1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

মুসলমান হয়ে অন্য ধর্মের পন্থা অবলম্বন ও মাজারকে সিজদা করে সে মুশরিক :মুফতি বশির উল্লাহ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২৬ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহ বলেন, যে ব্যক্তি মুসলমান হয়ে অন্য ধর্মের পন্থা অবলম্বন করে এবং মাজারকে সিজদা করে সে মুশরিক হয়ে যায়।

শুক্রবার(১২ ফেব্রুয়ারী) বাদ জুম্মা নগরীর বাগে জান্নাত মসজিদের সামনে মহানগর ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত মাসদাইর কবরস্থান মাদ্রাসার বিলুপ্তি, বাগে জান্নাত মাদ্রাসায় নগ্ন হস্তক্ষেপ এবং মাওলানা আব্দুল আউয়াল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী মাথায় সিদুর দিয়ে দেবতার সামনে গিয়ে প্রনাম করেছেন এবং মাজারে গিয়ে সেজদা করেছেন। এতে করে প্রমান হয় তিনি মুসলমান হয়েও মুশরিকের কাতারে চলে গেছেন।

আপনার ইচ্ছে অনুযায়ী আপনি যেকোন ধর্ম পালন করতে পারেন কিন্তু মুসলমান হয়ে এসব করতে পারেন না। এজন্য আপনাকে দলিল দিতে হবে  আসলে আপনি কি ?

তিনি আরো বলেন, বাগে জান্নাত মাদ্রাসার উপর আপনি যে দৃষ্টি দিয়েছেন সেটা ফিরিয়ে নিন। নইলে সময়ই বলে দিবে এর জবাব কি। এখনো সময় আছে ভুল পথ থেকে ফিরে আসেন।
সভাপতির বক্তব্যে মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, মুসলমানদের সাথে ধর্ম নিয়ে ব্যবসা করবেন না। সাধারণ জনগণ আপনাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে, মালিক না।

কিন্তু আপনার ভাব দেখে মনে হয় আপনি প্রধানমন্ত্রীর চাইতে বেশী ক্ষমতাশালী। আপনি ঘোমটা দিতে চান না, ঘোমটা খুলে বেটা সাজতে চান। মসজিদ, মাদ্রাসা নিয়ে কোন টালবাহানা করবেন না তাহলে আগামীতে সিটি করপোরেশনের মেয়র তো দূর একজন মেম্বারও হতে পারবেন না। যদি বেশী বাড়াবাড়ি করেন তাহলে নারায়ণগঞ্জ এর জনগণ আপনাকে বুড়িগঙ্গা নদীর ময়লা পানিতে নিক্ষেপ করবে।

এসময় সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, আপনিতো অনেক মানুষের জন্য, নিজের জন্য মাফ চান, এবার আপনার এই বোনের জন্য একটু মাফ চাইবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওলামা পরিষদ জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন কাশেমী, মহানগরের সিনিয়র সহ-সভাপতি কবীর হোসাইন, সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ,

কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, মুফতি দেলোয়ার হোসেন, মুফতি ইব্রাহিম, মুফতি রহমতুল্লাহ, হেফাজত ইসলাম  সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL