1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

সোনারগাঁয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা!

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৪২০ Time View

সোনারগাঁয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে  দিনব্যাপী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বানিনাথপুর গৌর নিতাই আখড়ার সামনে থেকে বিশ্ব শান্তির কামনায় আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। শোভাযাত্রার পুরো সময়টি উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন এবং সকল আচার অনুষ্ঠান যথাযতভাবে পালন করেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সোনারগাঁ শাখার উদ্যোগে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী শোভাযাত্রার উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক ( অপারেশন) আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি ও সোনারগাঁও শাখার সভাপতি নির্মল কুমার সাহা, নারায়নগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক ইমন কুমার বনিক, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সেন্টু সরকার, এএসআই নারায়ন, সুমন সাহা, হরে কৃষ্ণ শীল, নির্মল দাস, কিশোর দাস প্রমুখ। এছাড়াও এতে সহস্রাধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন।

পরে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দপুর লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার যুগ্ম-সম্পাদক ইমন কুমার বনিক দেশবাসীকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, হিংসা বিদ্বেষ মুক্ত এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্ম তিথিতে এই কামনা করি।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি ও সোনারগাঁও শাখার সভাপতি নির্মল কুমার সাহা বলেন, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়।

দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বয়ং ঈশ্বর মানুষ রূপ নিয়ে ধরায় এসেছিলেন। দেশের বিভিন্ন জায়গার মতো সোনারগাঁয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে। দেশবাসীকে তিনি শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানায়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL