1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

এবার ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৪৪৮ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লার কায়েমপুর এলাকায় একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। এ ঘটনায় স্ত্রী ফরিদার অবস্থা আশঙ্কাজনক

হলেও স্বামী শরীফ আশংকা মুক্ত বলে জানা যায়।

মঙ্গলবার (৭ জানুয়ারী) ভোর ৬টায় উপজেলার কায়েমপুর মুফতি নজরুল ইসলামের বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

পুলিশের সূত্রে জানা গেছে, ফতুল্লার কায়েমপুরের ওই বাড়িটির নিচ তলায় কয়েকটি পরিবার ভাড়া থাকেন আর উপরের দুই তলা, তিন তলা ও ছাদে টিনের ঘর তৈরি করে সেখানে জামিয়া দারুস সালাম নামে মাদরাসা দিয়েছেন বাড়ির মালিক মুফতি নজরুল ইসলাম।

এলাকাবাসী জানান, ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজ খবর নিতে চাইলেও বাড়ির ম্যানেজার আ. ওহাব মিয়া কাউকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেয়নি।

এ সময় দগ্ধ ফরিদার চিৎকার শুনে ম্যানেজারের উপর ফুসে উঠলে সে বাড়ির গেট খুলে দেয়। তখন আশপাশের লোকজন গিয়ে স্বামী স্ত্রীকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ শহরের ৩শ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

স্থানীয় লোকজন আরো জানান, যে ঘরে বিস্ফোরণ ঘটেছে সে ঘরটিতেই গ্যাসের চুলা রয়েছে। ঘরে গ্যাস লাইনে লিকেজ ছিলো জেনেও বাড়ির ম্যানেজার কোনো সমাধান করেনি।

তবে ম্যানেজার আ. ওহাব মিয়া জানান, সামান্য পুড়েছে। এটা নিয়ে স্থানীয় লোকজন হৈ চৈ করেছে। আমি হাসপাতালে যাচ্ছি তাদের খোঁজ খবর নিয়ে পরে বিস্তারিত জানাবো।

এদিকে ঢাকা মেডিকেলের একটি সূত্র জানায়, ফরিদার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। আর শরীফের সামন্য দগ্ধ হয়েছে তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্বগ্ধ হওয়া স্বামী স্ত্রীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। খোঁজ নিচ্ছি কিভাবে এ ঘটনা ঘটেছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL