1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

জাহাজ নির্মাণ শিল্পে কিছুটা স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে : নৌবাহিনীর প্রধান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৭ Time View
montry

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর নবনির্মিত গেস্ট হাউজ, শিপবিল্ডিং শেড-২ এবং বিভিন্ন পূর্ত কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সাড়ে ১০টায় বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ওই উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে একটি সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর আব্দুল্লাহ আল-মাসুসস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি.এম. কুদরত এ খুদা, নৌসদরের পিএসও রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, রিয়ার এডমিরাল মঈনূল হকসহ বন্দর থানা পুলিশ, নৌবাহিনীর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সামরিক-অসামরিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারি, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন কারনে বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, বৈদেশিক ডলারের সংকট ও কাঁচামাল আমদানিতে দীর্ঘসূত্রিতাসহ নানাবিধ কারনে জাহাজ নির্মাণ শিল্পে কিছুটা স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে।

জাহাজ নির্মাণ শিল্পে চলমান সংকট নিরশনে দিক-নির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের স্থায়ী ব্যায় হ্রাস ও কর্মঘন্টার সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করে প্রশাসনিক ব্যায় নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিষ্ঠানের গতানুগতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ না করে বাস্তবসম্মত এবং চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্থাপনা ও শ্রমিকের সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করতে হবে। ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কেনর মূল লক্ষ্য শিপ বিল্ডিংয়ের প্রতি গুরুত্ব বাড়াতে হবে। দক্ষতার সাথে প্রকল্প গ্রহন করতে হবে, পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন শেষে হস্তান্তর করতে হবে। এছাড়াও গুণগতমান নিশ্চিতের জন্য প্রতিষ্ঠানের শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সর্বপরি নতুন উদ্ভাবন হলে সেই উদ্ভাবনী ও উদ্ভাবককে স্বীকৃতি ও সম্মাননা দিতে হবে।

নৌবাহিনীর প্রধান বলেন, একসময়ে ধ্বংসপ্রাপ্ত এই ডকইয়ার্ডটি বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত হওয়ার পর থেকে ঘুরে দাঁড়িয়েছে। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি সাধিত হয়েছে, এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই শেড বৈরী আবহাওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমে গতিশীল করবে। এছাড়া গেস্টহাউজটিতে দেশ-বিদেশ থেকে আগত অতিথিদের মানসম্মত আবাসন নিশ্চিত করতে সক্ষম।

এদিকে, নব-নির্মিত এই শিপবিল্ডিং শেডটি ইয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সংযোজনটি স্থাপনে ব্যায় হয়েছে ৩৬ কোটি ৪৫ লক্ষ টাকা। শেডটির দৈর্ঘ্য- ১২০.৫১ মিটার, প্রস্থ- ৪৬.১৭ মিটার, উচ্চতা-৩০.৪৮ মিটার, ফ্লোর এরিয়া-৫৫০০ বর্গমিটারের এই শেডে প্রতি বর্গমিটারে ৫ মেট্রিকটন লোড বহন করার সক্ষমতা থাকছে। নৌবাহিনীর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের নির্মিত শেডটিতে সর্বোচ্চ ৪২ মিটার দৈর্ঘ্যের জাহাজ নির্মাণ করা সম্ভব হবে। এছাড়া শেডটিতে ২টি ২৫ টন ক্ষমতাসম্পন্ন ওভারহেড ক্রেন ও ১টি আধুনিক সিএনসি মেশিন রয়েছে যা ইয়ার্ডের সক্ষমতাকে আরও একধাপ উন্নীত করেছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের কোলঘেঁষে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে বন্দরের সোনাকান্দা এলাকায় ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২২ একর এলাকাজুড়ে এই ইয়ার্ড দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও পুরাতন ডকইয়ার্ড। এই ডকইয়ার্ডে জাহাজ নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে রয়েছে প্রায় শত বছরের প্রত্যক্ষ ও বাস্তব অভিজ্ঞতা। জাহাজ নির্মাণ ও মেরামতের পাশাপাশি সকল প্রকার স্টিল ইঞ্জিনিয়ারিং কাজসহ বিভিন্ন জাহাজের ইঞ্জিন ওভারহলিং এবং ভারী মেকানিক্যাল কাজে এই ডকইয়ার্ডের পূর্ণ সক্ষমতা রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL