1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

রূপগঞ্জে জিয়াউর রহমানকে কটূক্তি করায় যুবলীগ নেতার বাড়িতে হামলা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৩ Time View
bnp
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সেই যুবলীগ নেতার নাম কাজল গাজী। তিনি গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত ১৬ ডিসেম্বর গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের নেতা কাজল গাজী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলা একটি ভিডিও ভাইরাল হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই জেরে শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সুমনের নেতৃত্বে যুবদলের তিন থেকে চারশ লোকজন এসে কাজল গাজীর বাসায় হামলা ভাঙচুর চালায়।

হামলার বিষয়ে যুবলীগ নেতা কাজল গাজীর স্ত্রী গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা লীগ নেত্রী বিউটি বেগম ফেসবুকে একটি লাইভ করেন, তাকে সেখানে প্রশাসনের সহযোগিতা কামনা করতে শোনা যায়। এ সময় তিনি বাঁচানোর আকুতিও জানান।

এ বিষয়ে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের নেতা সুমন বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের ত্রাস কাজল গাজীর কত বড় সাহস সে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে এত বড় মন্তব্য করেছে। যা আমরা মুখে আনতেও পারছি না। হামলার ঘটনা কারা ঘটিয়েছে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এই কাজলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘হামলার ঘটনা আমার জানা নাই। তবে ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের কাজল আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যে মন্তব্য করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যদি হামলা হয়ে থাকে তবে সেটা ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে হয়তো। এমন কথা শোনার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের ঠিক থাকা মুশকিল।’

নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL