1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

ছাত্রলীগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: ওবায়দুল কাদের

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮৮ Time View

আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে এবং বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে। 

রোববার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করতে এসে গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি আরও বলেন,  অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। অন্যায় অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেয়া হবে না। বাংলাদেশে এই প্রথম ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলে এ ধরনের নজির নেই। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামীতে একটি সুষ্ঠু সুন্দর সম্মেলন করার জন্য প্রস্তুতি নিবেন। ছাত্রলীগের পুরো বিষয়টি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন।

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনি দায়িত্ব দিয়েছেন। এর আগে সেতুমন্ত্রী নবনির্মিত ভুলতা ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

ফ্লাইওভার প্রসঙ্গে তিনি বলেন, ৩শ ৭৫ কোটি টাকা ব্যয়ে চার লেনবিশিষ্ট ভুলতা ফ্লাইওভারটি নির্মান করা হয়েছে। যানজট নিরসন ও জনদূর্ভোগ কমাতে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সময় সুযোগ মতো যে কোন সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হারুন-উর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL