1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

স্বামীকে মুক্ত করতে এসে শেষ রক্ষা হলো না গৃহবধুর

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৫০ Time View
dorson
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি স্বামীকে জামিনে মুক্ত করতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী (৪০)। এ ঘটনায় মঙ্গলবার (২৭ জুলাই) ওই গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। অভিযুক্ত হলেন ফতুল্লা থানার ইসদাইরস্থ আইডিয়াল স্কুল সংলগ্ন আলামিনের বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া মো. ফিরোজ মিয়া (২৮)।

মামলায় উল্লেখ করা হয়, ওই নারীর স্বামী একটি মাদক মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। ফিরোজ মিয়া তার স্বামীর জামিন করানোর ব্যাপারে আশ্বস্ত করেন এবং তাকে নারায়ণগঞ্জ আসতে বলেন। ওই নারী গত ১৫ জুলাই টেকনাফ থেকে নারায়ণগঞ্জ আসেন। পরে ফিরোজ মিয়া গৃহবধূকে তার ইসদাইরস্থ ভাড়া বাসায় থাকার জন্য প্রস্তাব দিলে তিনি রাজি হন। স্বামীকে মুক্ত করতে ফিরোজের কাছে নগদ ৫৫ হাজার টাকাও দেন তিনি।

বাসায় থাকাবস্থায় গত ২০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ফিরোজ মিয়া ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করেন। সোমবার (২৬ জুলাই) সকাল ১০টায় স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেয়ার কথা বলে তাকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যান। সেখানে হত্যার হুমকি দিয়ে আবার ধর্ষণ করেন। পরে তাকে রিকশায় করে শহরের চাষাঢ়া বাসস্ট্যান্ড এলাকায় পাঠিয়ে দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রউফ জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL