1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সাগরে ভাসার ৫০ বছর পর হাতে পরলো গিলমোরের চিঠি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৪৪৫ Time View
৫০ বছর আগে চিঠি

৫০ বছর আগে একটি চিঠি লিখে বোতলে ভরে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন পল গিলমোর নামের এক ব্রিটিশ। তারপর দিন গড়িয়ে গেছে অনেক। সম্প্রতি সেই বোতলের খোঁজ পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের উপকূলে মাছ ধরার সময় এই বোতলটি খুঁজে পান পল এলিয়ট এবং তার ছেলে জিহা।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি রেডিও পল এলিয়ট এবং তার ছেলে জিহার একটি সাক্ষাৎকার নেয়। সাক্ষাতকারে পল জানায়, গিলমোর ১৩ বছর বয়সে জাহাজে করে ফ্রিম্যানটেল থেকে মেলবোর্নে যাওয়ার সময় এটি লেখেন। হাতে লেখা চিঠিতে ১৭ নভেম্বর, ১৯৬৯ সালের তারিখ দেওয়া।

কিশোর গিলমোরের জাহাজের নাম ছিলো ফেয়ারস্টার। সেই সময়ে ফেয়ারস্টার জাহাজটি বহু ব্রিটিশ অভিবাসীকে অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়েছিলো।

এদিকে বোতলের ভিতরে পাওয়া চিঠিতে লিখা ছিলো, এটি পেলে মেলবোর্নে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয়। এরপর এবিসি কর্তৃপক্ষ গিলমোরের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু তার বোন অ্যানি ক্রসল্যান্ড জানায়, গিলমোর আরেকটি সমুদ্র ভ্রমণে আছেন।

তবে এই সংবাদ পেলে গিলমোর যে দারুণ উচ্ছ্বসিত হবেন তা নিশ্চিত করে বলেন অ্যানি ক্রসল্যান্ড।

উল্লেখ্য, সাগরে ভাসা বোতলে পাওয়া এমন চিঠির মধ্যে সবচেয়ে পুরোনো চিঠিটি ১৩২ বছর আগের। ১৮৮৬ সালের ১২ জুন এই চিঠিটি লেখা হয়েছিলো। পরে এক অস্ট্রেলিয়ান নারী ওয়েজ আইল্যান্ডে এটি খুঁজে পান। বর্তমানে চিঠিটি অস্ট্রেলিয়ার একটি মিউজিয়ামে রাখা আছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL