1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

ইসরাইলি সকল পণ্য বর্জনের আহ্বান ইসলামী আন্দোলনের

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৯৪ Time View
BOYKOT

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিক্ষোভ মিছিল করেছে। সোমাবার (৭ এপ্রিল) বাদ জোহর নারায়ণগঞ্জ প্রেস ক্লাব থেকে তারা মিছিলটি বের করে।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসরাইলি বাহিনী ড্রোন দিয়ে টার্গেট করে মা-বোনদেরকে বোম্বিং করে নির্মমভাবে হত্যা করছে। এসব দেখলে কোনো বিবেকবান মানুষ ঠিক থাকতে পারে না। থাকা সম্ভব নয়। পুরো দেশটাকে একটা বিরান ভূমিতে পরিণত করে ফেলেছে এ অসভ্য ইহুদিরা।

এমনকি মসজিদে আজানের সময় আল্লাহু আকবার বলার সাথে সাথে বর্বর ইজরাইল বোমা হামলা করে মসজিদকে উড়িয়ে দিয়েছে। বোমার তীব্রতায় মানুষ পাখির মত আকাশে উড়ছে। আহঃ কতটা হৃদয়বিদারক দৃশ্য। আমরা সহ্য করতে পারছি না।

তিনি আরও বলেন, জাতিসংঘ সহ অন্যান্যরা কি করছে তা আমাদের বুঝে আসে না। তারা কেন জাতিসংঘ, ওআইসি, হিউম্যান রাইটস নাম ধারণ করে বসে আছে? এমন মানবতা বিধ্বংসী কার্যক্রমে যদি তারা কোন পদক্ষেপ না নেয় তাহলে তাদের জাতিসংঘে থাকার কোন অধিকার নেই।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, ফিলিস্তিন ইহুদিদের আবাসস্থল নয়, কবরস্থান হবে ইনশাআল্লাহ। অচিরেই মুসলমানদের কাছে ওরা পরাজয় বরণ করবে। আমরা সকলকে বলবো, ইসরায়েলি সকল পণ্য বর্জনের ব্যাপারে সজাগ থাকবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে মিছিল বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে হাজী আমান উল্লাহ ও ডা. সাইফুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহা. ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মামুনুর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL