1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

দলের স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে: গিয়াসউদ্দিন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫২ Time View
giyas

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ কাউকে আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় যারা অত্যাচার জুলুম নির্যাতন লুটপাট করে সন্ত্রাস কায়েম করেছে তাদের বিচার হতে হবে। তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১২সেপ্টম্বর) বিকেলে জালকুড়ি হাই স্কুল মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

গিয়াসউদ্দিন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন করে যেতে হবে। অন্তর্বর্তী সরকার ও এই প্রশাসনকে সবরকম সহযোগিতা করতে হবে। কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।

শামীম ওসমানকে গডফাদার আখ্যা দিয়ে তিনি আরও বলেন, স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় এই গডফাদারের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জে। ২০০১ সালে পরাজিত হওয়ার পর বোরখা পরে সে পালিয়েছিল। আবার দেশে ফিরে পুনরায় সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট করেছে।

বড় বড় কথা বলে বলেছিল, বিএনপি নেতাকর্মীদের মাটির নিচ থেকে তুলে এনে বিচার করবেন। তখন বলেছিলাম, সে চাপাবাজ। আবারও সে বোরখা পরে পালাবে। তাই হয়েছে। সে পালিয়েছে।

তিনি বলেন, দলের স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। যারা আত্যাচার নির্যাতন চালিয়ে সন্ত্রাসী করেছে, তাদেরকে কোনো অবস্থাতে ছাড়া দেয়া যাবে না। তাদের ব্যাপারে কোনো রকম সুপারিশ করা যাবে না। সে হোক কারো আত্মীয়, ভাই বন্ধু।

গিয়াসউদ্দিন আরো বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র জনতার উপর গুলি করে রক্ত ঝরিয়েছে। এই বিচার বাংলার মাটিতে হতেই হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL