1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

আড়াইহাজারে বারো আউলিয়া মিল্ক অ্যান্ড ফুডকে জড়িমানা, আটক ১০

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৫৯৭ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বারো আউলিয়া মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড নামক একটি ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। বুধবার দুপুরে অভিযান চালিয়ে ওই কারখানার কর্মকর্তাসহ ১০ জনকে আটক করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়াও কারখানাটিকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-১১ এর একটি টিম এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় অবস্থিত বারো আউলিয়া মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড নামক একটি কারখানা প্রতিষ্ঠা করে ভেজাল দুধ তৈরি করা হয়। কারখানাটি বিদেশ থেকে আমদানিকৃত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল ও পাউডার দিয়ে দুধ ও দই তৈরি করে বাজারজাত করে আসছিল। খবর পেয়ে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী ও র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে বুধবার দুপুর ১২টা থেকে কারখানাটি অভিযান শুরু করা হয়। অভিযানে দেখা যায়, গাভীর দুধ না দিয়ে বিষাক্ত কেমিক্যাল ও পাউডার দিয়ে দুধ তৈরি করে প্যাকেট করে বাজারজাত করার উপযোগী করা হচ্ছে।

পরে কারখানার জিএম আমিনুল ইসলাম, ডিজিএম আব্দুল আজিজ, মালিকের ছেলে আবুল কালাম আজাদ, কারখানার শ্রমিক জাফর আলী, নয়ন, আরিফুল ইসলাম, আবুল কালাম, হায়দার আলী, আতিক মিয়া, সিফাতকে আটক করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এছাড়াও কারখানাটিকে সিলগালা করে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী জানান, বারো আউলিয়া মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড নামক ভেজাল কারখানাটিতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল ও পাউডার দিয়ে দুধ-দই তৈরি করে বাজারজাত করা হতো। আজ অভিযান চালিয়ে ওই কারখানার কর্মকর্তাসহ ১০ জনকে আটক করা হয়। পরে এদের মধ্যে ছয়জনকে দুই বছর করে ও চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়। এ সময় ভেজাল দুধ তৈরির কারখানাটি সিলগালাসহ ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। আর কারখানার চেয়ারম্যান আলহাজ্ব আক্কাস আলী ও এমডি আজগর আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, কারখানার মধ্যে দুধ ও দই তৈরি করে বাজারজাত করলেও ৮ কেজি দুধ তৈরি করতে এক কেজি পরিমাণের দুধও দেয়া হয় না। শুধু জনস্বাস্থ্যের ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল ও পাউডার দিয়ে দুধ তৈরি করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL