1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

না’গঞ্জের আড়াইহাজারে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৫০১ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু সাঈদ ওরফে ছৈটকা (৩৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে।  রোববার (২৭ অক্টোবর)  দিবাগত রাত সোয়া ৩ টার দিকে উপজেলার হাইজাদী ইউপির তিলচন্দ্রী এলাকায় ছানাউল্যার ভিটা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

সে স্থানীয় জোরকারদিয়া এলাকার নাজিম মিয়ার ছেলে। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

এরা হলেন- এসআই সিরাজ (৪৭), এএসআই সবুজ চন্দ্র দাস (৩৮), কনস্টেবল লিটন মিয়া (২২) ও রফিকুল ইসলাম (৩৮)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ছোরা ও একটি সাইনিজ কুড়াল উদ্ধার করে।

এর আগে শনিবার বিকালে দুপ্তারা ইউপির গির্দা এলাকায় তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত ডাকাতের নামে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় আট থেকে দশটি ডাকাতির মামলা রয়েছে।

শনিবার তাকে আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক  স্থানীয় উলুমদী এলাকায় ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতার করতে যায় পুলিশ।  এসময় আগে থেকেই ঘটনাস্থলে ওঁৎপেতে থাকা অস্ত্রধারী ডাকাত দলের কয়েকজন সদস্য হামলা চালিয়ে ধৃত আবু সাঈদকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়তে থাকে।

আত্মরক্ষার্তে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ডাকাত সদস্য সাঈদ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মনিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাকদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটছিল। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করেছেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL