1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

কাশিপুরে ১০ টাকা কেজি চাউল নিয়ে হট্রগোল,সড়ক অবরোধ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩০৬ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লা থানাধীন কাশিপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রের জন্য ১০ টাকা দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদলের উকিল মেয়ের জামাই ও  কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি আল আমিন এর স্ত্রী আইরিন ট্রেডার্সে নামে ১৩০০ পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরন করার কথা থাকলেও তিনি করছেনা। সেই চাউলগুলো আল আমিন  অন্যত্র বিক্রি করছে বলে জানান চাউল নিতে আসা হতদরিদ্র মানুষগুলো।

১০টাকা কেজি দরে সরকারি চাল বিক্রিতে অনিয়ম করে তাই বুধবার ( ২৮ এপ্রিল ) সকালে এলাকাবাসী পঞ্চবপি মুক্তারপুর সড়ক অবরোধ করে বিশাল যানজট সৃষ্টি হয়। পরে ফতুল্লা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে পুলিশ গিয়ে তাকে ফোন করে ডেকে আনলে তিনি সকলের সামনেই চাউল নিতে আসা মানুষগুলোকে গালমন্দ করেন এবং সকলের হাত থেকে কার্ড নিয়ে বলেন, যেদিন আবার চাল আসবে সেদিন দেওয়া হবে।

এদিকে বেশ কয়েকজন মহিলার কার্ড নিয়ে চাউল দেয়ার কথা বললে সাইফুল্লাহ বাদলের উকিল মেয়ের জামাই আল আমিন বলেন,তোরা না সাংবাদিক বাবাগো আনলি যা তোর সাংবাদিক বাবাগো গিয়ে ক আমি তগো কেউরে চাউল দিমুনা। পারলে তাদের কাছ থেকে নিয়ে যা। তাদেরকে আল আমিন আরো বলেন,আমি বাদল চেয়ারম্যানের উকিল জামাই পারলে কিছু করিস। রহিমুননেছা নামে এক মহিলা জানান,প্রায় ৩ মাস ধইরা আল আমিন আমাগরে ১০ টাকা কেজির চাউল দেয়না। অথচ হেই সরকারী চাউলগুলো আশপাশের মুদি দোকানে সব সময় পাওয়া যাইতাছে। আমরা গরীব বইলাতো কমদামের চাউল নেই বড়লোক অইলে তো আর এই চাউল নিতাম না।

এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদলের উকিল মেয়ের জামাই ও কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি আল আমিন এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে কাশিপুর ইউপি চেয়ারম্যান এম.সাইফুল্লাহ বাদলের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,গত দুই মাসের চাউলগুলো যাদের কার্ড ছিলো তাদেরকে দেয়া হয়েছে। এর মধ্যে ১৮জন বাকি ছিলো। অনেকেই এসেছেন যাদের কার্ড ছিলোনা। বিষয়টি জানতে আমি খাদ্য অধিদপ্তর থেকে কর্মকর্তাদেরকেও এনেছিলাম।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL