিবেদনের নানা দিক অন্তর্ভুক্ত হয়েছে।
ড. দেবপ্রিয় বলেন, ৯০ দিনের মধ্যে আমরা নিজেরা ১৮ বার সভা করেছি। নীতিনির্ধারকদের সঙ্গে ২২ বার সভা করেছি। আমাদের প্রথম সভা ছিল ছাত্রদের সঙ্গে। তাদের সর্বোচ্চ জোর ছিল মানসম্মত শিক্ষার ওপরে। শ্বেতপত্রের পুরো প্রক্রিয়া না বুঝলে এই দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। জনমানুষের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখে এটি প্রস্তুত হয়েছে।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘৩০ অধ্যায়ের ৪০০ পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কীভাবে ক্রোনি পুঁজিবাদ অলিগার্কদের জন্ম দিয়েছে, কীভাবে তারা নীতি প্রণয়নকে নিয়ন্ত্রণ করেছে। দেশের ৮৫ শতাংশ সম্পদ ১০ শতাংশ মানুষ ভোগ করছেন বলেও জানান দেবপ্রিয়।
দেবপ্রিয় বলেন, চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। এর উৎস ২০১৮ এর নির্বাচন। পরবর্তী সময়ে যে ভোট হয়েছে সেখানে স্বচ্ছতার জায়গা নষ্ট করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের জবাবদিহিতা নষ্ট করা হয়েছে। জাতিসংঘ এখনো মনে করছে, বাংলাদেশের অর্থনীতি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। উন্নয়নশীল দেশ হওয়ার পথে কোনো বাধা নেই।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম করা যাবে না। পরবর্তী জাতীয় বাজেট আসার আগে দেশের অর্থনৈতিক সংস্কারে বর্তমান সরকার কি কি উদ্যোগ নেবে সেগুলোকে স্পষ্ট করতে হবে। আরও দায়বদ্ধতা আনতে হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে না। তবে অন্তত আগামী দুই বছরের কর্মপরিকল্পনা সামনে থাকতে হবে।
ড. এ কে এনামুল হক বলেন, দেশের উন্নয়ন প্রকল্প মোট ব্যয়ের ৪০ শতাংশ ব্যয় তছরুপ বা লুটপাট করা হয়েছে।
কমিটির সদস্য ড. আবু ইউসুফ বলেন, রাজস্ব বোর্ড যে পরিমাণ টিন সার্টিফিকেট থাকার দাবি করে, সেই পরিমাণ রাজস্ব আহরণ হয় না। এমনকি কেউ মারা গেলে সেই সার্টিফিকেট বা নম্বর কি হবে, সেটির কোনো কার্যকর প্রক্রিয়া নেই। রাজস্ব বোর্ড সেটা কমিটিকে দিতে পারেনি। কীভাবে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী বা খাতকে কর ছাড় দেওয়া হয়েছে তার কোনো সঠিক কাঠামো নেই।
কমিটির সদস্য ড. তাসনীম সিদ্দিকী বলেন, অভিবাসনের জন্য মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। অভিবাসনের মাধ্যমেও অর্থপাচার হয়েছে বলে জানান তিনি।
কমিটির আরেক সদস্য ড. সেলিম রায়হান বলেন, যেসব খাতে সংস্কার দরকার সেখানে শক্তিশালী উদ্যোগ নিতে হবে।
সদস্য ড. ইমরান মতিন বলেন, ১০ শতাংশ মানুষের কাছে ৮৫ ভাগ সম্পদ। টোকা দিলে যে দারিদ্র্য বিমোচন শেষ হয়ে যাবে, সেটিকে কার্যকর উদ্যোগ বলে না।
কমিটির সদস্য ড. মুস্তাফিজুর রহমান বলেন, মেগা প্রকল্পের মাধ্যমে যেসব টাকা লোপাট করা হয়েছে পরবর্তী প্রজন্মের ঘাড়ে সেই বোঝা থেকে গেল।
ড. জাহিদ হোসেন বলেন, সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে হবে। তৌফিকুল ইসলাম খান বলেন, সরকারি তথ্য-উপাত্তে বড় গলদ রয়েছে।