1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

ধর্ম মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ‘পিস্তল’সহ আটক দুই

এস এ রকিব জামালপুর
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৫৫৫ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের ইসলামপুরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে পিস্তলসহ দেখতে পেয়ে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত নেতাকর্মীরা।

রোববার (৭ জুলাই) রাত দশটার দিকে ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকা ইসলামপুর পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, তানভীর আহমেদ তপু ও নিহাল আহমেদ ললাট। তাদের দুজনের বাড়ি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলায়।

জানা গেছে, ওই দুই যুবকের একজনের প্যান্টের পেছনে রাখা ছিল পিস্তল। লিটন নামে এক আওয়ামী লীগ কর্মীর নজরে আসে পিস্তলের মতো কিছু একটা। এ সময় অন্য নেতাকর্মীরা দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

ধর্মমন্ত্রী তখন ডাকবাংলোতে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গে ইসলামপুর থানা পুলিশের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যাওয়ার সময় জুতা পড়তে গেলে তাদের একজনের পেছনে রিভলবার সদৃশ কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে মারধর করে পুলিশে খবর দেয়। এ সময় দুই যুবককে আটক করে থানায় আনা হয়। আটকের সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে । এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি সুমন তালুকদার। এ বিষয়ে জানতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে ফোন দিলে ফোনটি রিসিভ হয়নি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL