1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যার প্রধান আসামি নাক্কী সজিব গ্রেফতার জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ‎ ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী শ্রীঘরে সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৮ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ  নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল ও ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সিএনজি-অটোরিকশাচালকসহ সর্বস্তরের সর্বসাধারণ।

মঙ্গলবার (১৪ জুলাই ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে রয়েছে। সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তারা দাবি করেন।

এ সময় ভুক্তভোগী এলাকাবাসী ও সিএনজি-অটোরিকশাচালকেরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।

সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তিনি আন্দোলন কারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।

এ বিষয়ে এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন: “আজ অটোরিকশাচালকদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলেছি এবং আশ্বস্ত করেছি। আমার কথা তারা শুনেছেন। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে তারা অবরোধ তুলে নিয়েছেন। আমি বিষয়টি মাননীয় এমপি সাহেবকে জানিয়েছি। কাজটি কীভাবে নির্ধারিত সময়ের আগেই শুরু করা যায়, সে বিষয়টি তিনি দেখবেন।”

পরে এমপির রাজনৈতিক সচিবের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, “আজকের ঘটনাটি আমি শুনেছি এবং বিষয়টি পর্যবেক্ষণ করছি। এই সড়কের প্রায় সাড়ে ৭ কোটি টাকার কাজের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) হয়ে গেছে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে, ইনশাআল্লাহ, মূল কাজ শুরু করতে পারব বলে আশা করছি।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিভিন্ন অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে জুন মাসে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে অবশেষে ওয়ার্ক পারমিট পাওয়া গেছে। খুব শিগগিরই এ সমস্যার স্থায়ী সমাধান হবে এবং কাজ শুরু করা হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL