1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৩ জন দগ্ধ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৪৪০ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম:

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাটের রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন,কবির হোসেন (৬৫), তার স্ত্রী রেখা বেগম (৫৫) ও মেয়ে সুফিয়া (২৮)। আহতদের মধ্যে কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ভোরের দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলার এলাকার ইতালি ভবনের দোতলার একটি ফ্ল্যাটে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, পাইনাদী সিআইখোলা এলাকার সুফিয়া বেগমের ইতালি ভবনের দোতলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন কবির হোসেন।

বৃহস্পতিবার ভোরে চুলা জ্বালানোর জন্য ম্যাচের কাঠি জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে রান্নাঘরসহ তিন রুমেই আগুন ধরে যায়। সেই সঙ্গে বাসার সব আসবাবপত্র পুড়ে যায়।

এ অবস্থা দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভায়। পাশাপাশি দগ্ধ অবস্থায় কবির হোসেন, তার স্ত্রী রেখা বেগম ও মেয়ে সুফিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলার গোড়ায় পাইপে লিকেজ ছিল কিংবা চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিল পরিবারের লোকজন। শীতের কারনে দরজা-জানালা বন্ধ থাকায় বাসার ভেতরে গ্যাস জমে যায়।

ভোরে চুলা জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো বাসার জিনিসপত্র পুড়ে পরিবারের তিনজন দগ্ধ হন। আমরা পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলেছে প্রতিবেশীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান বলেন, দগ্ধদের মধ্যে কবির হোসেনের শরীর ৫৫ ভাগ, স্ত্রী রেখা বেগমের ২০ ভাগ ও মেয়ে সুফিয়ার পাঁচ ভাগ পুড়ে গেছে। কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL