1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির ভবনে অগ্নিকাণ্ড

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৬৩ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ নভেম্বর) ভোরে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে সাড়ে ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

জানা যায়, সোমবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু উৎপাদনকারী পেপার অ্যান্ড পাল্প কারখানার গোডাউনে বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর সকাল সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। টিস্যু কারখানায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক সালেহ উদ্দিন জানান, সোমবার সকাল সোয়া ৫ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫ টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বিভিন্ন স্টেশনের ১২ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্টিস লিমিটেডের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাস জানান, আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করা হয় নি। আমাদের এ কারখানার সম্পূর্ন মেশিনারিস পুড়ে গেলে ক্ষতি পরিমান প্রায় সাড়ে ৫শ’ কোটি টাকা হতে পারে। তবে ক্ষতি পরিমান পরবর্তীতে অনুসন্ধানের পর সঠিক ভাবে বলা যাবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL