1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে সিনোফার্মের টিকা কর্মসুচি শুরু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩২৮ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলায় কোভিড-১৯ সংক্রামণ রোধে প্রথম ডোজ(টিকা) সিনোফার্ম দেওয়া শুরু হয়েছে এবং এই টিকার কার্যক্রম উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন ডা. মো জাহিদুল ইসলাম।

শনিবার(১৯ জুন)সকাল ৯টায় নারায়ণগঞ্জ একমাত্র কোভিডেট হাসপাতাল ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে উদ্বোধন করা হয় এ টিকার কার্যক্রম।

এই সময় উপস্থিত ছিলেন টিকাদান কেন্দ্রের ইনচার্জ ডা. জহিরুল কাদের সিদ্দিকি,জেলা ইপিআই সুপার লুৎফর রহমান।

কার্যক্রম উদ্বোধন শেষে ডা.জাহিদুল ইসলাম বলেন,নারায়ণগঞ্জ জেলায় সিনোফার্মের ১৮ হাজার ডোজ টিকা হাতে পেয়ে এই কার্যকম শুর করা হল।এর থেকে ৯ হাজার জনকে প্রথম ডোজ এবং তাদের কেই ২য় ডোজ প্রদান করা হবে।

তিনি আরো বলেন,যারা ইতোমধ্যে  রেজিষ্ট্রেশন করছেন তারা ভ্যক্সিন কার্ড প্রদর্শন করে এই টিকা নিতে পারবেন। বর্তমান নির্দেশনা অনুযায়ী জেলায় এই একটি কেন্দ্র চালু থাকবে এবং এখানে দুইটি বুথ এর মাধ্যমে দৈনিক ৪০০ মানুষকে টিকা প্রদান করা হবে।

চলতি বছরের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জরুরি ভিত্তিতে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোফার্মের ভ্যাক্সিন অনুমোদন দেয়। এটি ছিল পশ্চিমা দেশগুলোর বাইরে প্রথম কোন দেশের উদ্ভাবিত টিকা যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়ে ছিল। চীনে এবং অন্যান্য দেশে লাখ লাখ মানুষকে ইতোমধ্যেই এই টিকা গ্রহণ করেছেন। ঈদের ছুটির মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার টিকা বাংলাদেশে এসেছে। গত ১৭ জুন ১৮ হাজার ডোজ টিকা হাতে পায় নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL