1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ফ্রান্সের দূতাবাসকে ক্ষমা চাইতে হবে: আব্দুল আউয়াল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৯৫ Time View
abdul aoyal

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি ও ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট নবীজির ব্যাঙ্গ চিত্র করেছে। তাতে কি নবীজির কোন ক্ষতি হয়েছে, হয়নি। নবীজিকে আল্লাহ পাক সকল ধর্মের মানুষের জন্য এই দুনিয়াতে রহমত হিসেবে প্রেরণ করেছেন। পৃথিবীর সকল ধর্মের মানুষ নবীজিকে সম্মান ও শ্রদ্ধা করে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ আছর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ফ্রান্সে নবীজিকে নিয়ে ব্যাঙ্গ চিত্র করায়  মহানগর ওলামা দল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি আরো বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট নবীজির ব্যাঙ্গ চিত্র করে যে ধৃষ্টতা দেখিয়েছে যদি সে ক্ষমা না চায় তাহলে সে অচিরেই ধ্বংস হয়ে যাবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, আপনি একজন মুসলমান। নবীজিকে নিয়ে যে ব্যাঙ্গ করা হয়েছে এর ব্যাপারে সংসদে নিন্দা প্রস্তাব পাস করুন।

ফ্রান্সের দূতাবাসকে এ ব্যাপারে ক্ষমা চাইতে হবে। যদি না চায় তাহলে ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকবেনা। এমনকি ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশে ব্যবহৃত হবেনা।

আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বয়কট করবো। আর যদি ফ্রান্সের দূতাবাস থাকে, তাদের পণ্য এদেশে থাকে তাহলে আমরা মহাসমাবেশের ডাক দিবো।

এসময় আরো উপস্থিত ছিলেন, ওলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, মুফতি জাকির হোসাইন কাশেমী, মুফতি হারুন-উর-রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসুল্লিগণ।   

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL