1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

বাবাকে দেখতে ১০ কিলোমিটার পায়ে হেঁটে কারাফটকে ছোট্ট মেয়ে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৪২৫ Time View
কারাফটকে ছোট্ট মেয়ে মহিমা

মহিমা বয়স মাত্র ৬ পেরিয়ে ৭ এ পড়েছে। নামের সাথে রয়েছে অসাধারণ মিল। বাবার প্রতি এইটুকু মেয়ের ভালোবাসা দেখে অনেকে হতবাক। ঘটনাটি সোমবার বিকেলের।  আলোকিত নারায়ণগঞ্জ পাঠকদের উদ্দেশ্য ঘটনাটি তুলে ধরা হলো ।

মহিমার বাবা মজিবর  মাদক মামলার আসামি হয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে হাজতবাস করছেন। বাবাকে না পেয়ে বারবার তার মায়ের কাছে বায়না ধরেছে বাবাকে দেখার জন্য। অনেক দিনে বাড়িতে না আসায় বাবার জন্য প্রায়ই কান্নাকাটি করে মহিমা।

এজন্য মায়ের হাতে তাকে মারধরও খেতে হয়েছে কয়েকবার। তবুও নাছোড় বান্দা সে। বাবার সাথে দেখা করবেই। বাবার প্রতি মেয়ের টান তাকে ঘরে আটকে রাখতে পারেনি। মায়ের কাছে জানতে পারে তার বাবা জেলখানায়  আছে। তাই ১০ কিলোমিটার পায়ে হেঁটে বাবাকে এক নজর দেখার জন্য ফতুল্লার মাহমুদপুর করিম মার্কেট এলাকা থেকে একা একা নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছুটে আসে ছোট্ট মহিমা।

কারাগারের সামনে এসে কীভাবে দেখা করতে হবে তা তো জানে না সে।  উপায় না পেয়ে কাঁদতে থাকে।  তার কান্নায় ভারী হয়ে ওঠে কারাগারের পরিবেশ। একা একা একটা ছোট্ট মেয়ে কারাগারের সামনে কাঁদতে দেখে এগিয়ে আসে কারারক্ষীরা।

বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের ডেপুটি জেলার তানিয়া জামান বলেন, ছোট্ট মহিমাকে জিজ্ঞাসা করতেই হাউমাউ করে কেঁদে ওঠে সে।  বলতে থাকে, সে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছে। মা তার বাড়িতে নির্যাতন করে বলে জেলখানায় বাবার খোঁজে একা একাই চলে এসেছে। কারা কর্তৃপক্ষ মেয়েটির সাথে কথা বলে তার বাবার সাথে দেখা করিয়ে দেয়।  পরে কর্তৃপক্ষ নিজ দায়িত্বে তাকে বাড়ি পৌঁছে দেয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL