1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

যুবদল নেতা রশিদের দখলে বক্তাবলী ঘাটের যাত্রী ছাউনি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৭ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার সংলগ্ন যাত্রী ছাউনি যাত্রীদের জন্য নির্মিত হলেও সেখানে স্থান হয়না যাত্রীদের। বরং যাত্রী ছাউনি দখল করে দোকান ভাড়া ও অফিস ঘর করা হয়েছে।

একটি সুত্র হতে জানা যায়, ২০১০ সালে জেলা পরিষদ ১০ লাখ টাকা ব্যয়ে একতলা বিশিষ্ঠ যাত্রী ছাউনি নির্মান করা হয়। পরবর্তীতে বক্তাবলী ইউনিয়ন পরিষদের পক্ষ ৬ লাখ টাকা ব্যয়ে দোতলা নির্মাণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও যাত্রীরা জানান,যাত্রীদের সুবিধার জন্য যাত্রী ছাউনি নির্মান করা হলেও তারা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে একাকার হলেও যাত্রী ছাউনি দখল করে দোকান ভাড়া ও অফিস ঘর বানিয়েছে বক্তাবলী ইউনিয়ন  যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক  মোঃ আব্দুর রশিদ।

এলাকাবাসীর দাবী  আওয়ামীলীগের নেতাদের ম্যানেজ করে রশিদ যাত্রী ছাউনি দখল করে আছে।

চরনবীনগর এলাকার মাহবুবের নিকট মাসিক ২ হাজার টাকায় নীচতলায় দোকান ভাড়া দিয়েছে। দোতলা দখল করে রশিদ নিজের অফিস বানিয়েছে।

যাত্রী দের ব্যবহার করার জন্য সরকারী অর্থে যাত্রী ছাউনি নির্মান করা হলেও রশিদ আওয়ামী লীগের নেতাদের ম্যানেজ করে পুরোটা দখল করে নেয়ায় সর্বত্র তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

অবৈধভাবে দখল মুক্ত করে যাত্রী ছাউনি যাত্রীদের ব্যবহার উপযোগী করতে সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী মহল।

এর আগে সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের দৃষ্টিগোচর করা হলে তিনি সাংবাদিকদের নিকট ৭ দিন সময় চান। ৭ দিনের জায়গায় প্রায় ২ মাস অতিবাহিত হতে চললেও তিনি কোন ব্যবস্থা গ্রহন করেননি।

এ বিষয় সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিককে একাধিক বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে দখলবাজ আব্দুর রশিদ  বলেন, চেয়ারম্যান সাহেবের কাছে জাইনেন বলে মোবাইল  সংযোগটি কেটে দেন।

এবিষয় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, ঘাটে যাত্রীদের সুবিধার্থে ছাউনি নির্মাণ করা হয়ে ছিলো। কিন্তু ফেরীর যে ষ্টাফরা আছে তাদের থাকার জন্য কোন জায়গার ব্যবস্থা আমরা এখনও করতে পারিনি। তাই সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর যারা ঐখানে ব্যবসা করছে তারা জেলা পরিষদ ও আমাদের কাছ থেকে শর্তস্বাপেক্ষে অনুমতি নিয়েছে। সরকারের প্রয়োজনে তারা এই জায়গা ছেড়ে দিতে বাধ্য থাকিবে।

আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে ফেরীর ষ্টাফদের থাকার জায়গা আমরা ব্যবস্থা করে ফেলবো। এর পরেই যাত্রীদের জন্য এই ছাউনি উন্মুক্ত করে দেয়া হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL