1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

স্বাধীনতা মানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: বস্ত্র ও পাট মন্ত্রী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৪২৩ Time View

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ‘স্বাধীনতা মানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন বিশাল মাপের একজন নেতা এখানে জন্মেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বাধীন। বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ- এ শব্দগুলো যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন।

বাংলাদেশের কথা বলতে গেলে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধুর জীবনগাথা। জনগণের স্বার্থের সঙ্গে জড়িত তার ও বাংলাদেশের ইতিহাস।’

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী অডিটোরিয়ামে তারাবো পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বারবার ষড়যন্ত্রের পরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্যই। শেখ হাসিনা বিশ্বাস করেন, তিনি তার পিতার রেখে যাওয়া কাজ গুলো এমনভাবে সম্পন্ন করবেন, যাতে বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশ হতে পারে। সে লক্ষ্যেই এগিয়ে চলেছে বাংলাদেশ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ভুঁইয়া, নজরুল ইসলাম চৌধুরী ও মোসাদ্দেক হোসেন পান্নু, তারাবো পৌরসভা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম আতিকুর রহমান, সাধারন সম্পাদক মেহেদী হাসান বাবেল, তারাবো পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারন সম্পাদক মনির হোসেন সুমেল, অলি উল্লাহ বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL