1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

ডেঙ্গু আক্রান্ত হয়ে ফিলিপাইনে শত শত লোক মরা গেছে: স্বাস্থ্যমন্ত্রী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৪৪৪ Time View
স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সাংবাদিকরা ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে মৃতের সংখ্যা আরো বেশি এমন তথ্য জানালে, সঠিক সংখ্যা কত তা জানেন না বলে মন্তব্য করেন স্বাস্থমন্ত্রী। প্রকৃত সংখ্যা পরে জানাবেন বলেও জানান তিনি। 

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডেঙ্গু রোগী পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় ডাক্তাররা দিন রাত কাজ করে যাচ্ছে। এজন্য তারা প্রশংসার দাবি রাখে। আমরা রোজ মনিটর করছি। হাসপাতালে ডাক্তার নার্সের অভাব নেই। আমরা সবাই মিলে চেষ্টা করছি, সে কারণে মৃত্যুর সংখ্যা কম।

তিনি বলেন, বিশ্বের খুব কম দেশ আছে যেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি! ফিলিপাইনে শত শত লোক মরা গেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুর প্রকোপ রয়েছে।

ডেঙ্গু মোকাবিলায় আতঙ্কিত এবং নেতিবাচক কথা বলার কোনো কারণ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ২ লাখ কিট বিভিন্ন হাসপাতালে দেয়ার ব্যবস্থা করছি। পাশাপাশি প্রত্যেক হাসপাতালে মশারির ব্যবস্থা করেছি। সবাই সচেতন হলেই ডেঙ্গু মোকাবিলা করা সহজ হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৮৭ জন ভর্তি হয়েছেন। ৬ হাজার ৫৮২ জন চিকিৎসাধীন রয়েছেন। আর এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ হাজার ২৩৫ জন হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL