1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর করলো ছাত্রদল নেতা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩৪৭ Time View
rupganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ  সংবাদ প্রকাশের জেরে ও দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ইয়াসিন মিয়ার বিরুদ্ধে। এ সময় সাংবাদিক জাহাঙ্গীরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করে থেঁতলে দিয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ৫নং ক্যানাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় আল-রাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ দীর্ঘদিন ধরে দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্য হিসেবে রয়েছেন।

অভিযুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকার আবু বক্করের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করেছি। সেসব সংবাদ প্রকাশের ফলে তার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ইয়াসিন বিভিন্ন সময় আমাকে হত্যাসহ মামলা ও হামলার হুমকি দিয়ে আসছিল। এর এক পর্যায়ে আজ দুপুরের দিকে ইয়াসিন মিয়ার নেতৃত্বে রাব্বি, ইমনসহ ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাকে অবরুদ্ধ করে চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ইট দিয়ে আমার শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয়। এসময় আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইয়াসিন মিয়া বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বলেন, হামলার বিষয়টি জানতে পেরেছি। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL