1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

শ্মশানের পোড়া মাটি সরিয়ে নিতে শামীম ওসমানের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩২৫ Time View
samim osman

দ্যা বাংলা্ এক্সপ্রেস ডটকমঃ ওসমান পরিবারের কবরস্থানে শ্মশানের পোড়া মাটি রাখায় ক্ষোভ জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তা সরিয়ে নিতে আলটিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সোমবার (৯ আগস্ট) বিকেলে শহরের মাসদাইর এলাকার কবরস্থানে গিয়ে এ ক্ষোভ প্রকাশ করে তিনি। এ সময় বাবা-মাসহ স্বজনদের কবর জিয়ারত করেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, ২৭ জুলাই (মঙ্গলবার) আলী আহম্মেদ চুনকা সাহেবের স্ত্রীর কবর জিয়ারত করতে আসি কবরস্থানে। ওই সময় দেখি শ্মশান সংস্কারের কাজ চলছে। আজ এসে দেখি আমার আব্বা-আম্মা, ভাইয়া ও দাদির কবরের ওপর মাটির স্তূপ।

তিনি বলেন, এ কবর আমি নিজ হাতে বানিয়েছি। আজকে আমার কাছে মনে হচ্ছে ব্যর্থ সন্তান আমি। সবার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই এ ধরনের কাজ কেউ মেনে নেবেন?

এটা ইবলিশের কাজ। শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে এ কাজটি করেছে।

শামীম ওসমান বলেন, এ অবস্থা দেখার পর আমি গাড়িতে একা বসেছিলাম। আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই দয়া করে আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি জানি জনগণের সঙ্গে আমার সম্পর্ক কতটুকু। এমনিতেই চারদিকে মৃত্যুর মিছিল। এর মধ্যে এ অমানবিক কাজ।

এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মুহাম্মদ বদরশাহ বলেন, কবরস্থানে শ্মশানের মাটি দেয়া সমীচীন হয়নি। শুধু ধর্মীয় বিষয় নয়, মানবিক দিক থেকেও এটা উচিত নয়। আমি মসজিদে নামাজ পড়াই ও দোয়া করি। এ বিষয়টি আমি দেখভাল করি না।

কবরস্থানের দেখভালের দায়িত্বে থাকা জাকারিয়া বলেন, এটা শ্মশানের মাটি কিনা আমি নিশ্চিত না। তবে ঠিকাদাররা শ্মশান ও কবরস্থানের উন্নয়ন কাজ করেছেন।

জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার মো. মামুন বলেন, কবরস্থানে শ্মশানের মাটি ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। শ্মশান সংস্কারের সময় মাটি রাখা হয়েছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে মাটি এখানে চলে এসেছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL