1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

ধলেশ্বরীতে ডাকাতিকালে ৮জন গ্রেফতার, আহত ২ পুলিশ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪২৭ Time View
atock

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ধলেশ্বরী নদীতে ডাকাতি করার সময় আন্ত:জেলা ডাকাত দলের ৮জনকে গ্রেফতার করেছে বক্তাবলী নৌ পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় বক্তাবলীর চর রাজাপুর এলাকায় একটি বাল্কহেডে ডাকাতিকালে, তাদেরকে গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মো. নান্নু মিয়া।

গ্রেফতারকৃতরা হলেন, ময়না খান (৩০), বাবুল হক (৫৫), আরাফাত হালদার (৩০), হারুন বেপারী (৫০), মো. হৃদয় খান (২১), শাহ আলম (৫০), শাহ জাহান খান (৪৫), সুজাত হালদার (৪০)।

এদিকে, রাতে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে ৩ রাউন্ড পাল্টা গুলি ছুঁড়ে পুলিশ। ডাকাতদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন সহকারী উপ-পরিচালক (এএসআই) (নিঃ) হাবিবুর রহমান ও কনস্টেবল আনোয়ার সুলতান। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

পুলিশ পরিদর্শক (নিঃ) মো. নান্নু মিয়া, উপ-পরিচালক (এসআই) (নিঃ) মীর্জা মোজাহারুল ইসলাম, সহকারী উপ-পরিচালক (এএসআই) হবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় আরও ৪/৫ ডাকাত পালিয়ে যাযয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি ষ্টিলের ট্রলার জব্দ করা হয়৷

পুলিশ জানায়, গত রাতে একটি বাল্কহেডে ডাকাতির প্রস্তুতি নেয় একদল ডাকাত। এসময় বাল্কহেডের শ্রমিক ও এলাকাবাসীর চিৎকার করলে আমরা সাথে সাথে ছুঁটে যাই ঘটনাস্থলে। সেখানে যাওয়ার পর ডাকাতরা আমাদের লক্ষ করে গুলি ছুড়ে। আমরা আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি ছুড়ি। এ সময় ডাকাতদের হামলায় আমাদের ২ পুলিশ সদস্য আহত হয়। ডাকাতদের ধরতে আমাদের পুলিশ সদস্য এএসআই হাবিবুর রহমানও কনস্টেবল আনোয়ার সুলতান পানিতে ঝাঁপিয়ে পড়েন।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মো. নান্নু মিয়া জানান, বাল্কহেডে ডাকাতির প্রস্তুতির সময় আমরা একদল নৌ ডাকাতকে আটক করি। এ সময় ডাকাতরা গুলি ছুড়লে আমরাও পাল্টা গুলি ছুঁড়ি। এ সময় আমাদের দুই সদস্য আহত হয়। আমরা ৮জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL