1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

রুপগঞ্জে জামাই-শাশুড়ির পরকীয়ায় ছেলেকে হত্যার চেষ্টা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৪৪৪ Time View

নারায়ণগঞ্জের রুপগঞ্জে জামাই-শাশুড়ির পরকীয়ায় জানার অপরাধে ছেলেকে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বুধবার (২৮ আগস্ট)  কাঞ্চন পৌরসভার রানীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত মা ও বোন জামাই আবদুল্লাহকে গ্রেফতার করেছে।

আটককৃত বোন জামাই গাইবান্ধা সদর থানার ভেরাডাঙ্গা এলাকার ভবেশ বর্মনের ছেলে ও রুপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা এলাকার বাসিন্দা মা।

ঘটনার বিবরনে জানাযায়, বোন জামাই আবদুল্লাহ আগে হিন্দু ছিলো। সে সময় তার নাম ছিলো সঞ্জয় বর্মন।

সে উপজেলার পূর্বাচল উপ-শহরের বাণিজ্যমেলার নির্মাণকাজের শ্রমিক হিসেবে কাজ করে করতো। সে সময়  স্থানীয় এক নারীর সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

সে ওই নারীর ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে। সে সময় তার নাম পরিবর্তন করে আবদুল্লাহ রাখা হয় । তাদের মধ্যে থাকা পরকীয়া সম্পর্ক আরও জোরালো করতে ওই নারী তার মেয়েকে আবদুল্লাহর সঙ্গে বিয়ে দেন।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাতে  জামাই-শাশুড়ির অবৈধ সম্পর্ক দেখে ফেলে ছেলে। এর জেরে মা তার ছেলেকে আপেলের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা চালায়। এ কাজে মাকে সহযোগিতা করে পরকীয়া প্রেমিক আব্দুল্লাহ।

পরে বিষ মিশ্রিত আপেল খেয়ে ছেলে অসুস্থ হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করায়। সেখানে ছেলেকে বিষ খাইয়ের হত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

এরপর ছেলে কিছুটা সুস্থ হলে তার জবানবন্দিতে মা ও বোন জামাই আবদুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে পরকীয়া সম্পর্ক ও হত্যাচেষ্টা কথা স্বীকার করেছেন মা ও মেয়ের জামাই।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL