1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ফতুল্লা বুড়িগঙ্গা নদীর তীরে ময়লার ভাগাড়!

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৭৭ Time View
fothulla

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নদীমাতৃক দেশ এ বাংলাদেশ। দেশের নদীগুলো প্রভাবশালীদের দখলের পাশাপাশি বিভিন্ন ডাইংয়ের ক্যামিকেল যুক্ত পানির পাশাপাশি বাসাবাড়ি ও হাটবাজারের বর্জ্য ফেলে দিনের পর দিন নদীর পানিকে দূষন করার প্রতিযোগিতা যে কোন ভাবেই থামানো যাচ্ছে।

যার ফলে পরিবেশ দূষনের অন্যতম কারনে পরিনত হয়েছে। একদিনে সরকার যখন পরিবেশ কিংবা দূষনরোধে বিদেশ থেকে প্রচুর পরিমানে টাকা ধার নিচ্ছে ঠিক তখনই প্রতিযোগিতার মাধ্যমে তারা নদী দূষনে মেতে উঠেছে।

যার প্রমান শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর পানিতে তাকালেই ফুটে উঠছে প্রকৃত নদী দূষনের চিত্র। শীতলক্ষ্যা নদীর পাশাপাশি বুড়িগঙ্গা নদীটিও রক্ষা পাচ্ছে দূষনের কবল থেকে। বিভিন্ন কলকারখানার বর্জ্যের পাশাপাশি ফতুল্লা বাজারে প্রতিদিন জমে বর্জ্যেগুলো বুড়িগঙ্গায় ফেলে নদীর পানিকে একেবারেই দূষিত করে তুলেছে। দুর থেকে দেখলে মনে হবে নদীর পাড়ে এ যেন এক নয়া ময়লার ভাগাড়।

সরেজমিনে ফতুল্লা বাজারের পিছনে গিয়ে দেখা যায়, বাজারের পিছনের অংশে ঘাটলার পাড়েই রয়েছে বাজারের দৈনন্দিন অবশিষ্ট বর্জ্যেগুলো সিড়ির পাশেই স্তুপ করে রাখা হয়েছে। আবার ফতুল্লা বাজারে প্রতিদিন যে ক’টি গরু কিংবা খাশি জবাই করা হচ্ছে তার বর্জ্যেগুলোও সরাসরি বুড়িগঙ্গা নদীতে ফেলা হচ্ছে।

যার ফলে কলকারখানার রংমিশ্রিত পানির পাশাপাশি বাজারের অবশিষ্ট ময়লাগুলো একত্রিত হয়ে পুরো নদীর পানিকে দূষিত করে ফেলছে। নদীর পাড় দিয়ে হাটতে আসা মানুষগুলোকে নাকে রুমাল ব্যবহার করাটা বাধ্যতামুলক করে তুলেছেন মানুষরুপী ঐ সকল অমানুষগুলো।

ফতুল্লা বাজারের কয়েকজন দোকানীর কাছে বাজারের ময়লা-আবর্জনা কেন নদীতে ফেলা হচ্ছে এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন,আমরা কি করবো। আমরা যারা এখানে ব্যবসা করি তারা সকলেই টাকার বিনিময়ে ব্যবসা করি। আমাদের এখানে জমানো ময়লাগুলো কোথায় ফেলছে তা জানিনা।

তবে নদীর উপর ফেলছে কেন তা বলতে পারবোনা। তবে আমাদের এখানে সমস্যা হচ্ছে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোন ডাম্পিং না থাকার ফলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলতে হচ্ছে। বাজার কর্তৃপÿ কি ময়লা ফেলার জন্য কোন ব্যবস্থা রাখেনি এমন প্রশ্নের জবাবে তারা বলেন,ভাই আপনেরা সাংবাদিক মানুষ এমন প্রশ্ন আমাদের না করে তাদেরকেই করুন।

এ বিষয়ে ফতুল্লা বাজার সমিতির সভাপতি কাজী দেলোয়ার হোসেন এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL