1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

আড়াইহাজারে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬৩ Time View

দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে  গোপালদী পৌরসভার সদাসদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, গোপালদী পৌরসভার সদাসদী এলাকার হাসান আলী কসাইয়ের ছেলে শাহিন (১৯), ভুলতার গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে কাউছার (২২), ইসলামের ছেলে রুবেল (১৯), গোপালদী সদাসদীর খোকনের ছেলে আকাশ (২৫) ও একই এলাকার হান্নানের ছেলে সাঈদী (২২)।

থানা পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার চরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭) বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে কারখানায় যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে একটি সিএনজি চালিত অটোরিকশায় নিয়ে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করে।

জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা তাদের কথা মতো বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পরিশোধ করলে উপজেলার বৈলাকান্দি এলাকায় ফায়ার সার্ভিসের সামনে হাত-পা বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে যায়। পরে ঘটনা তদন্তে মাঠে নামেন গোপালদী কেন্দ্রের ইনচার্জ এসআই নাসির। অপহরণকারীদের ধরতে গিয়ে সন্ধান পান ডাকাত চক্রের।

এরপর শুক্রবার ভোরে গোপালদী পৌরসভার সদাসদী এলাকার হাসান আলী কসাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা একটি সুইচ গিয়ার, দুটি চাপাতি, একটি প্লাস, একটি ধারালো চাকু, একটি সাবল, এক জোড়া মানকি মুখোশ ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।

এসআই নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণকারীদের ধরতে গিয়ে ডাকাত দলের সন্ধান পাই। তারাই জাহাঙ্গীরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে। ডাকাতির পাশাপাশি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তারা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL