1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

না’গঞ্জে বিএনপির ভ্যানগার্ড হিসেবে খ্যাত ছাত্র রাজনীতিতে ভাটা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৬১৩ Time View
satrodol

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অনেকটাই অনিশ্চয়তার দিকে অতিবাহিত হচ্ছে নারায়ণগঞ্জ ছাত্রদলের রাজনীতি। বিএনপির ভ্যানগার্ড হিসেবে খ্যাত এই সংগঠনটিতে এখন আর নেতৃত্বের লড়াই তেমন একটা দেখা যায় না। নেই চোখে পড়ার মত তেমন কোন সাংগঠনিক কর্মকান্ড।

এরফলে সংগঠনটির কর্মী সমর্থকদের সংখ্যা এখন প্রায় ভাটার দিকে। সংগঠনটির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্ভব্য নেতাকর্মীদের নেই তেমন কোন আয়োজনের দেখা মিলেনি।

গত বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর থেকেই ছাত্রদলের সংগঠনটি কাগজে কলমে থাকলেও বাস্তবে এর কোন অস্থিত্ব নেই বললেই চলে।

গুঞ্জন শোনা যাচ্ছে অচিরেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি কমিটি ঘোষনা করা হবে। অথচ নতুন কমিটিতে নেতৃত্ব দেয়ার মত হাতে গোনা ২/১ জন ছাড়া শক্তিশালী সংগঠন হিসেবে চোখে পড়ার মত তেমন কাউকে দেখা যাচ্ছে না।

আর এর প্রধান কারন সম্মেলন ও তৃনমূল্যের সাথে আলাপ আলোচনা ছাড়াই কেন্দ্রীয় নেতাদের পকেটে মাল পরলেই অদক্ষ ও অযোগ্যদের হাতে কমিটির দায়িত্ব চলে আসায় এই পরিবেশের সৃষ্টি হয়েছে বলে দাবী সংগঠনের তৃনমূলের।

কারন যোগ্য ও সাংগঠনিক ব্যক্তিদের হাতে সাংগঠনের দায়িত্ব অর্পিত হলে নতুন নেতৃত্ব বিকাশে অনেকটাই সহযোগীতা পাওয়া যায়।

এবিষয়ে বর্তমান মহানগর ছাত্রদলের তৃনমূল দাবী করে বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমেই নতুন নেতৃত্ব সৃষ্টি হওয়ার কথা কিন্তু টাকা আর লবিং এর কাছে সেই কমিটি বিক্রি হয়ে যাচ্ছে। এর ফলে যোগ্য নেতৃত্বকে অবমাননা করা হচ্ছে। আর অযোগ্য ব্যক্তিদের হাতে সাংগঠনিক দায়িত্ব চলে যাওয়ায় নেতৃত্ব বিকাশে প্রধান বাধা সৃষ্টি হচ্ছে। আগামী দিনে দল পরিচালনার ক্ষেত্রে এর প্রভাব পরবে এবং প্রকৃত নেতৃত্ব খুজে পাওয়া প্রধান সমস্যায় পরিনত হবে।

এদিকে, ২০১৮ সালের জুন মাসের শুরুর দিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনার মধ্য দিয়েই ভ্যানগার্ডদের ভবিষ্যত্ব অনিশ্চিয়তার দিকে ঠেলে দেয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের লোভের কারনেই অযোগ্যদের হাতে ছাত্রদলের দায়িত্ব আসায় নতুন নেতৃত্ব বিকাশে হয়েছেন একেবারেই ব্যর্থ। যারফল শ্রুতিতে বর্তমান কমিটির দায়িত্বে থাকা কর্তব্যরত নেতারা নতুন নেতৃত্ব সৃষ্টিতে ব্যর্থ হলেও বিভক্তির রাজনীতিতে সফল হয়েছেন চোখে পরার মত।

অপরদিকে নারায়ণগঞ্জ ছাত্রদলের সোনালী অতীতের ফসলের কারনেই বর্তমান স্থানীয় বিএনপি রাজনৈতিক ভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। আর যাদের ছাত্র রাজনীতির কারনে আজ নারায়ণগঞ্জ বিএনপি শক্তিশালী এরা হলেন, অধ্যাপক মামুন মাহমুদ,  জাহিদ হাসান রোজেল, মাসুকুল ইসলাম রাজীব, মোশারফ হোসেন,  মুকুল, শাহফতেহ রেজা রিপন, সায়েম, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম সজল, দেলোয়ার হোসেন খোকন,  রুহুল আমিন,  সরকার আলম, মনোয়ার হোসেন শোখন, মোয়াজ্জেম হোসেন মন্টি, দেলোয়ার হোসেন খোকন, মাজহারুল ইসলাম জোসেফ, নাজমুল হক রানা, আবু মন্সুর, আব্দুল হালিম, মোস্তাফিজুর রহমান পাবেল,

খন্দকার আক্তার হোসেন, লোকমান হোসেন, সেলিম হাসান দিলিপ,  মোস্তাক আহম্মেদ, আকতার হোসেন, ফারুক আহম্মেদ রিপন, রাশেদুর রহমান রশু, শওকত হোসেন মোল্লা, সেফা সৃষ্টি, দোলোয়ার হোসেন খোকন, শরীফ হোসেন,  ইকবাল হোসেন, শরীফ মোল্লা, সৈয়দ আকসির, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, খন্দকার আক্তার হোসেন,

আশরাফুল হক রিপন, এড. আমিনুল ইসলাম ইমন, রিপন জাফর, জেলা কৃষক দলের শরীফ মোল্লা, মহিউদ্দিন শিশির, রহিমা শরিফ মায়া, দিলারা মাসুদ ময়না।

যারা নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে বর্তমান লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও তৎকালীন সময় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে দায়িত্ব পালন করেছেন যারা এখনও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহন করে আসছেন।

তবে ছাত্র রাজনীতিতে তাদের বিচরন শেষে পরবর্তীতে ছাত্রদলের নেতৃত্বে আশা নেতারা তেমন কোন নেতৃত্ব সৃষ্টি করতে পারেননি। সেই সাথে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের কমিটি দিতেও ব্যর্থ হয়েছেন। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকায় আগামী দিনের রাজনীতিত্বে নেতৃত্বের ভাটার সৃষ্টি হচ্ছে।

তবে বর্তমান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র রাজনীতিত্বে হাতে গোনা কয়েক জনকেই ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য এবং দলীয় কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে।

এদের মধ্যে জেলায় মেহেদী হাসান যিনি সাবেক কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদককের দায়িত্ব পালন করেছেন। অপরদিকে মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর থানা ছাত্রদলের আহবায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক রাকিবুর রহমান সাগরকে দেখা যাচ্ছে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভাবে। এর বাইরে তেমন কোন ছাত্র সংগঠককে দেখা যাচ্ছে না সক্রিয় ভাবে।

এরফলে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে এক সময়ে রাজপথ কাপানো বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের ভবিষ্যত্ব এখন অনেকটাই অনিশ্চয়তার দিকে অতিবাহিত হচ্ছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL