1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

রূপগঞ্জে নির্মাণ সামগ্রী লুট, থানায় মামলা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪২২ Time View
rupganj

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকায় জমিতে বাউন্ডারী দেওয়াল নির্মাণকালে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে একদল সন্ত্রাসী। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গতকাল শনিবার সকালে উপজেলার মধুখালী এলাকার আনিস আলীর ছেলে রাকিবুল হাসান মিঠু, জামান মিয়ার ছেলে শাহীন মিয়া, মমিন মিয়ার ছেলে হাবিব, কাঞ্চন পৌরসভার কেন্দুয়া জেলেপাড়ার আশ্রাব আলীর ছেলে সজিবসহ আরও ৪-৫জন সন্ত্রাসী হামলা চালায়।

এ সময় জমির মালিক মধুখালী এলাকার আব্দুস সামাদের ছেলে মোশারফ হোসেনকে পিটিয়ে মারাÍক জখম করে। পরে হামলাকারীরা জমিতে থাকা সিমেন্ট, রড, ইট ভটভটিযোগে লুটপাট করে নিয়ে যায়। মোশারফ হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত মোশারফ হোসেন জানান, কয়েকদিন ধরে রাকিবুল হাসান মিঠু বাহিনী তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। শনিবার জমিতে বাউন্ডারী দেওয়াল নির্মাণ করতে গেলে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা মারধর করে নির্মাণ সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ব্যাপারে মোশারফ হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি রাকিবুল হাসান মিঠু ও সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL