1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

খুলনায় “জিআরপি” ৫ পুলিশের বিরুদ্ধে ধর্ষণের মামলা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৪৪৬ Time View

খুলনার জিআরপি (রেলওয়ে) থানা হাজতে এক তরুণীকে রাতভর গণধর্ষণের অভিযোগে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশে ভুক্তভোগী ওই তরুণী নিজেই বাদী হয়ে আজ শনিবার জিআরপি থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ০৩।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ জানান, মামলায় ওসি ওসমান গণি ছাড়াও ওই সময়ের ডিউটি অফিসার ও অজ্ঞাত তিন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। মামলাটি ২০১৩ সালের ‘হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে’ রেকর্ড করা হয়েছে।

এর আগে গত রোববার ওই তরুণীকে হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন আদালত। পরদিন সোমবার সকালে তার পরীক্ষা সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ভুক্তভোগী ওই তরুণী ট্রেনে করে যশোর থেকে খুলনায় এসে পৌঁছান গত ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায়। এ সময় তাকে সন্দেহভাজন হিসেবে ধরে থানায় নিয়ে যায় রেলস্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা। থানায় নিয়ে রাতে ওসি ওসমান ছাড়াও আরও ৪ পুলিশ কর্মকর্তা তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন।

পরদিন শনিবার ৫ বোতল ফেন্সিডিলসহ আটকের কথা বলে একটি মামলা দিয়ে আদালতে সোপর্দ করে জিআরপি পুলিশ। আদালতে তোলার পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে থানায় পালাক্রমে ধর্ষণ ও নির্যাতনের বিস্তারিত চিত্র তুলে ধরেন ওই নারী।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL