1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

শিবু মার্কেটে কার্গো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২, ৫ ঘন্টা যানজট

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৪৯১ Time View
ফতুল্লার শিবু মার্কেটে কার্গো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকায় কার্গো ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় লিঙ্করোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ট্রাফিকের সহযোগীতায় ৫ ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ী দুটিকে রেকারের মাধ্যমে ঘটনাস্থল থেকে সরাতে সক্ষম হয়। এ ঘটনায় গুরুত্বর আহত চালক ও হেলপার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (২০ জুলাই) ভোর ৫টা ৫৫ মিনিটে ফতুল্লার শিবু মার্কেট এলাকার সাহাবুদ্দিন সিএনজি পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্ষীরা জানায়।

এসময় কার্গো ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষেরর ফলে ফতুল্লার ঢাকা-নারায়নগঞ্জ ও নারায়নগঞ্জ-ঢাকা লিংকরোড দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক সাইয়েদুল, আঃ হাই, ট্রাফিক সহকারী উপ পুলিশ পরিদর্শক রুহুল আমিন, তোফায়েল সহ পুলিশ ফোর্সের দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টায় দুটি রেকারের মাধ্যমে ঘটনাস্থল থেকে গাড়ী সরাতে সক্ষম হয়।

পরে সকাল পৌনে ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দীন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, এসপি স্যারের নির্দেশে চাষড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সকল আইলেন বন্ধ করা হয়েছিলো কিন্তু গত এক মাস আগে শিবু মার্কেট এলাকার সাহাবুদ্দিন সি এনজি পাম্পের ও আরো একটি আইলেন খুলে দেওয়া হয়েছে অবজারভ করার জন্য। চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত কয়েকটি রাস্তায় যানজটের সৃষ্টি হয় এর কারনেই গুরুত্বপূর্ণ দুই জায়গায় আইলেন খুলে আমরা অবজারভে রেখেছিলাম কিন্তু আজকের দূর্ঘটনায় আমরা এই বিষয়টি দেখবো। যাত্রীদের স্বার্থে প্রয়োজন হলে আমরা এই আইলেনটি বন্ধ করে দিবো বা ট্রাফিক পুলিশের ব্যবস্থা করবো।

এ বিষয় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আসলাম হোসেন বলেন, ভোরবেলা ঢাকা থেকে ট্রাক সবজি নিয়ে আসতে ছিলো কিন্তু কার্গো ভ্যান সিএনজি পাম্প থেকে রাস্তায় উঠে এর ফলে এক্সিডেন্ট হয়েছে। মূলুত কার্গো  ভ্যানের দেখে রাস্তায় উঠার কথা তা না করে কার্গো ভ্যান  রাস্তায় উঠে মূলুত দোষ কার্গো ভ্যানের। এরপর আমরা রাস্তা ক্লিয়ার করেছি এবং ট্রাক ও কার্গো ভ্যান সরিয়ে নিয়েছি। দুই গাড়ির মধ্যে অপরাধ কার তা আমরা যাচাই করে আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করবো। আর যেহেতু ট্রাকে কাঁচামাল লোড করা ছিলো তাই আমরা তাদের কাঁচামাল দিয়ে দিয়েছি।

এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা এব্যাপারে তিনি আরো বলেন, গাড়ীর হেলপার বা ড্রাইভার আহত হয়েছে কিনা এব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ করা হয় নাই। আমরা এসপি স্যারের নির্দেশে কাজ করছি নারায়নগঞ্জবাসীর নিরাপদ সড়কে যাতায়াতের জন্য।

প্রত্যক্ষদর্শী কামাল জানায়, ভোর ৫টা ৫৫ মিনিটে কার্গো ভ্যান সাহাবুদ্দিন সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে রাস্তায় উঠলে বিপরীত পাশ ঢাকা সড়ক থেকে আগত সবজিবাহী ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে এবং কার্গো ভ্যানটি উল্টে পড়ে যায়। ট্রাকের চালক ও হেলপারকে কয়েকজন এলাকাবাসী ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে এবং পুলিশ সকাল ৬টা থেকে গাড়ী সরানোর চেষ্টা করে ১১টা বাজে সড়ক থেকে গাড়ী সরাতে সক্ষম হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL