বিনোদন Archives - The Bangla Express
চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় না:গঞ্জের টুশি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাবা আব্দুর রব তপাদার এবং মা শাহানাজ রবের ছোট সন্তান সাবরিনা নওশিন টুশি। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল টুশির। আগ্রহ দেখে সাত বছর বয়সেই অভিজ্ঞ সংগীত গুরুদের কাছে সঙ্গীত শিখতে দেয় তার পরিবার।
শুরুটা শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে হলেও রবীন্দ্র, নজরুল, আধুনিকসহ সব ধরণের সঙ্গীতেই পারদর্শী সে। নিজের প্রতিভায় সারাদেশের ৩৫ হাজার প্রতিযোগিকে পিছনে ফেলে চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতার সুপার রাইন্ডে নারায়ণগঞ্জের টুশি।
জানা যায়, টুশির বাবা এবং মা  সঙ্গীতপ্রেমী মানুষ।  বিশেষ করে মা শাহানাজ রবের সংগীতের প্রতি অগাধ ভালবাসা থেকেই মূলত টুশির গানের যাত্রা শুরু হয়। স্থানীয় সঙ্গীত শিক্ষক মুজিবুল হায়দার সুজনের কাছেই টুশির সংগীতে হাতেখড়ি। পরবর্তীতে তালিম নিয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সঙ্গীত শিক্ষক রুমা রানী ধরের কাছে।
বর্তমানে টুশি তালিম নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার গুণী শিক্ষক এসএম সেলিম ও দেশের স্বনামধন্য গজল আটিস্ট শেখ জসিমের কাছে । বাবা ও মায়ের অনুপ্রেরণা ও সহযোগিতায় শিক্ষাঙ্গণে ও বিভিন্ন প্রতিযোগিতায় অর্জন করেছে একাধিক পুরষ্কার। টুশি  জাতীয় পর্যায়ে ৩ বার স্বর্ণপদক বিজয়ী।
টুশি বলেন “আমার সংগীত জীবনে আরো একটি বিশাল জায়গা জুড়ে আছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সঙ্গীত প্রেমী বাবু চন্দন শীল। তিনি আমার সংগীত জীবনের একজন অভিভাবক। সঙ্গীতের দুনিয়ায় তিনি আমার একজন অনুপ্রেরণা। তিনি আমাকে মেয়ের মতো স্নেহ করেন এবং গান বিষয়ে দিকনির্দেশনা দেন। সংগীত জীবনে তিনি আমার একজন পথ প্রদর্শক।
তার পরিবারের সবাই সঙ্গীত প্রেমী জানিয়ে টুশি বলেন, আমাদের বাড়ির পরিবেশ একটু অন্য রকম। আমরা সবাই যখনই একত্রিত হই আমাদের মধ্যে গান নিয়েই আলোচনা হয়। আমরা সবাই একসাথে গান করতে পছন্দ করি।
মা শাহানাজ রব বলেন, সঙ্গীতের প্রতি প্রেম সব সময় ছিল। আমি পারিনি তবে চেয়েছি আমার মেয়ে গান শিখুক, গান করুক। টুশির মধ্যে সেই প্রতিভা আছে। সে সেরা কন্ঠ প্রতিযোগিতায় ভালো করছে, মা হিসেবে আমি তার জন্য গর্বিত। টুশি যেন একজন বড় শিল্পী হওয়ার পাশাপাশি একজন বড় মনের মানুষ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
সঙ্গীতকে পেশা হিসেবে নিয়ে প্লেব্যাক সিঙ্গার হতে চান টুশি। তিনি বলেন, সঙ্গীত নিয়েই জীবনে এগোতে চাই। প্লেব্যাক সিঙ্গার হতে চাই, হওয়ার স্বপ্ন দেখি। তবে সবরকম গান করতে চাই না। কখনো সুযোগ পেলে গানের মান, কথা বুঝেই কাজ করবো। চ্যানেল আই সেরা কন্ঠ হচ্ছে আমার স্বপ্নের মঞ্চ।
উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী শ্রদ্ধেও রুনা লায়লা ম্যাম,শ্রদ্ধেয় রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম,শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যাম সান্নিধ্য পাচ্ছি, তাদের সামনে গান করছি। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া।। এসব যেন স্বপ্নের মত। বর্তমানে সুপার রাইন্ডে আছি,সেরাকন্ঠে ভাল অবস্থান পাওয়ার লক্ষে সকলের শুভকামনা আশা করি।
শেষ বেলায় বাতিল হতে পারে জায়েদ খানের প্রার্থীতা
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শেষ হয়েও যেন শেষ হচ্ছে না বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। ভোটাভুটি হয়েছে পাঁচদিন হয়ে গেল। তবুও থামছে না নির্বাচনে অনিয়ম নিয়ে আলোচনা-বিতর্ক।
নিপুণের দাবি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাচন কমিশনার- সবাই কাজ করেছেন জায়েদ খানের পক্ষে। তাই ফলাফল গেছে তার বিপক্ষে।
পাশাপাশি সাধারণ সম্পাদক পদে জয়ী হতে জায়েদ খান নোট দিয়ে ভোট কিনেছেন বলেও দাবি করেছেন নিপুণ। নির্বাচনের দিন থেকেই এ অভিযোগ করে আসছেন তিনি। ফল প্রকাশের পর ১৩ ভোটে হেরে যাওয়া অভিনেত্রী নিপুণ জায়েদ ও তার প্যানেলের হয়ে কার্যকরী সদস্যপদে জয়ী চুন্নু ভোটারদের টাকা দিয়েছেন বলে একটি ভাইরাল ভিডিও জনসম্মুখে নিয়ে আসেন। এরপর থেকেই চলছে অভিযোগ-পালটা অভিযোগ।
জানা গেছে, এ দুজনের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের দিকনির্দেশনা চেয়েছেন সােহানুর রহমান সােহান।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া এক চিঠিতে এই দিকনির্দেশনা চেয়েছেন সােহান।
এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের তথ্য অধিকার শাখার উপ-পরিচালক রকিব আহমেদ গণমাধ্যমে বলেন, ‘১৯৬১ সালের সেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৬১-তে বলা আছে, আমাদের নিবন্ধিত কোনো সংস্থা বা সংগঠনের নির্বাচনে তদন্তপূর্বক অনিয়ম পায় তাহলে কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের ব্যবস্থা আছে। আমরা গঠনতন্ত্রকে বাইবেল হিসেবে ধরি। গঠনতন্ত্রে যদি আমরা সমাধান না পাই সেক্ষেত্রে আইনের কাছে যাই, দেখি যে আইনে কি বলা আছে।
এদিকে, সমিতির গঠনতন্ত্রে শপথ গ্রহণের বাধ্যবাধকতা না থাকায় নিজের দায়িত্ব নিজেই বুঝে নিয়েছেন জায়েদ খান। তিনি এক সংবাদ সম্মেলনে সম্প্রতি এ বিষয়ে বলেন, ‘আমাদের গঠনতন্ত্রের কোথাও শপথের কথা উল্লেখ নেই। আমরা এটা করি জাস্ট ফরমালিটিজ।
আনুষ্ঠানিকতা হলো বিদায়ী কমিটি নতুন কমিটিকে ক্ষমতা বুঝিয়ে দেবে। যেমন- সেক্রেটারি নতুন সেক্রেটারিকে বুঝিয়ে দেবে। যেহেতু আমি নিজেই সেক্রেটারি তাই আমারটা বুঝে নিয়েছি।’
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘যেহেতু সাধারণ সম্পাদক পদটি নিয়ে এখনো বিতর্ক চলছে সেহেতু ক্ষমতা বুঝিয়ে দিতে একটু সময় লাগবেই।’
জানা গেছে, আগামী ৫ ফেব্রুয়ারি শিল্পী সমিতির নতুন কমিটির কাছে ক্ষমতা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হতে পারে।
শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে শিল্পী সমিতির নতুন কমিটি নিয়ে, সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
দূর্গাপূজায় মুক্তি পেলো বিবি মরিয়ম স্কুলের শিক্ষার্থী ¯স্নেহার ৪ গান
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম:  শারদীয় দূর্গাপূজায় মুক্তি পেলো শিশু শিল্পী স্নেহা দাস অর্পিতার গাওয়া চারটি গান। উৎস প্রোডাকশন্স এর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এ গানগুলি মুক্তিপায়। নারায়ণগঞ্জ শহরের বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্নেহার সঙ্গীতের হাতেখড়ি মা শিপ্রা দাসের হাতে মাত্র চার বছর বয়সে। এর পর একে একে তালিম নিয়েছে সঙ্গীত শিক্ষক অভিজিত দেব, নিরঞ্জন চক্রবর্তী নিকট থেকে।
বাবা অজিত দাস একজন সরকারী কর্মকর্তা হলেও অত্যান্ত সাংস্কৃতিক মনা মানুষ। বাবার উৎসাহে সঙ্গীত চর্চায় নিজেকে বেগবান করেছে শিশু সঙ্গীতশিল্পী স্নেহা। বর্তমানে স্নেহা উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে তালিম নিচ্ছে, সরকারী সঙ্গীত শিক্ষা কলেজের উচ্চাঙ্গ সঙ্গীত বিভাগের প্রভাষক সাইফুল তানকারের নিকট থেকে।
স্নেহা জানায়, এবারের দূর্গাপুজায় তার গাওয়া চারটি গান মুক্তি পেয়েছে। গানগুলি হলো, হৃদয়ের রং, আমি শুনেছি সেদিন, স্বপ্ন আমার আকাশ ছোব ও শিশিরে শিশিরে। এ গানগুলির মাঝে একটি মৌলিক , একটি পুজার সঙ্গীত এবং অপর দুটি আধুনিক গানের কভার সং।
মৌলিক গানটি লিখেছেন রানা ইব্রাহীম। সুর করেছেন অনিম খান। সব গুলো গানই কম্পোজ করেছেন অনিম খান। মুলত এখন স্নেহার একটাই স্বপ্ন, সেটা হলো একজন আদর্শ সঙ্গীত শিল্পী হবার। সেকারনেই লেখাপড়ার পাশাপাশি পুরটা সময় পার করছে সঙ্গীত চর্চার পিছনে ।
এদিকে উৎস প্রোডাকশন্স এর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানগুলি মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ইতিমধ্যেই গানগুলি ভাইরাল হওয়া শুরু করেছে। গানের মর্ম কথায় যেন মনে ভাব সাগরের ঢেউ উতালা দেয়। সুরের মুর্ছনায় যেন উদাস বনে চলে যান অনেকেই। আর তাই অনলাইন দর্শকদের মুখে মুখে শুনা যাচ্ছে ¯েœহার গানের প্রশংসা। কেউ কেউ গানে মুগ্ধ হয়ে ¯েœহার শুভ কামনাও করেছেন কমেন্টসে।
না ফেরার দেশে কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ঢালিউডের প্লেব্যাক সম্রাট কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করছিলেন তিনি। সেই লড়াই থেমে গেল আজ সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। রাজশাহীর একটি ক্লিনিকে জনপ্রিয় এই সংগীতশিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন শিল্পীর শিষ্য মোমিন বিশ্বাস।
এ দেশের গানের কিংবদন্তি পুরুষ এন্ড্রু কিশোর। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গন তথা দেশের শোবিজে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই প্রিয় শিল্পীর মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে ছুটে যাচ্ছেন। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছে এন্ড্রু কিশোরের পরিবার।
টানা নয় মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে তিনি রাজশাহীতে বোন ডা. শিখা বিশ্বাসের ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক। জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকার আথির্ক সহায়তা করেছেন।  সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন এন্ড্রু কিশোর।
প্রসঙ্গত, এন্ড্রু কিশোর আব্দুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সঙ্গীতে তালিম নেন। মুক্তিযুদ্ধের পর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গানে রেডিওতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন। তিনি চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ ছবির ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মধ্য দিয়ে।
তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ চলচ্চিত্রের ‘ধুম ধাড়াক্কা’। তবে এ জে মিন্টু পরিচালিত ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রতীজ্ঞা’ চলচ্চিত্রের ‘এক চোর যায় চলে’ গানে প্রথম দর্শক তার কণ্ঠ শুনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে।
এরপর দীর্ঘদিনের ক্যারিয়ারে সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ সব অনুভূতির হাজার হাজার গান গেয়েছেন এন্ড্রু কিশোর। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, পৃথিবীর যত সুখ আমি তোমার ছুঁয়াতে খুঁজে পেয়েছি, সবাইতো ভালোবাসা চায়, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, তুমি আমার জীবন আমি তোমার জীবন, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা, চোখ যে মনের কথা বলে, পড়েনা চোখের পলক ইত্যাদি।
বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও গান করেছেন এন্ড্রু কিশোর। সিনেমার গানের জন্যই যেন জন্মেছিলেন এই গায়ক। ভক্ত-অনুরাগীরা তাকে ভালোবেসে প্লেব্যাক সম্রাট বলে ডাকে। সঙ্গীতে উজাড় করে দিয়েছেন নিজেকে। আর বিনিময়ে পেয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। সেইসঙ্গে রাষ্ট্র তাকে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করেছে।
না ফেরার দেশে বলিউড অভিনেতা ইরফান খান
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ২০১৮ সালে বিরল ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও হার মানেননি। বরং আরও বেশি করে জীবনকে আঁকড়ে ধরেছিলেন ইরফান খান। আর পারলেন না। রোগের সঙ্গে হেরে অবশেষে চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান।
বুধবার (২৯
এপ্রিল) সকালে তিনি মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স হয়েছিল ৫৩ বছর।
মৃত্যুর খবরটি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে নিশ্চিত করেছেন ইরফান খানের মুখপাত্র।
ইরফান খানের মুখপাত্র সংবাদিকদের পাঠানো বার্তায় লিখেছেন, ‘নিজেকে সমর্পণ করে দিলাম। এই কথাগুলোই ইরফান বলেছিলেন ২০১৮ সালে যখন তাঁর ক্যানসারের কথা প্রকাশ্যে আসে এবং তাঁর লড়াই শুরু হয়। আজকে আমরা জানাচ্ছি যে অভিনেতা ইরফান খান চলে গেলেন। ইরফান মনের জোরে চলতেন, সাহসী মানুষ ছিলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। তাঁর সংস্পর্শে যেসব মানুষ এসেছেন, তাঁদের সব সময় উদ্বুদ্ধ করতেন।’
জানা গেছে, ২৮ এপ্রিল কোলনের সংক্রমণ নিয়ে কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। এরপরই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং একসময় সব চিকিৎসার ঊর্ধ্বে চলে যান তিনি। তাঁকে আর ফেরানো যায়নি। হাসপাতালে তাঁর পাশেই ছিলেন ইরফানের স্ত্রী সুতপা সিকদার এবং তাঁদের দুই ছেলে।
মাত্র তিন দিন আগে ইরফান খানের মা মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তাঁর মা সাইদা বেগম। মায়ের মৃত্যুর এ সময়ে পাশে থাকতে পারেননি অভিনেতা ইরফান খান, শেষ দেখাও হয়নি। তবে ভিডিও কলে মায়ের দাফন কার্যক্রম দেখেছেন দূর
থেকে। চার দিনের মাথায় মায়ের কাছেই যেন চলে গেলে রাজস্থানের জয়পুরে জন্ম নেওয়া ইরফান।
১৯৬৭ সালের ৭ জানুয়ারি রাজস্থানের জয়পুরে জন্ম ইরফানের। এমএ পড়ার সময়েই ১৯৮৪ সালে পেয়ে যান ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়ার জন্য স্কলারশিপ। ১৯৮৭-তে পড়াশোনা শেষ করে ইরফান মুম্বাই পাড়ি দেন। এরপর থেকে মঞ্চ এবং রুপালি পর্দা হয়ে ওঠে জীবনের ধ্যানজ্ঞান। শুরুতে ‘চাণক্য’, ‘সারা জাহা হামারা’, ‘বনেগি আপনি বাত’ ও ‘চন্দ্রকান্তা’র মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন। ১৯৮৮ সালের আগে মূলত টেলিভিশন সিরিয়াল ও থিয়েটারেই অভিনয় করেছেন ইরফান। ১৯৮৮ সালে ‘সালাম বোম্বে’ সিনেমায় অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয়ের প্রস্তাব তাঁকে দিয়েছিলেন মীরা নায়ার।
১৯৯০-তে ‘এক ডক্টর কি মৌত’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর তাঁর অন্য কয়েকটি সিনেমায় সেভাবে নজর কাড়েনি। বেশ কিছু অসফল সিনেমার পর পটপরিবর্তন আসে লন্ডনের পরিচালক আসিফ কাপাডিয়ার হাত ধরে। কাপাডিয়া ইতিহাসভিত্তিক সিনেমা ‘দ্য ওয়ারিয়র’-এ তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্র দেন। ২০০১ সালে ‘দ্য ওয়ারিয়র’ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রশংসিত হয়। আর এই সিনেমার হাত ধরে চলচ্চিত্র মহলে পরিচিত মুখ হয়ে ওঠেন ইরফান। ২০০৩ সালে শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মকবুল’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন ইরফান।
২০০৫ সালে ‘রোগ’ সিনেমায় বলিউডে তাঁকে প্রথমবার মুখ্য চরিত্রে দেখা যায়। এরপর বলিউডের একের পর এক সিনেমায় হয় তাঁকে প্রধান বা পার্শ্ব চরিত্র বা ভিলেনের ভূমিকায় দেখা গেছে। ২০০৭ সালে বক্স অফিসে হিট ‘মেট্রো’ সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার পেয়েছিলেন ইরফান।  তাঁকে ‘আ মাইটি হার্ট’ ও ‘দ্য দার্জিলিং লিমিটেড’-এর মতো আন্তর্জাতিক সিনেমাতেও দেখা গেছে।
শুধু বলিউডই নয়, হলিউডেও নিজের প্রতিভা দেখিয়েছেন ইরফান। কাজ করেছেন একাধিক নামী পরিচালকের সঙ্গে। ‘স্লামডগ মিলেনিয়ার’, ‘লাইফ অব পাই’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘দ্য আমেজিং স্পাইডারম্যান’–এর মতো হলিউড ছবিতে অভিনয় করেছেন ইরফান খান। অভিনয় করেছিলেন বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে।
ইরফানের অকালপ্রয়াণে শোকের ছায়া বিনোদনজগতে। খবর পেয়ে শোকাহত অমিতাভ বচ্চন। টুইটারে লেখেন, ‘ইরফান খানের মৃত্যুসংবাদ পেলাম। অত্যন্ত দুঃখের খবর। এই খবর পেয়ে আমি বিচলিত। একজন অবিশ্বাস্য প্রতিভার অধিকারী, সুভদ্র সহকর্মী, সিনেমা জগতে বিরাট অবদান রাখা ব্যক্তিত্ব বড় তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। বিরাট শূন্যতা তৈরি হলো।’
পরিচালক সুজিত সরকার টুইটে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমার খুব কাছের বন্ধু, ইরফান। তুমি লড়ে গিয়েছে, লড়েই গিয়েছ। তোমাকে নিয়ে আমি সব সময় গর্ববোধ করি। আমাদের আবার দেখা হবে। সুতপা ও ছেলেদের জানাই সমবেদনা। সুতপা, তুমিও লড়াইটা চালিয়ে গিয়েছ। এখনো যাচ্ছ। তোমাকে সালাম, ইরফান।’
৫৪-তে পা রাখলেন ‘দাবাং থ্রি’ সালমান খাঁন
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ
বলিউডের এলিজিবল ব্যাচেলর সালমান খান ৫৩
পেরিয়ে ৫৪-তে পা
রাখলেন। আজ
২৭ ডিসেম্বর এই বলিউড সুপারস্টারের
জন্মদিন। এই
উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টায়
পালি হিল-এ সোহেল
খানের অ্যাপার্টমেন্টে কেক কেটেছেন সালমান
খান। পরিবারের সঙ্গে দারুণ ভাবে
জন্মদিন কাটাচ্ছেন সাল্লু ভাই।
সালমান খানের ভাই সোহেল খান এই জন্মদিনে পার্টির আয়োজন করেন। এখানে বাবা সেলিম খান ও মা সালমাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটলেন সালমান খান। তাকে ঘিরে ছিলো এক ঝাঁক শিশু। এখানে আরও উপস্থিত ছিলেন সালমানের প্রেমিকা লুলিয়া ভানচুর, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কাইফ প্রমুখ। সালমান খানের জন্মদিনের পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে।
প্রতি বছর সালমান খান তার জন্মদিন পালন করেন মুম্বাইয়ের পানভেলের বাড়িতে। জানা গেছে, বান্দ্রায় ছোট ভাই সোহেল খানের অ্যাপার্টমেন্টে জন্মদিন কাটানোর একটি বিশেষ কারণ আছে। কারণটি হলো নায়কের ছোট বোন অর্পিতা খান মা হতে চলেছেন। বর্তমানে সোহেল খানের বাড়িতে আছেন তিনি। চিকিৎসকরা অর্পিতার ডেলিভারির তারিখ দিয়েছেন ২৭ ডিসেম্বর। বোনের পাশে থাকার জন্য ভাইয়ের বাড়ি কাটছে সালমান খানের জন্মদিন।
সব মিলিয়ে জন্মদিন নতুন এক শিশুর জন্য অপেক্ষা করছেন সালমান খান। এই নতুন শিশু পৃথিবীতে পা রাখলেই মামা হবেন সাল্লু ভাই।
উল্লেখ্য, সালমান খানের পুরো নাম আবদুল রসিদ সেলিম সালমান খান। তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন ‘বিবি হো তো এহসি’ চলচ্চিত্রে একটি ছোট্ট ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৮৮-তে। তার অভিনীত প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র ‘ম্যায়নে পিয়ার কিয়া’ ১৯৮৯ সালে মুক্তি পায়। এজন্যে তিনি ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ নবাগতর পুরস্কার লাভ করেন।
এরপর নব্বইয়ের দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন, যেমন সাজন (১৯৯১), হাম আপকে হ্যায় কৌন (১৯৯৪), করন অর্জুন (১৯৯৫), জুড়ওয়া (১৯৯৭), পেয়ার কিয়া তো ডারনা কেয়া (১৯৯৮) বিবি নাম্বার ১ (১৯৯৯)। বলিউডের সবচেয়ে বেশি ব্যাবসাসফল সিনেমা তার দখলে।
এদিকে বর্তমানে ভারতের ৩ হাজার স্ক্রিনে চলছে সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দাবাং থ্রি’। গত শুক্রবার মুক্তি পাওয়া এই সিনেমাটি এখন বক্স অফিস কাঁপাচ্ছে। মুক্তির দিনই ছবিটি আয় করে ২৪ কোটি রুপি। তৃতীয় দিনে ছবিটির আয় দাঁড়ায় ৭৫ কোটি রুপি। মুক্তির চতুর্থ ও পঞ্চম দিনেই ভালো ব্যবসা করেছে ছবিটি। সব মিলিয়ে আয় দাঁড়িয়েছে ১০৩.৮৫ কোটি রুপি। (নিউজ ডেক্স)
ভারতীয় অভিনেতা কুশল পাঞ্জাবি আত্মহত্যা
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ
পৃথিবী
থেকে চিরবিদায় নেওয়ার ২২ ঘণ্টা
আগে শেষ ছবিটি পোস্ট
করেছিলেন নিজের ৩ বছর
বয়সী ছেলের। আর
ছেলের কাছে ফিরবেন না
তিনি। আত্মহত্যা
করে চলে গেলেন না
ফেরার দেশে।
তার সুইসাইড নোটে লেখা ছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তার সম্পত্তি তার মা-বাবা, ছেলে ও বোনদের মধ্যে যেন ভাগ করে দেওয়া হয়। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা কুশল পাঞ্জাবি।
পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ৩৭ বছর বয়সী কুশল শুক্রবার ভোরে মুম্বাইয়ের বান্দ্রাতে নিজের ঘরে আত্মহত্যা করেছেন। রাত ২টার দিকে কুশলের মা-বাবা তার মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে তারা ঝুলন্ত অবস্থায় কুশলের লাশ উদ্ধার করা হয়েছে।
কুশলের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার বিকেলে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হবে। অভিনেতা কর্ণবীর বোহরা নিজের টুইটারে লেখেন, ‘আমি মর্মাহত। হতে পারে এখন যে জায়গায় তুমি রয়েছ তা অনেক বেশি সুখকর। কিন্তু এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’
রিয়ালিটি শো ‘জোর কা ঝটকা’ তে বিজয়ী হওয়ার মাধ্যমেই পরিচিতি পান কুশল। এ ছাড়াও ‘ঝলক দিখলা যা’-সহ বেশ কিছু রিয়ালিটি শো-তে পারফর্ম করেছেন তিনি। বলিউডের ‘কাল’, ‘লক্ষ্য’, ‘আন্দাজ’, ‘বোম্বে বয়েজ’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন কুশল। ২০১৫তে ইউরোপিয়ান গার্লফ্রেন্ড অড্রে ডোলহেনকে বিয়ে করেন তিনি। (নিউজ ডেস্ক)
বিয়ের আগে মা হলেন অক্ষয়ের সেই নায়িকা অ্যামি জ্যাকশন
গত ৩১ মার্চ ব্রিটেনে
পালিত হয় মাদারস ডে। ওইদিনই
মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন
ব্রিটিশ মডেল ও বলিউড
অভিনেত্রী অ্যামি জ্যাকশন।
তারপর থেকে সোশ্যাল মিডিয়ায়
শেয়ার করেন তার বেবি
পাম্পের একের পর এক
ছবি। প্রেগনেন্সিকে
রীতিমতো ফ্লন্ট করেছেন গর্বিত
অ্যামি।
সেই অ্যামি জ্যাকসন সোমবার জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের। ছেলের নাম দিয়েছেন আনদ্রিয়াজ। এ সময় পাশে ছিলেন তার হবু স্বামী জর্জ পানাইয়োতু। যার সঙ্গে কয়েক মাস আগে আংটি বদল হয়েছে অ্যামির। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম পেজে সদ্যোজাত ছেলে এবং হবু স্বামী জর্জের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন।
বিয়ের আগে পত্র সন্তানের মা হয়ে রীতিমতো ভাইরাল অ্যামি। সন্তানের ছবি সামনে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার শুভেকাঙ্খীরা। এ তালিকায় রয়েছেন অ্যামির প্রিয় বন্ধু অভিনেত্রী এষা গুপ্তাও। পাশাপাশি বিয়ের আগে মা হওয়ার জন্য ট্রোলিংয়েরও শিকার হতে হয়েছে অ্যামিকে।
চার বছর ধরে ব্রিটিশ ব্যবসায়ী জর্জ পানাইয়োতুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন হলিউড ও বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকশন। এ বছরের ফেব্রুয়ারির শুরুতে প্রেমিককে চুমু খাওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের ঘোষণা দিয়েছিলেন এই আন্তর্জাতিক তারকা। তার দুদিন আগে তাদের আংটি বদল হয়েছিল।
সে সময় অ্যামি ঘোষণা দিয়েছিলেন, ২০২০ সালের জানুয়ারিতে জর্জের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। সেই হিসেবে বিয়ে হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই পুত্র সন্তানের মা হয়ে সবাইকে চমকে দিলেন নায়িকা।
২০১২ সাল থেকে বলিউডে কাজ করছেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি জ্যাকশন। তার প্রথম হিন্দি ভাষার ছবি ছিল ‘এক দিওয়ানা থা’। বলিউডে তার অভিনীত শেষ ছবি ‘২.০’। এই ছবিতে অ্যামি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।
আলোচিত সেই রানু মন্ডলকে নিয়ে তৈরি হবে চলচ্চিত্র
স্বাতীফিল্মফেয়ার ডটকমের অনলাইন সংস্করণে গত বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ‘বলিউডের ভাইজান’ সালমান খান নাকি রানু মণ্ডলকে ৫৫ লাখ রুপি দামের একটি বাড়ি উপহার দিয়েছেন।
রানু মণ্ডলের প্রতিভায় মুগ্ধ হয়ে সালমান খান তাঁকে এই উপহার দিয়েছেন। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সালমান খান তাঁর আগামী ছবি ‘দাবাং থ্রি’তে গান গাওয়ার জন্য রানু মণ্ডলকে প্রস্তাব দিয়েছেন।
তবে কিছু কিছু গণমাধ্যম এই তথ্যটিকে একেবারেই ভুয়া খবর বলে জানিয়েছেন ।এছাড়াও  সালমান খানের বাবা সেলিম খান নিজে তা নিশ্চিত করেছেনবলে গণমাধ্যমে বিষয়টি উঠে এসেছে।
রানু মণ্ডল একেবারেই পথের মানুষ ছিলেন। পথে পথে ঘুরে বেড়াতেন। সবাই তাঁকে ‘পাগলি’ নামে ডাকত। নিজের খেয়ালে গান করতেন। স্টেশনের প্ল্যাটফর্মে বসে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি তারকা হয়ে যান রানু মণ্ডল।
‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ ছবিতে হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি’ গান রেকর্ড করেছেন। এরপর ভারতের বিনোদন জগতে গত কয়েক দিনে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হন তিনি।
তাঁকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে নানা খবর জানা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, এর মধ্যে অনেক খবরই ভুয়া। রানু মণ্ডলের ব্যাপারে সবার আগ্রহ দেখে পাঠককে বিভ্রান্ত করার জন্যই এসব খবর দেওয়া হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই এসব তথ্য যাচাই করা সম্ভব হয় না।
শুক্রবার ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, রানু মণ্ডলকে নিয়ে কলকাতায় চলচ্চিত্র তৈরি হবে। এরই মধ্যে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। ছবিটি পরিচালনা করবেন হৃষিকেশ মণ্ডল। চলচ্চিত্রে তিনি একেবারেই নতুন। এই ছবি তৈরির পরিকল্পনা করেছেন ক্যাকটাস ব্যান্ডের সদস্য সিদ্ধার্থ রায় সিধু।
স্টেশনের প্ল্যাটফর্মে বসে রানু মণ্ডলের গাওয়া লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অতীন্দ্র চক্রবর্তী। এর পর থেকে রানু মণ্ডলকে নিজের সঙ্গেই রেখেছেন। মুম্বাইসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। রানু মণ্ডলের ভালো-মন্দ আর রোজগার দেখাশোনা করছেন।
এই চলচ্চিত্রের ব্যাপারে সিদ্ধার্থ রায় সিধুর সঙ্গে আলোচনার বিষয়টি কলকাতার একটি সংবাদমাধ্যমকে ফোনে নিশ্চিত করেছেন অতীন্দ্র চক্রবর্তী। সিধু বলেছেন, ‘আমি তাঁর গান শুনেছি। বেশ ভালো গাইছেন। সবচেয়ে বড় কথা হিমেশ রেশমিয়া তাঁকে একটা সুযোগ দিয়েছেন। ফলে এটা আশা করা যেতেই পারে। আগামী ছয় মাস অন্তত তাঁর এই ক্রেজ থাকবে।’
‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ ছবিতে হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি’ গান রেকর্ড করেছেন। প্রথম গানের জন্য রানুকে ছয় থেকে সাত লাখ রুপি দিয়েছেন হিমেশ রেশমিয়া। আবার আরেকটি সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, রানু পেয়েছেন তিন থেকে চার লাখ রুপি। অর্থের পরিমাণ যা-ই হোক, রানু মণ্ডল প্রথমে তা নিতে রাজি হননি। হিমেশ রেশমিয়া প্রায় জোর করেই এই অর্থ রানু মণ্ডলের হাতে ধরিয়ে দেন। এবার অতীন্দ্র চক্রবর্তী বলছেন, যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে, এটা ঠিক না।
অনেক বছর আগে স্বামীর সঙ্গে কাজের সন্ধানে নাকি মুম্বাই গিয়েছিলেন রানু মণ্ডল। গতকাল বৃহস্পতিবার আরেকটি সংবাদমাধ্যম প্রকাশ করেছে, ওই সময় রানু মণ্ডল নাকি বলিউডের অভিনেতা ও নির্মাতা ফিরোজ খানের বাসায় রান্না আর ঘর পরিষ্কার রাখার কাজ করেছেন। পাশাপাশি ছোট্ট ফারদিনেরও দেখাশোনা করেছেন। তবে এ খবরের কোনো সত্যতা জানা যায়নি।
এদিকে রানু মণ্ডল রাতারাতি তারকা বনে যাওয়ায় আট বছর পর তাঁকে দেখতে আসেন মেয়ে স্বাতী। মেয়েকে দেখে উচ্ছ্বসিত হন রানু। মেয়েকে জড়িয়ে ধরেন। রানু আর তাঁর মেয়ে স্বাতীর এই ছবি পাওয়া গেছে টুইটারে। (আন্তরজাতিক ডেক্স)
আবারো শ্রীদেবীর মৃত্যু নিয়ে আলোচনায় বনি
বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর খবর পা্ওয়া
যায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি ভোর রাতে। তবে তার এই অকাল মৃত্যু মেনে নিতে
পারেনি তার পরিবার ও ভক্তরা।
পরিবার ও ভক্তদের দাবি, শ্রীদেবীর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হোক।
শ্রীদেবীর মৃত্যুর পর ময়নাতদন্ত রিপোর্টে থেকে জানা যায়, দুবাইয়ের এক
হোটেলে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়। ওই
সময়ে ৫৪ বছর বয়সী এই নায়িকার মৃত্যু কেউ মেনে নিতে পারেনি।
তবে কিছুদিন আগে ডিজিপি ঋষিরাজ সিং দাবি করেন, খুন হয়েছেন শ্রীদেবী।
তিনি বলেছেন, শ্রীদেবীর মৃত্যু আকস্মিক নয়। এটা ঠান্ডা মাথায় খুন। শ্রীদেবীর মৃত্যু নিয়ে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।
আর এই দাবি করা মাত্রই শোরগোল শুরু হয়ে যায় বলিউড পাড়ায়। ঘটনার বিষয়ে জানতে উৎসুক হয়ে পড়ে সংবাদমাধ্যমগুলোও।
এই বিষয়েই শুক্রবার বনি কাপুরের কাছে ঋষিরাজ সিংয়ের এমন মন্তব্যের বিষয়ে
জানতে চাইলে ভিত্তিহীন গল্পের কোনো উত্তর দিতে চান না বলে সাফ জানিয়ে দেন।
সম্প্রতি কেরল জেলের ডিজিপি ঋষিরাজ সিং শ্রীদেবীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন।
তিনি জানান, তার বন্ধু ডক্টর উমাদাথন একজন অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞ। তার
কাছে শ্রীদেবীর মৃত্যু কারণ জানতে চেয়েছিলেন তিনি। এই বিশেষজ্ঞ জানিয়েছে,
এই মৃত্যু স্বাভাবিক নয়। আবার দুর্ঘটনাবশত মৃত্যুও নয়। হতে পারে তাকে খুন
করা হয়েছে।
এদিকে বিশেষজ্ঞের মতে, এক ফুট পানিতে ডুবে কোনো মানুষ মারা যেতে পারে পারে না।
তার দাবি, কেউ মাথা বা পা টেনে ধরে ডুবিয়ে না দিলে এক ফুট জলে ডুবে মারা
যেতে পারেন না শ্রীদেবী। তার মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারেন বনি।