1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

জামালপুরে আন্দোলনকারীদের অস্ত্রহাতে ছাত্রলীগের ধাওয়া

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩৫৯ Time View
jamalpur

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের অস্ত্র হাতে ধাওয়া করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতা-কর্মীর বিরুদ্ধে।

শনিবার (৩ আগস্ট) বিকেল থেকে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে বিকেল ৩টার দিকে পৌর শহরের নতুন হাইস্কুল মোড় (জামালপুর উচ্চ বিদ্যালয়) এলাকায় এ ঘটনা ঘটে। তবে ছড়িয়ে পড়া ছবির সঙ্গে ওই নেতাদের ছবির মিল নেই বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান।

অভিযুক্ত দুই নেতা হলেন-সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহরিয়া ইসলাম রাফি ও ছাত্রলীগ কর্মী নাফিজুর রহমান তুষার।

জানা যায়, বিকেল ৩টার দিকে শহরের নতুন হাইস্কুল এলাকায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দেন।

এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা সরকারি আশেক মাহমুদ কলেজের দিকে যাওয়ার সময় অভিযুক্ত দুই নেতা-কর্মীকে প্রকাশ্যে অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু বলেন, যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে তার সঙ্গে ছাত্রলীগের নেতাদের চেহারার মিল নেই। ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর হাতে অস্ত্র ছিল না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। যদি কারো হাতে অস্ত্র থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: জাগো নিউজ

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL