1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ফতুল্লায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৪০ Time View
mitto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করে তামান্না নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফতুল্লার পশ্চিম দেওভোগ নূর মসজিদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সংবাদ পেয়ে নিহত কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত তামান্না ফতুল্লার পশ্চিম দেওভোগ নূর মসজিদ এলাকার আফজাল হোসেনের মেয়ে। সে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

তামান্নার বাবা আফজাল হোসেন জানান, মেয়েটি খুব জেদী ছিল। নিজের মনগড়া কাজ করত। তাকে কিছুই বলা যায় না। তাদের নতুন বাড়ি নির্মাণ করার পর সেই বাড়িতে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে উঠেছিল।

মঙ্গলবার বিকেলে তামান্না তার মায়ের সঙ্গে ঘর গোছানো নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে তামান্না অভিমান করে। আর রাতে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তার মা দেখেন ফ্যানের সঙ্গে শাড়ি কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

এরপর আশপাশের লোকজনদের নিয়ে দরজা ভেঙে তামান্নার নিথর দেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তামান্নার বাবার একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL