1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

ফতুল্লা ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা, আটক ১

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৪৭২ Time View

ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় মাহবুবুল হক বাবুল (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) রাতে ৪ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করে নিহতের ছোট ভাই মাজারুল হক খোকন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। 

এ হত্যাকান্ডের ঘটনায় ২ নং আসামী রাকিব (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের বড় ভাই জুয়েল রানা জানান, বাবলুর হাজীগঞ্জ বাজারে টিভি-ফ্রিজ মেরামতের দোকান আছে। তিনি বাজারের দোকানগুলোতে জেনারেটরের সংযোগ দিয়ে ব্যবসা করেন। স্থানীয় আলম, রাকিব, খালেকসহ অজ্ঞাত আরও কয়েকজনের সঙ্গে জেনারেটরের ব্যবসা নিয়ে তার বিরোধ চলে আসছিল।

রবিবার রাত ৩টার দিকে বাবলু তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা আলম গংরা বাবলুর পথরোধ করে। পরে তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে তারা বাবলুকে এলোপাতাড়ি কিলঘুষি মারে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা বাবলুকে উদ্ধার করে শহরের খানপুর ৩শ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এসআই মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত রাকিবকে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL