1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ‎ ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী শ্রীঘরে সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা

জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ‎

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৬ জুলাই ) বিকেলে চাষাড়া শ্রী শ্রী গোলাপ জিউর বিগ্রহ মন্দিরে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

 মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আপনাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি দুটি কথা বলতে চাই।

 তিনি আরো বলেন, আমরা তো যার যার ধর্ম পালন করি। সনাতন ধর্মী যারা আছেন, তারা আপনাদের সনাতন ধর্ম পালন করেন; আমরা মুসলমান মুসলমান; বৌদ্ধরা বৌদ্ধিস্ট; খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করব। তারপর সবচেয়ে বড় ধর্ম হলো মানব সেবা। এর উপর কোনো ধর্ম নাই। এটা সবাই সবাইক, হিন্দু যেমন মুসলমানকে সেবা করতে পারে, মুসলমান তেমনি হিন্দুকে সেবা করতে পারে। এর চেয়ে বড় ধর্ম আর কিছু হতে পারে না। তো আমি বলতে চাই, আমার রাজনৈতিক জীবনে ৪৫ বছর জীবনে আমি কখনো মানুষের কোনো ক্ষতি করতে চাই না। আমি কারও কোনো ক্ষতি করি না।

এটা আমার ডিকশনারিতে নাই। আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। ২০২৪-এর ৫ই আগস্টের পর আমার রাজনৈতিক অভিভাবক  তারেক রহমান যখন নির্দেশ দিয়েছেন যে, নারায়ণগঞ্জের এমন কোনো সনাতন ধর্মীদের উপর যেন কোনো আঘাত না আসে, কোনো মন্দিরের উপর যেন আঘাত না আসে, তোমরা মাঠে নেমে যাও। সেদিন আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, এই শিখন সরকার, সুশীল, উত্তম সহ এবং শঙ্কর দা সহ আমরা প্রতিটি মহল্লা এবং প্রতিটা মন্দিরে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছি। শুধু ২০২৪-এর ৫ই আগস্টের জন্য না,

যতদিন জীবিত আছি, ততদিন সনাতন ধর্মী ভাই-বোনদের পাশে থাকব। তাদের যেকোনো অনুষ্ঠান উদযাপন সফল করার জন্য পাশে থাকব।

তিনি আরও বলেন, আমাদেরকে যেভাবে সম্মান করেন, শ্রদ্ধা করেন, সে ভালোবাসার কথা কোনোদিন বলে বুঝানো যাবে না। যখনই রাস্তায় চলাফেরায় যে সনাতন ধর্মীর মুরুব্বি হোক, যুবক হোক, যাদের সাথে দেখা হয়, তারা যেভাবে সালাম, আদাব দেয়, আমরা অত্যন্ত গর্বিত।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দের সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণপদ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ সরকার, তিলোত্তমা দাস,

নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোট সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ ওমর, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্য, ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক বীরেন দাস, বারদী ইউনিয়ন এর সভাপতি রিপন শীল , ১৪ নং ওয়ার্ড সভাপতি বিশজিৎ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

 ‎

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL