1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ২

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩০৬ Time View
nihoto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে মুকুল (৪৫) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মুকুলের বিরুদ্ধে আড়াইহাজার থানা সহ বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। আটককৃতরা হলেন-  মোক্তার ও সুজন। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের ওপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কিছু লোকজন টের পেয়ে ডাকাত দলকে ঘেরাও করে। এসময় ৭ থেকে ৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেইসঙ্গে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, মুকুল নামে ডাকাত দলের একজন সদস্য মারা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। এই ঘটনায় ডাকাত সন্দেহে মোক্তার ও সুজন নামে দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL