1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বন্দরে নিখোঁজ মিশুক চালক তাহসান হত্যার সন্দেহে ৪ ছিনতাইকারি গ্রেপ্তার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩৫৫ Time View
bondhor

বন্দর প্রতিনিধি:

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে  নিখোঁজ জিডি সূত্র ধরে বন্দর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিখোঁজ মিশুক চালক তাহসান হত্যার সন্দেহে ৪ ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (৯ আগষ্ট) রাতে বন্দর উপজেলার তমদরদী ও বালুচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারিরা হলো বন্দর উপজেলার তমদরদী এলাকার মৃত আনসার মিয়ার ছেলে মাছুম (২৬) একই এলাকার মজিবর মিয়ার ছেলে শাহ আলম (৩২) বালুচর এলাকার আহাম্মদ মিয়ার ছেলে জিয়াবল (৩৫) ও মিরকুন্ডী এলাকার বিল্লাল হোসেন মিয়ার ছেলে হান্নান (২৮)। এর আগে গত ৬ আগষ্ট বিকেল ৫টায় ওই মিশুক চালক  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়।

এ ব্যাপারে নিখোঁজ মিশুক চালকের পিতা বাবুল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারিকে আসামী করে অপহরণ পূর্বক  দস্যূতা অপরাধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৭(৮)২২ ধারা- ৩৬৫/৩৯৪ পেনাল কোড-১৮৬০। গ্রেপ্তারকৃত ৪ আসামীকে বুধবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত গ্রেপ্তারকৃতদের ৪ দিনের  রিমান্ড মঞ্জুর করেন। 

তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার বাবুল হোসেনের ছেলে শিশুক চালক তাহসান (১৪) জিবিকার তাগিদে প্রতিদিনের মত গত ৬ আগষ্ট বিকেল ৫টায় মিশুক নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় নিখোঁজ মিশুক চালকের পিতা বাবুল হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন যার জিডি নং- ৩১৪।

এদিকে নিখোঁজ জিডি তদন্তকারী কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক সিহাব নিখোঁজ জিডিটি নিবিড় ভাবে তদন্তের পর গত মঙ্গলবার (৯ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তমদরদী ও বালুচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ৪ ছিনতাইকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানিয়েছে, মিশুক চালক তাহসান অপহরনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিখোঁজ অটো চালকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সিহাব গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।   

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL